কি করা যায় ?

8 views
Skip to first unread message

চিশতী

unread,
Apr 5, 2008, 9:51:20 PM4/5/08
to joomla_bengali
আমি কি করতে পারি
দয়া করে বলেন দেখি
আর কাউকে বলবো নাকি
যারা এখনো আছে বাকি

szama...@gmail.com

unread,
Apr 6, 2008, 9:28:34 AM4/6/08
to joomla_bengali

আসসালামুয়ালাইকুম। নতুন যারা যোগ দিয়েছেন সবাইকে স্বাগতম। আমি আসিফ,
ফ্রান্সে থাকি, পড়ালেখা করছি। আমি বাংলা জুমলা গ্রুপে যোগ দিয়েছি বেশি
দিন হয়নি। আপাতত জুমলার বাংলা অনুবাদের কাজে বাংলা জুমলা গ্রুপের দুই
প্রধান আলমগির ভাই এবং নুরুল ভাইকে সহায়তা করছি। আলমগির ভাই একটু ব্যাস্ত
তাই আপাতত আপনারা নুরুল ভাইয়ের সাথে যোগাযোগ করুন যদি আমাদের সাথে কাজ
ভাগ করে নিতে চান।
অনুবাদ কাজ করার জন্য আপনাকে http://joomla.nurulislam.info/
এই ঠিকানায় একটা একাউন্ট বানাতে হবে।
http://groups.google.com/group/joomla_bengali/browse_thread/thread/55d1e88ae70661c6/d96b3966fbddb890?hl=bn#d96b3966fbddb890
এই আলোচনার পাতাটি পড়লে আমাদের কাজের প্রথম পর্যায় সম্পর্কে জানতে
পারবেন।
সবাই ভালো থাকুন....... আসিফ

Nurul Islam

unread,
Apr 6, 2008, 11:18:32 AM4/6/08
to joomla_...@googlegroups.com
স্বাগতম,
খুব ভাল লাগছে আপনাদের পেয়ে। আপনার নামে  account করা হয়ছে।

http://joomla.nurulislam.info/administrator/ এই url এ access করতে পারবেন।
আশা করছি ইতি মধ্যে মেইল পেয়েছেন।

আপনি admin part এর translation এ help করতে পারেন।

ভালো থাকুন

নুরুল
--
Md.Nurul Islam (মোঃ নুরুল ইসলাম)
Web Application Developer
Mobile: +8801913666857
IM: nurulislam81 (Yahoo,googletalk,skype)
http://www.nurulislam.info

চিশতী

unread,
Apr 6, 2008, 1:59:00 PM4/6/08
to joomla_bengali
হেল্লো
আমরা কি জুমলা এর ভাবগত নাকি আক্ষরিক অনুবাদ করব ? যেমন , categories এর
বাংলা কি হবে ? "ক্যাটাগরি" নাকি
"বিষয়বস্তু বাছাই" ...??

muhammad shahjahan

unread,
Apr 6, 2008, 11:44:59 PM4/6/08
to joomla_...@googlegroups.com
শুভেচ্ছা
categories এর বাংলা "ক্যাটাগরি" রাখাই ভালে তবে টুল টিপএ "বিষয়বস্তু বাছাই" বা এইরকম রাখা যায়।
ধন্যবাদ

Alamgir Mohammed

unread,
Apr 7, 2008, 12:06:51 AM4/7/08
to joomla_...@googlegroups.com
তাহলে একবচন বহুবচন আলাদা করছেন কীভাবে?
আমি যা করতাম:
catagory -> ক্যাটাগরি
catagories -> ক্যাটাগরিসমূহ

অন্যান্যরা কী বলেন?

আলমগীর

Nurul Islam

unread,
Apr 7, 2008, 5:02:35 AM4/7/08
to joomla_...@googlegroups.com
আমি ও আলমগীর ভাই এর সাথে একমত।
এভাবে করলে ভাল হই।

ধন্যবাদ

muhammad shahjahan

unread,
Apr 8, 2008, 12:11:33 AM4/8/08
to joomla_...@googlegroups.com
আলমগীর ভাই এর সাথে সহমত।
ধন্যবাদ

On Mon, Apr 7, 2008 at 10:06 AM, Alamgir Mohammed <alam...@gmail.com> wrote:

Alamgir Mohammed

unread,
Apr 8, 2008, 4:35:15 AM4/8/08
to joomla_...@googlegroups.com
ওকে সবাইকে একটা বাজে সংবাদ দিতে চাই।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে জুমলার পলিসিতে আবার কিছু পরিবর্তন আসছে।
এতদিন, যে কোন ভাষার জন্য একটাই এক্রিডেটেড অনুবাদ ছিলো, এবং সে অনুযায়ী ফোরাম থাকত। প্রতিটি ভাষার জন্য একজন দ্বায়িত্বপ্রাপ্ত কোঅর্ডিনেটর থাকত। পাশাপাশি অনুদিত বিষয় নিয়ে একটা পার্টনার সাইট থাকত।
এসব বিষয় জুমলার dev.joomla.org সাইটে বিস্তারিত থাকত।

নতুন পলিসিতে এক্রিডেশন তুলে দেয়া হচ্ছে, এতে যে কেউ অনুবাদ করে তা জুমলা সাইটে রাখতে পারবে। পার্টনার সাইটের বিষয়টাও তুলে দেয়া হচ্ছে। অনুবাদ কোঅর্ডিনেটর বলে কেউ থাকবে কি না তাও পরিস্কার না।

বিস্তারিত এ থ্রেডে পাবেন। (এটি রেসট্রিকটেড বলে আপনাদের আমার লগইন ব্যবহার করে ঢুকতে হবে)

http://forum.joomla.org/viewtopic.php?f=54&t=279710&st=0&sk=t&sd=a

alamgir99
joomlaJan2

আমি প্রথমে ম্যামবোর কাজে আগ্রহী হই Jean নামে একজনের জন্য। ভদ্রলোক পরে আমাকে জুমলায় নিয়ে আসে। জিন ছিল সব অনুবাদের কোঅর্ডিনেটর। সেই ভদ্রলোক নতুন পলিসির সাথে দ্বিমত হয়ে, তার সব দ্বায়িত্ব ছেড়ে দিয়েছেন। ফোরাম থেকেও বিদায় নিয়েছেন মনে হয়।

যদিও পলিসিটা কেবল আলোচনার পর্যায়ে, আমি খালি খালি নিজের সময় ব্যয় করতে চাই না। জুমলাতে জড়িত হয়েছিলাম কেবল ভাললাগার জন্য, আর একটু নিজের শখ হিসেবে। এখন যা মনে হচ্ছে তাতে সে শখ আর পূরণ হবার নয়।

আপনার কেউ আগ্রহী হলে আমি দ্বায়িত্ব ছেড়ে দিতে পারি। অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি। জুমলা যে দিকে যাচ্ছে তাতে আমার প্রেম দিনে দিনে কমছে।

দুঃখিত হতাশাকর খবর দেয়ার জন্য। আপনারা নিজেদের সিদ্ধান্তের কথা জানাতে পারেন।

আলমগীর

চিশতী

unread,
Apr 8, 2008, 2:57:34 PM4/8/08
to joomla_bengali
আমি বিশ্বাস করি না যে আমাদের এই ভাল কাজের পরিসমাপ্তি এভাবে হবে। আমি
আলমগির স্যারকে অনুরোধ করবো
এই ব্যাপারটা নিয়ে আরেকটু খোঁজ নেবার জন্য। যদি কোন ফলাফল না পাওয়া যায়,
তবে নিচের সমাধান সম্পর্কে
মতামত জানাবেন;
=> ব্যাপারটা BdOSN (Bangladesh Open Source Network)এ জানানো যায়
কিনা ? যদি তারা কোন ধরনের কমিটি
গঠন করতে পারে "বাংলা জুমলা" এর কাজটা করার জন্য। তাতে করে কাজের গতি
বৃদ্ধি পাবে।

Alamgir Mohammed

unread,
Apr 8, 2008, 9:26:09 PM4/8/08
to joomla_...@googlegroups.com

BDOSN বা অন্য কে করল তা কোন ব্যাপার না।
কথা হচ্ছে, জুমলা যদি কোন অনুবাদকে স্বীকৃতি না দেয় তবে সে কাজটা কেউ কেন করবে?
বর্তমান নিয়মে জুমলা বাংলা "স্বীকৃত অনুবাদ" , আর জুমলা বাংলার সাইট "পার্টনার সাইট"। নতুন পলিসিতে এই দুটো ব্যাপার তুলে দেয়া হচ্ছে। তাই যদি হয়, আমি কোন সময় দিতে রাজী না।

জুমলা ফোরামের যে থ্রেডের লিংক দিয়েছি, সেখানে এ নিয়ে আলোচনা হচ্ছে।

আলমগীর

Nurul Islam

unread,
Apr 9, 2008, 3:54:01 AM4/9/08
to joomla_...@googlegroups.com
আমি ও আলমগীর ভাই এর সাথে একমত।
যদিও policy টা Draft এ আছে , দেখি কি হই।

নুরুল

Alamgir Mohammed

unread,
Apr 9, 2008, 11:35:20 AM4/9/08
to joomla_...@googlegroups.com
জুমলা ফোরামে আলোচনা যা হয়েছে তা থেকে স্পষ্ট যে তারা নতুন পলিসি থেকে সরবে না। সবচেয়ে দুঃখজনক হলো জিনের পদত্যাগ।
যাই হোক, আমি মোটামুটি মনস্থির করে ফেলেছি যদি না বিশেষ কোন পরিবর্তন হয় পলিসিতে।

আমার নতুন শখ হিসাবে আমি দ্রুপালে যাব ভাবছি। দ্রুপাল ইদানিং ভাল লাগছে। আপনাদের কারো আগ্রহ থাকলে জানাবেন, আমরা নতুন করে দ্রুপাল গ্রুপ চালু করব।


আমি জুমলা বাংলা সাইটে নীচের নোটিশটা দিয়ে দিলাম।

Please take notice that Joomla Core Team has adopted a new dratf Translation Policy with the aim of phasing out the existing one. The new policy will no longer recognise any translation as "accredited" and any language site like us as "partner" site. Under the new policy, it is likely Joomla will have a central system where anyone can create and maintain a translation as long as it confroms to GPL. There will also not be any "Translation Coordinator" under the new system. While the Core Team view the change as a positive move for Joomla, as a translator our team feel the opposite. Removing the "accedition" and "partner" status will mean I am no more working on joomla translation as a Translation Coordinator. Even sadder, the main Translation Coordinator has resigned from Joomla. He was used to look after all of the language coordinators and respective forum moderators. While some of the Joomla Bangla team members are still hopeful about positive outcome, my speculation is that there is a very strong chance that this site and existing Bangla translation will cease to exist and no further translation will be done. I will also not be attending the Joomla Bangla forum. You as an user are free to make up your mind whether to use Joomla and the Joomla Bangla lanuage package. Thank you very much for using Joomla Bangla and supporting us.

সবাই ভালো থাকবেন।

আলমগীর

szaman asif

unread,
Apr 10, 2008, 7:11:57 AM4/10/08
to joomla_...@googlegroups.com
আলমগির ভাই ব্যাপারটা খুবই দুখজনক। আমার মনে হয় জুমলার অনুবাদ কাজটা শেষ করা দরকার। এই অবস্থায় ফেলে রাখলে কখনোই কাজটা কেউ শেষ করবেনা।
 

Nurul Islam

unread,
Apr 10, 2008, 8:00:20 AM4/10/08
to joomla_...@googlegroups.com
আমার ও তাই মনে  হয়।
আসুন  এই  অনুবাদ টা শেষ করি।

ধন্যবাদ
নুরুল




On Thu, Apr 10, 2008 at 5:11 PM, szaman asif <szama...@gmail.com> wrote:
আলমগির ভাই ব্যাপারটা খুবই দুখজনক। আমার মনে হয় জুমলার অনুবাদ কাজটা শেষ করা দরকার। এই অবস্থায় ফেলে রাখলে কখনোই কাজটা কেউ শেষ করবেনা।
 





muhammad shahjahan

unread,
Apr 10, 2008, 8:04:16 AM4/10/08
to joomla_...@googlegroups.com
শুভেচ্ছা,
আমি আছি আপনার সাথে, তবে যে আশা নিয়ে জুমলার সাথে একাত্ম হেয়ছি কাএজর চাপে তা পুরন হয়নি। আশা ছিল জুমলা ১.৫ এর অনুবাদের কাজ করবো তা করা হযনি। যাক আমি আছি আপনাদের সাথে !!

ধন্যবাদ সবাইকে
Reply all
Reply to author
Forward
0 new messages