রণজিৎ দাশ ও সাজ্জাদ শরিফের সম্পাদনায় বাংলা কবিতা উদ্ধার করা কবিতা সংকলন প্রকাশিত

425 views
Skip to first unread message

মুজিব মেহদী

unread,
Mar 25, 2009, 6:13:57 PM3/25/09
to কবিতাকথা
অনেকেই হয়ত অবগত আছেন যে, অতিসম্প্রতি বাংলা কবিতা উদ্ধার করা একটা কবিতা
সংকলন প্রকাশিত হয়েছে 'বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা' নামে। জসীমউদদীন
(১৯৩০-৭৬) থেকে শাহীন মোমতাজ (১৯৭৩) পর্যন্ত মোট ৬০ জন কবি অন্তর্ভুক্ত
হয়েছেন এ সংকলনে। ৩৮৮ পৃষ্ঠা আয়তনের এই ঢাউস সংকলনটি প্রকাশিত হয়েছে
কলকাতার সপ্তর্ষি প্রকাশন থেকে রণজিৎ দাশ ও সাজ্জাদ শরিফের সম্পাদনায়।
প্রতি পৃষ্ঠা ১ টাকা ১৬ পয়সা দামে কেনা এই সংকলনটি আমাকে কিছু বিশেষ
কারণে বিস্মিত ও প্রশ্নার্ত করে চলেছে। কবিতাকথার বন্ধুদের সঙ্গে সেসব
বিস্ময় ও প্রশ্নের কয়েকটি শেয়ার করতে চাচ্ছি যতটা না ব্যাখ্যা পাবার আশায়
তার চেয়েও বেশি এ ধারণা পেতে যে আমার মধ্যে জাগা এই বিস্ময় ও প্রশ্নগুলো
সঙ্গত কি না এবং একইরকম বা কাছাকাছি ধরনের অনুভূতি অন্যদের মধ্যেও জেগেছে
কি না।

বিস্ময় ১
আমাদের জানামতে, সাজ্জাদ শরিফ নিজে তাঁর জীবনে অন্যদের সঙ্গে শেয়ার করা
যায় এমন ২২টি (২০টি তাঁর একমাত্র কাব্যগ্রন্থ 'ছুরিচিকিৎসা'ভুক্ত এবং ২টি
এর বাইরের) মাত্র কবিতা লিখেছেন, নিজের সম্পাদিত 'বাংলাদেশের শ্রেষ্ঠ
কবিতা'য় যার ৯টিই অন্তর্ভুক্ত করেছেন। বিষয়টি আমার কাছে ভয়ানকরকম
রুচিগর্হিত কাজ বলে মনে হয়েছে, যেখানে তাঁর সমসাময়িক কবি ও তাঁর
কাব্যান্দোলনের সাথী উজ্জ্বল কবি বিষ্ণু বিশ্বাস কিংবা শোয়েব শাদাবকে
গ্রন্থভুক্তই করা হয় নি।

বিস্ময় ২
নিজের লিখিত ভূমিকায় সাজ্জাদ শরিফ বলেছেন, 'বাংলাদেশের কবির সংখ্যা কম
নয়। তবু এ সংকলনে আমরা কবির সংখ্যা খুব বেশি বাড়াইনি। আমরা জোর দিয়েছি
বাংলাদেশের কবিতার মূল খাতগুলো চিহ্নিত করতে, ব্যতিক্রমগুলো সামনে নিয়ে
আসতে এবং নতুন প্রবণতাগুলো চিনিয়ে দিতে। অনেক কবিই এতে বাদ পড়েছেন বটে,
কিন্তু কবিদের স্বল্পতা আমরা পূরণ করতে চেয়েছি কবিতার সংখ্যা বাড়িয়ে
দিয়ে।' গুরুত্বপূর্ণ অসংখ্য কবিকে সংকলনের বাইরে রেখে এতে অন্তর্ভুক্ত
'নিজেদের আর মামুদের' কবিতার সংখ্যা বাড়িয়ে দেয়া খুবই উদ্দেশ্যমূলক কাজ
বলে মনে হয়েছে আমার। এ সংকলনে সাহিত্য-রাজনীতির এক চরম পারাকাষ্ঠা
দেখিয়েছেন সাজ্জাদ শরিফ।

সাবদার সিদ্দিকী, মোস্তফা আনোয়ার, সুনীল সাইফুল্লাহ, বিষ্ণু বিশ্বাস,
শোয়েব শাদাব, অসীম কুমার দাস, রিফাত চৌধুরী, সৈয়দ তারিক, কাজল শাহনেওয়াজ,
খায়রুল হাবিব, আহমেদ মুজিব, শামসেত তাবরেজী, রাজা হাসান, স্বদেশবন্ধু
সরকার, জুয়েল মাজহার, মারুফ রায়হান, সুমন রহমান, চঞ্চল আশরাফ, মাহবুব
কবির, মোস্তাক আহমাদ দীন প্রমুখ যে কাব্য সংকলনের দৃষ্টিতে অকবি
প্রতিপন্ন হন, সে সংকলনকে বাংলাদেশের কবিতার প্রতিনিধিত্বশীল সংকলন
হিসেবে গ্রহণ করতে যেটুকু ঔদার্য দরকার হয়, মনে হচ্ছে আমি হয়ত ততটা এখনো
অর্জন করে উঠি নি।

বিস্ময় ৩
এই সংকলন সম্পাদনা প্রসঙ্গে রণজিৎ দাশ তাঁর ভূমিকায় লিখেছেন, ‘ঢাকায় গিয়ে
আমি আমার অনুজপ্রতিম কবিবন্ধু সাজ্জাদ শরিফকে যখনই এই প্রস্তাব দিই, তিনি
তৎক্ষণাৎ সোৎসাহে রাজি হয়ে যান’। সাজ্জাদ শরিফের যে ইমেজটা আমার মধ্যে
এতদিন তৈরি হয়ে ছিল রণজিৎ দাশের এ বাক্যে তা ভেঙে চুরমার হয়ে গেছে। সেটি
হয়েছে দুটো কারণে, ১. এটা বুঝতে পারা যে সাজ্জাদ শরিফ কিছু ব্যাপারে খুবই
সস্তা জিনিস, ২. এরকম একটি কাজে প্রয়োজনীয় ভর/দায় রাখতে যে ধরনের কাঁধ
দরকার হয়, রণজিৎ দাশের কাঁধটা তার চেয়ে খানিক প্রশস্ত বলে তাঁর আর মোটে
তর সয় নি।

বিস্ময় ৪
রণজিৎ দাশ লিখেছেন, ‘বিগত একটি বৎসর যাবৎ অক্লান্ত পরিশ্রম করে সংকলিত
কবিদের প্রত্যেকের কবিতার বিপুল সম্ভার থেকে অতিকষ্টসাধ্য প্রাথমিক বাছাই
করে, কিস্তিতে কিস্তিতে, আমাকে ঢাকা থেকে কবিতা পাঠিয়েছেন সাজ্জাদ। তাঁর
জহুরি-নজরে-বেছে-দেওয়া সেই সব কবিতাগুচ্ছ থেকে পরবর্তী নির্বাচনের কাজটি
করেছি আমি, কলকাতায় বসে। এবং সবশেষে ঢাকায় গিয়ে সাজ্জাদের সঙ্গে বসে সেই
নির্বাচন চূড়ান্ত করেছি। ফলত, এই সংকলনে কবিতা-নির্বাচনের সিংহভাগ
কৃতিত্বই সাজ্জাদের।‘এ থেকে এটা পরিষ্কার যে, কোন কবিতা যাবে না যাবে সে
সিদ্ধান্ত নেবার অংশী রণজিৎ দাশ হলেও কার কবিতা এই সংকলনে যাবে না যাবে
সে সিদ্ধান্তটির পুরোটাই ছিল সাজ্জাদ শরিফের। অর্থাৎ কবি নির্বাচনের দায়
পুরোটাই ছিল তাঁর। এ বিবেচনায় জিল্লুর রহমান সিদ্দিকী, আনোয়ার পাশা
প্রমুখকে এ গ্রন্থের প্রতিনিধিত্বশীল কবি হিসেবে দেখাতে চাওয়ার মোটিফ
নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি, যেমন প্রশ্ন তুলতে পারি প্রথম আলোতে
মুহম্মদ হাবিবুর রহমানের কবিতা নিয়মিত ছাপবার নেপথ্য কারণ নিয়েও।

বিস্ময় ৫
এ সংকলন প্রকাশিত না হলে আমার এটা জানা হয়ত বাকিই থেকে যেত যে, ফরহাদ
মজহার আবুল হাসানের চেয়েও গুণে-মানে উৎকৃষ্ট কবি। (আবুল হাসানের যেখানে
কবিতা ছাপা হয়েছে ৮টি সেখানে ফরহাদ মজহারের ছাপা হয়েছে ১২টি।)

Ashraf Shishir (আশরাফ শিশির)

unread,
Mar 25, 2009, 6:52:37 PM3/25/09
to kobit...@googlegroups.com
মুজিব ভাই,
শুভেচ্ছা।
বেশ কয়েকদিন পর একটু ফুরসত মিলল দু‌একটা মেইল পড়ার। সংকলনের ব্যপারটিকে ইতিবাচক ভূমিকায় পড়তে গিয়ে সেই একই জিনিস জানতে পারলাম। আর তা হচ্ছে গতানুগতিক সেই ধারা। সেই গোষ্ঠীবদ্ধতা, অথবা গোষ্ঠি ভেংগে আর একটা গোষ্ঠি অথবা কতগুলো গোষ্ঠির সমন্বয় করে নিজেকে জাহির করা।
তাই আমার ‍" বাংলা সাহিত্যে এ যুগে কোন প্রোফেট নাই" কথাটি আবারো যুক্তিযুক্ত হল।
 
একটা প্রশ্ন চলে এল, মুজিব ভাই, আমি জানি না আপনার লেখা তারা ছেপেছে কি না, যদি ছাপা না হয়ে থাকে, তাহলে যদি ছাপা হত তাহলে কি আপনি এভাবে লিখতেন? জানার ইচ্ছে রইল।
আশরাফ শিশির
2009/3/26 মুজিব মেহদী <m.m...@gmail.com>

Monowar Hossein

unread,
Mar 26, 2009, 1:23:45 AM3/26/09
to kobit...@googlegroups.com
সাজ্জাদ শরিফ যে কাজটা করেছে তা তাঁর কবিতা সম্পর্কে যে জ্ঞান যে রাজনীতি
তার ভেতর থেকেই করেছে। উনার এই কাজটাকে 'পাত্তা' না দেওয়ায় ভাল। উনার
বইটা কিনে পড়েছি, একটা কবিতাও ভালো লাগে নাই। টাকাটা পানিতে গেছে।

সেই বইয়ের ৮টি কবিতা যদি এই সংকলনে স্থান পায় কার কী করার আছে? পুরো
বইটাই যে তুলে দেয় নাই তার জন্য তাকে বলা যেতে পারে 'সাধু' 'সাধু'...

রণজিৎ কী ভুতা হয়ে গেছে? তাঁর কী নিজের কোন বিবেচনাবোধ নেই।

জয় বাংলা কবিতা

মুক্তি মণ্ডল

mahmud shawon

unread,
Mar 26, 2009, 3:47:53 AM3/26/09
to kobit...@googlegroups.com
mujibda,
kisu kisu lekha majhe-majhe pora hoy, r kisu kisu porbo porbo kore jome jay. jahok, ronojit das o sazzad shorif shompadito shongkolon nia apner kothagulo porlam. amar mone hoy sazzad bhai ai shongkoloner shobcheye kacha kaj korese tar (nijer) o jafor ahmed rased bhaier kobita nie. r oporadh (crime) korese chonchol ashraf, soeb sadaper kobita na nia. rifat chowdhury, bishnu biswas thakle valo hoto. r jillur rahman siddikider shonkolone thai dea mane kobiderke opoman kora.


--- On Wed, 3/25/09, মুজিব মেহদী <m.m...@gmail.com> wrote:

মুজিব মেহদী

unread,
Mar 26, 2009, 5:24:33 AM3/26/09
to কবিতাকথা
না আশরাফ শিশির, আমাকে ছাপেন নি। ছাপলে এরকম লিখতাম না হয়ত (অথবা
লিখতাম), তবে আমি না লিখলেও কেউ না কেউ তো লিখতেনই।

On Mar 26, 4:52 am, Ashraf Shishir (আশরাফ শিশির)


<ashrafshis...@gmail.com> wrote:
> মুজিব ভাই,
> শুভেচ্ছা।
> বেশ কয়েকদিন পর একটু ফুরসত মিলল দু‌একটা মেইল পড়ার। সংকলনের ব্যপারটিকে ইতিবাচক
> ভূমিকায় পড়তে গিয়ে সেই একই জিনিস জানতে পারলাম। আর তা হচ্ছে গতানুগতিক সেই
> ধারা। সেই গোষ্ঠীবদ্ধতা, অথবা গোষ্ঠি ভেংগে আর একটা গোষ্ঠি অথবা কতগুলো গোষ্ঠির
> সমন্বয় করে নিজেকে জাহির করা।
> তাই আমার ‍" বাংলা সাহিত্যে এ যুগে কোন প্রোফেট নাই" কথাটি আবারো যুক্তিযুক্ত
> হল।
>
> একটা প্রশ্ন চলে এল, মুজিব ভাই, আমি জানি না আপনার লেখা তারা ছেপেছে কি না, যদি
> ছাপা না হয়ে থাকে, তাহলে যদি ছাপা হত তাহলে কি আপনি এভাবে লিখতেন? জানার ইচ্ছে
> রইল।
> আশরাফ শিশির

> 2009/3/26 মুজিব মেহদী <m.me...@gmail.com>

> ...
>
> read more »

মুজিব মেহদী

unread,
Mar 26, 2009, 5:26:22 AM3/26/09
to কবিতাকথা
'বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা' সংকলনে অন্তর্ভুক্তদের তালিকাটি এরকম :

জসীমউদদীন, আহসান হাবীব, ফররুখ আহমদ, আবদুল গণি হাজারী, আবুল হোসেন,
জিল্লুর রহমান সিদ্দিকী, আনোয়ার পাশা, শামসুর রাহমান, আজিজুল হক, হাসান
হাফিজুর রহমান, আবু জাফর ওবায়দুল্লাহ, সৈয়দ শামসুল হক, আল মাহমুদ, বেলাল
চৌধুরী, ওমর আলী, সুরাইয়া খানম, অরুণাভ সরকার, শহীদ কাদরী, সিকদার আমিনুল
হক, রফিক আজাদ, আসাদ চৌধুরী, আবদুল মান্নান সৈয়দ, মোহাম্মদ রফিক, মহাদেব
সাহা, আবু কায়সার, নির্মলেন্দু গুণ, রুবী রহমান, সানাউল হক খান, হুমায়ুন
আজাদ, আবুল হাসান, ফরহাদ মজহার, হুমায়ুন কবীর, আলতাফ হোসেন, খোন্দকার
আশরাফ হোসেন, আবিদ আনোয়ার, দাউদ হায়দার, শিহাব সরকার, আবিদ আজাদ, রুদ্র
মুহম্মদ শহিদুল্লাহ, নাসিমা সুলতানা, কামাল চৌধুরী, তুষার দাশ, ফরিদ
কবির, মাসুদ খান, আবু হাসান শাহরিয়ার, বিশ্বজিৎ চৌধুরী, তসলিমা নাসরিন,
সাজ্জাদ শরিফ, শান্তনু চৌধুরী, সুব্রত অগাস্টিন গোমেজ, ব্রাত্য রাইসু,
টোকন ঠাকুর, মজনু শাহ, জাফর আহমদ রাশেদ, রোকসানা আফরীন, কামরুজ্জামান
কামু, শামীম রেজা, শামীম কবীর, বদরে মুনীর ও শাহীন মোমতাজ


On Mar 26, 1:47 pm, mahmud shawon <vuttus...@yahoo.com> wrote:
> mujibda,
> kisu kisu lekha majhe-majhe pora hoy, r kisu kisu porbo porbo kore jome jay. jahok, ronojit das o sazzad shorif shompadito shongkolon nia apner kothagulo porlam. amar mone hoy sazzad bhai ai shongkoloner shobcheye kacha kaj korese tar (nijer) o jafor ahmed rased bhaier kobita nie. r oporadh (crime)  korese chonchol ashraf, soeb sadaper kobita na nia. rifat chowdhury, bishnu biswas thakle valo hoto. r jillur rahman siddikider shonkolone thai dea mane kobiderke opoman kora.
>

> --- On Wed, 3/25/09, মুজিব মেহদী <m.me...@gmail.com> wrote:

> পুরোটাই ছিল তাঁর। এ বিবেচনায়  জিল্লুর রহমান সিদ্দিকী,...
>
> read more »

shihab shahriar

unread,
Mar 26, 2009, 6:04:33 AM3/26/09
to kobit...@googlegroups.com
mojib
sagol shorif- a- k thotho din r ronger jit-k laththi maron
soh bissoy dor hoe jabe
ss 

2009/3/26 মুজিব মেহদী <m.m...@gmail.com>

Nazrul Islam

unread,
Mar 26, 2009, 7:44:45 AM3/26/09
to kobit...@googlegroups.com
পাত্তা না দেয়া ভালো হয় কেম্নে? এটাই তো রেফারেন্স হয়ে থাকতেছে...

আমার ধারণা অনেক পাঠক এই বইটা কিনবেন, যারা কবিতা সম্পর্কে খুব একটা ধারণা রাখেন না। ৫০ জন কবির কবিতা আলাদা আলাদা করে খুজেঁ পড়ে বিচার করতে গেলে ঝামেলা, তারচেয়ে এক মলাটে "বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা" পড়ে ফেলাই ভালো। এই বিচারে সাধারণ পাঠকেরা এই বই মারফতই জানবেন বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা কোনগুলো। এটাই রেফারেন্স হয়ে যাবে। তো এটাকে পাত্তা না দেয়ার কিছু নাই।

2009/3/26 Monowar Hossein <mukte....@gmail.com>

Shamset Tabrejee

unread,
Mar 26, 2009, 12:27:10 PM3/26/09
to kobit...@googlegroups.com
shonen, eita ekta kitab, dui kitab mudi er bebosthapona korsen, ete shokoler thaka na thaka tader i bepar. ei jatio kitab onek hoise ebong jothariti missing link e handaia porse. kobita nia aro jordar kotha bolar ase. hindusthaner bangla bhasha ase boila amagore gyan-kathamor baire jaia bangladesher othoba bangla kobitar itihash lokhkhe 'daak daak beli, eso bhai kheli' koroner darker ase boila mone hoi na. ei kitab khani representational politics sotto ekta nomuna matro. tai sabdhan houni bhalo. kharap lage, jokhon dekhi, taar shikar hoia gelen sazzad sarif!

রাইসুল মোসাফির

unread,
Mar 26, 2009, 4:12:35 PM3/26/09
to কবিতাকথা
ফরিদ কবিরের কবিতা কয়খান ছাপা হইছে?

> ...
>
> read more »

gani adam

unread,
Mar 27, 2009, 4:27:03 AM3/27/09
to kobit...@googlegroups.com
সকলকে,
 
ওই সংকলনটিকে পাত্তা দেয়া না দেয়ার একটা প্রসঙ্গ এসেছে। আমার অভিমত, প্রসঙ্গটি তোলার মাধ্যমেই কিন্তু আমরা একরূপ পাত্তা দিয়ে ফেলেছি। 
 
গোষ্ঠীবাজি তো সাহিত্যে নতুন কিছূ নয়। এ বিষয়ে আমাদের অবস্থানটি তো অনেকটাই নির্ভর করে এই প্রবণতাকে আমরা কে কোন দৃষ্টিতে দেখি, কে কোন গোষ্ঠীতে অন্তর্ভুক্ত আছি বা থাকতে চাই, এ রকম কিছু প্রাক-নির্ধারণীর ওপর। সাজ্জাদ শরীফ যা করেছেন, এটা যে উনার কাছে অপ্রত্যাশিত কিছু, তা কি আমরা বলতে পারি? নিশ্চয়ই না। তো...?
 
উনি এবং উনার মতো-রা করতে থাকুন এসব। কিচ্ছু যায় আসে না। আসে? উত্তরকালের পাঠক এ সংকলন হাতে নেবে, পড়বে। উত্তরকালের
গবেষক কিন্তু শুধু পড়বে না, পাঠ করবে। যা বোঝার বুঝে নেবে সে। সাজ্জাদ শরীফ-এর স্থান নির্ধারণে তিনি ভুল করবেন, এটা ভাবছি কেনো আমরা?
 
এই সংকলন নিয়ে আমার কিছু বলার থাকতো না, যদি তিনি 'বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা' বাছাইয়ের ইজারাদারি না নিতেন। যৌথ উদ্যোগের এই গর্ভস্রাবটি দুই বাংলার বাজার লক্ষ্য করেই যে প্রকাশিত, এমন কথাও বলা যায় না। ওই বঙ্গ হুমড়ি খেয়ে পড়বে এ বই কিনতে, ক'জন বিশ্বাস করেন এ কথা-- হাত তুলুন। অন্তত আমি করি না। র. দা'র ঘাড়ে চেপে সা. শ, বলতে পারতেন, আমি যাদের কবি মনে করি, তাদের শ্রেষ্ঠ কবিতা। এ কথার পর আমরা কেউ সমালোচনা করতাম না নিশ্চয়ই।
 
কিন্তু এখন করার কথা ভাববো। না, সা.শ-এর নয়। আমি অপেক্ষা করছি, মুজিব মেহদী যে পঞ্চ বিস্ময় চিহ্নিত করেছেন, ওই ওই বিষয়গুলোতে তার প্রজন্মবন্ধু কবিগণ (সুব্রত অগাস্টিন গোমেজ, ব্রাত্য রাইসু প্রমুখ) কী বলেন। আশরাফ শিশিরের সোজা প্রশ্ন এবং মুজিবের অকপট উত্তর মাথায় রেখেই এঁদের অবস্থান জানতে চাই। (সবিনয় জানাই, এখন নিজেকে আর কবি দাবি করতে পারি না। তবে ফিরবো আবার... তাই আপনাদের সাথে (আসলে পড়ুন পিছে) হাঁটছি শুধু...)
 
তাঁরা চাইলে তো এ প্রসঙ্গ উপেক্ষা করতেই পারেন। তাঁদের কী যায় আসে? তবে আমাদের চেনা দরকার এ জাতীয় 'কাব্যিক বদমাইশি" নিয়ে অবস্থানটা কী... আশা করি তাঁরা সহায়ক হবেন।
 
শিহাব শাহরিয়ার প্রিয়জনেষু, কারো নাম নিয়ে ব্যঙ্গ-বিকৃতিকে কি আমরা স্থূলত্ব মনে করি না? বুঝলাম যে ওদের ওপর আপনার বেজায় বিতৃষ্ণা, কিন্তু তার প্রকাশটাও সুন্দর হোক না। 
 
গ্রুপ মডারেটর কি নীতিমালায় এ বিষয়ে একটু নজর দেবেন? 

পলাশ দত্ত

unread,
Mar 27, 2009, 4:45:26 AM3/27/09
to কবিতাকথা
@ নজরূল,
এইটা রেফারেন্স ঠিকই; তবে তা সাজ্জাদ শরিফের কাণ্ডজ্ঞানহীনতা ও
নির্লজ্জতা ছাড়া অন্য কিছুর নয়।

On Mar 26, 5:44 pm, Nazrul Islam <ami.naz...@gmail.com> wrote:
> পাত্তা না দেয়া ভালো হয় কেম্নে? এটাই তো রেফারেন্স হয়ে থাকতেছে...
>
> আমার ধারণা অনেক পাঠক এই বইটা কিনবেন, যারা কবিতা সম্পর্কে খুব একটা ধারণা
> রাখেন না। ৫০ জন কবির কবিতা আলাদা আলাদা করে খুজেঁ পড়ে বিচার করতে গেলে ঝামেলা,
> তারচেয়ে এক মলাটে "বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা" পড়ে ফেলাই ভালো। এই বিচারে সাধারণ
> পাঠকেরা এই বই মারফতই জানবেন বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা কোনগুলো। এটাই রেফারেন্স
> হয়ে যাবে। তো এটাকে পাত্তা না দেয়ার কিছু নাই।
>

> 2009/3/26 Monowar Hossein <mukte.man...@gmail.com>


>
> > সাজ্জাদ শরিফ যে কাজটা করেছে তা তাঁর কবিতা সম্পর্কে যে জ্ঞান যে রাজনীতি
> > তার ভেতর থেকেই করেছে। উনার এই কাজটাকে 'পাত্তা' না দেওয়ায় ভাল। উনার
> > বইটা কিনে পড়েছি, একটা কবিতাও ভালো লাগে নাই। টাকাটা পানিতে গেছে।
>
> > সেই বইয়ের ৮টি কবিতা যদি এই সংকলনে স্থান পায় কার কী করার আছে? পুরো
> > বইটাই যে তুলে দেয় নাই তার জন্য তাকে বলা যেতে পারে 'সাধু' 'সাধু'...
>
> > রণজিৎ কী ভুতা হয়ে গেছে? তাঁর কী নিজের কোন বিবেচনাবোধ নেই।
>
> > জয় বাংলা কবিতা
>
> > মুক্তি মণ্ডল
>

> > On 3/26/09, Ashraf Shishir (আশরাফ শিশির) <ashrafshis...@gmail.com> wrote:
> > > মুজিব ভাই,
> > > শুভেচ্ছা।
> > > বেশ কয়েকদিন পর একটু ফুরসত মিলল দু‌একটা মেইল পড়ার। সংকলনের ব্যপারটিকে
> > ইতিবাচক
> > > ভূমিকায় পড়তে গিয়ে সেই একই জিনিস জানতে পারলাম। আর তা হচ্ছে গতানুগতিক সেই
> > > ধারা। সেই গোষ্ঠীবদ্ধতা, অথবা গোষ্ঠি ভেংগে আর একটা গোষ্ঠি অথবা কতগুলো
> > গোষ্ঠির
> > > সমন্বয় করে নিজেকে জাহির করা।
> > > তাই আমার ‍" বাংলা সাহিত্যে এ যুগে কোন প্রোফেট নাই" কথাটি আবারো
> > যুক্তিযুক্ত
> > > হল।
>
> > > একটা প্রশ্ন চলে এল, মুজিব ভাই, আমি জানি না আপনার লেখা তারা ছেপেছে কি না,
> > যদি
> > > ছাপা না হয়ে থাকে, তাহলে যদি ছাপা হত তাহলে কি আপনি এভাবে লিখতেন? জানার
> > ইচ্ছে
> > > রইল।
> > > আশরাফ শিশির

> > > 2009/3/26 মুজিব মেহদী <m.me...@gmail.com>

> ...
>
> read more »

রাইসুল মোসাফির

unread,
Mar 27, 2009, 7:40:16 AM3/27/09
to কবিতাকথা
আমি মাঝে মইধ্যে একটা জিনিস ভাবি, যদি পশ্চিমবঙ্গে জয় গোস্বামী নামে
একজুন সুদর্শন কবি না জন্মাইতেন তাইলে বাংলাদেশে সাজ্জাদ শরিফ নামে কোনো
কবি জন্মাইতেন কি না। কবিতার সমালোচনা কেমনে করন লাগে হেইডা আমার মোডেই
জানা নাই, নাইলে দেখাইয়া দিতে পারতাম যে সাজ্জাদ শরিফের ২২টা কবিতা আসলে
জয় গোস্বামীর কবিতারই অন্যরকম লেখন। এই নকলামির পরও এই লোক কেমনে বাংলা
কবিতার ভগবান অইয়া বইল, হেইডাই চিন্তার বিষয়। হে নাকি আবার কবিতা সংকলন
কইরা বাংলাদেশের কবিতার অন্যরকম খাত চিহ্নিত করে! হের নিজেরই তো কোনো
খাত নাই।

মিডিয়ামোড়ল না অইলে কি অরে অন্য কবিরা অমন কইরা পুছত কিনা তাও একটা
প্রশ্ন।

> ...
>
> read more »

maruf raihan

unread,
Mar 27, 2009, 12:33:57 PM3/27/09
to kobit...@googlegroups.com
মুজিব,
আপনার প্রাসঙ্গিক চিঠির উত্তর দিয়েছি ফেসবুকে।
দ্বিতীয়ত, একটি অনুরোধ জানাতে চাই। যারা কবিতা লেখেন বা পড়েন, মানে কবিতা ভালোবাসেন, তাদের বক্তব্য যা-ই হোক, সমালোচনার ভাষাটা যেন শালীন হয়। কোনো প্রবীণ কবিতা-লেখককে কেউ খারিজ করতে হলে করবেন, কিন্তু যুক্তিবুদ্ধির সঙ্গে করাই তো সমীচীন। একই কথা প্রযোজ্য যে কোনো সম্পাদকের সমালোচনার বেলায়ও। ধন্যবাদ।
_ মারুফ

 
On 3/27/09, রাইসুল মোসাফির <Raisul...@gmail.com> wrote:
--
Maruf Raihan


www.banglamati.net

মুজিব মেহদী

unread,
Mar 27, 2009, 12:57:40 PM3/27/09
to কবিতাকথা
মারুফ ভাই, ফেসবুকে আপনার জবাব পেয়েছি।

আপনার মতের সাথে আমি সম্পূর্ণ একমত। সমালোচনার ভাষা যৌক্তিক ও শালীন
হওয়া দরকার। কারো কারো মন্তব্যে-লেখায় এর ব্যত্যয় আমরা লক্ষ করেছি। প্রায়
প্রতি ক্ষেত্রেই ব্যক্তিগত বার্তা পাঠিয়ে এবং কবিতাকথার প্রাসঙ্গিক
পোস্টে তাঁদের অনুরোধ জানানো হয়েছে ওরকমটি আর না করতে। তাছাড়া খসড়া
নীতিমালাটিও আমরা ইতোমধ্যে পোস্ট হিসেবে ঝুলিয়ে দিয়েছি, যেখানে এ বিষয়ে
নির্দেশনা আছে।

একটা সংশয় কাজ করছে আমার মধ্যে যে, আমার লেখাটিতেও আপনি অশালীন ও
অযৌক্তিক কিছু খুঁজে পেলেন কি না! আমি জ্ঞানত তা করতে চাই নি।

On Mar 27, 10:33 pm, maruf raihan <marufraiha...@gmail.com> wrote:
> মুজিব,
> আপনার প্রাসঙ্গিক চিঠির উত্তর দিয়েছি ফেসবুকে।
> দ্বিতীয়ত, একটি অনুরোধ জানাতে চাই। যারা কবিতা লেখেন বা পড়েন, মানে কবিতা
> ভালোবাসেন, তাদের বক্তব্য যা-ই হোক, সমালোচনার ভাষাটা যেন শালীন হয়।
> কোনো প্রবীণ কবিতা-লেখককে কেউ খারিজ করতে হলে করবেন, কিন্তু যুক্তিবুদ্ধির
> সঙ্গে করাই তো সমীচীন। একই কথা প্রযোজ্য যে কোনো সম্পাদকের সমালোচনার বেলায়ও।
> ধন্যবাদ।
> _ মারুফ
>

> ...
>
> read more »

Ashraf Shishir (আশরাফ শিশির)

unread,
Mar 27, 2009, 1:53:21 PM3/27/09
to kobit...@googlegroups.com
শালীনতা বজায় রাখতে গিয়ে আমরা বাংলা কবিতাকে কিছু দুর্বৃত্তের হাতে তুলে দিয়েছি, তাই যাদের হাতে প্রথম আলো-আনন্দবাজার জাতীয় মিডিয়া আছে তারাই এই ধরণের সংকলন বের করার প্রবৃত্তি রাখে।
 


 
2009/3/27 মুজিব মেহদী <m.m...@gmail.com>

Gomes, Subrata Augustine

unread,
Mar 27, 2009, 3:43:18 PM3/27/09
to kobit...@googlegroups.com

গনি আদমের উদ্দেশে:

 

বিশেষ করে আমাকে আর রাইসুকে কেন এই সংকলনের ব্যাপারে মন্তব্য করতে বললেন, বলবেন কি? সে কি -কারণে যে সাজ্জাদ শরিফ আমাদের ব্যক্তিগত বন্ধু, এবং কাজেই হয়তো তার "পেটের খবর" কিছু পাওয়া যেতে পারে আমাদের কাছে? সেক্ষেত্রে সরাসরি সাজ্জাদকেই এই প্রশ্নগুলি কোনোমতে করা যায় না কি? ওঁর তরফের কথাগুলিও যদি এই একই প্ল্যাটফর্মে শোনা যেত তো অন্তত তাঁর সমালোচকদেরও কথা সঙ্গত কিনা তা যাচাই করতে পারবার একটা অবস্থা তৈরি হত

 

নাকি এই সংকলনে নির্বাচিত হবার অপরাধে আমাদের কিছু জবাবদিহি করবার আছে?

 

আমি, বলা বাহুল্য, সংকলনটি দেখি নি, এবং এর বিষয়ে কিছুই জানতাম না সাজ্জাদ আমার কাছে বায়োডাটা চাইবার আগে। এখনোঅব্দি জানি না আমার কোন কবিতাগুলিকে সে নিয়েছে, বা আর কাঁদের কোন কোন কবিতা গেছে

 

মুজিবের তরফে বইয়ের লেখকসূচি জানতে পারলাম এবং আমার কিছু অসন্তোষও হল। আমার প্রিয় 'জন কবি বাদ পড়াতে আমার খারাপ লেগেছে, এঁদের মধ্যে খোন্দকার আশরাফ হোসেন, অসীমকুমার দাস, বিষ্ণু বিশ্বাস, সৈয়দ তারিক, শোয়েব শাদাব, মারুফ রায়হান, রিফাত চৌধুরী, আহমেদ নকীব, সুমন রহমান পড়েন। অবশ্য এঁরা প্রত্যেকেই আমার ঘনিষ্ঠ আপনজন, তো এই অসন্তোষকেও আবার ঘুরেফিরে গোষ্ঠিপ্রীতিই বলা যায় কিন্তু

 

প্রত্যুত কয়েকজন কবিকে, আমি সংকলনটি করলে হয়তো বিবেচনা করতাম না, কিন্তু তাঁদের নাম উল্লেখ করতে চাইছি না আমি

 

কিন্তু ঠাণ্ডা মাথায় ভেবে দ্যাখেন যদি তো স্বীকার নিশ্চয়ই করবেন এমন একটি সংকলনে কবিতা/কবি নির্বাচন কী দুরূহ একটি কাজ- আপনি যাঁদেরকেই অন্তর্ভুক্ত করুন না কেন, সবাই তাতে সুখী হবে না, অনেকেই বাদ পড়বেন যাঁদেরকে কারো না কারো গুরুত্বপূর্ণ কবি মনে হবেই; সংকলয়িতার অনেক সিদ্ধান্তকেই আনজাস্টিফায়েড মনে হবে (যেমন আমার মনে হয়েছে যে টোকন বা রাশেদ বা মজনু বা শাহীনের কবিতা এখানে থাকতে পারলে নকীব বা সুমনের কবিতা কেন পারল না, বা সিনিয়র কবি যাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁদের সকলেই, নামজাদা হওয়া সত্ত্বেও, ভালো কবি কিনা, ইত্যাদি)

কিন্ত দু'একটি খটকা বাদ দিলে কবি-নির্বাচন আমার কাছে মোটের উপর যথাযথ মনে হয়েছে। তদুপরি আমি সম্পাদকের স্বাধীনতায় বিশ্বাস করি, কাজেই কিছু অস্বস্তি থাকলেও, তাঁর কাজকে তাঁরই কাজ মেনে নিয়ে তাঁকে সাধুবাদ জানাতে চাই

 

প্রশ্ন হতে পারে যে আমি -সংকলনে বাদ পড়লেও কি এটা বলতাম? কে জানে। খুবসম্ভব বলতাম না। এবং কাজেই যে উত্তপ্ত আলোচনা চলছে এখন, সেটাকেও স্বাভাবিকই মনে করি

 

সুব্রত অগাস্টিন গোমেজ

 

From: kobit...@googlegroups.com [kobit...@googlegroups.com] On Behalf Of gani adam [gani...@gmail.com]
Sent: Friday, 27 March 2009 4:27 AM
To: kobit...@googlegroups.com
Subject: [কবিতাকথা:285] Re: রণজিৎ দাশ ও সাজ্জাদ শরিফের সম্পাদনায় বাংলা কবিতা উদ্ধার করা কবিতা সংকলন প্রকাশিত

Gomes, Subrata Augustine

unread,
Mar 27, 2009, 4:00:24 PM3/27/09
to kobit...@googlegroups.com

মারুফ,

 

কিঞ্চিত্তম সৌজন্য পর্যন্ত আশা করাও অন্যায়, ইন দিস টাইম অ্যান্ড এজ। নইলে এমন ভাষা আর ভঙ্গিতে একজন কবি আরেকজন কবির বিষয়ে বলতে পারতেন কিনা আমি জানি না। এটা কি কবিদের গ্রুপ নয় তাহলে? মুজিব ভালো জানবেন।

 

আমার নিজেরও বেশ চড়া কথা শুনতে হয়েছে এ-গ্রুপে, দেখতে হয়েছে তখন-অনুপস্থিত রাইসুর হেনস্তাও। রাইসু একবার কবিসভার পাশাপাশি "নিন্দাসভা" করবার প্রস্তাব করেছিল, আমাদের চরিত্রের এই মহান্ দিকটির বিবেচনায়।

 

এ যাবত্ নিন্দা ব্যতীত আর কোনো আলাপে আমি কারো উত্সাহ দেখতে পেলাম না তেমন। তপন ছন্দ নিয়ে কথা বলতে চাইল, কবিরা তাতে নিশ্চুপ।

 

যা হোক। ভালো আছেন তো?

 

সুব্রত অগাস্টিন গোমেজ

 

From: kobit...@googlegroups.com [kobit...@googlegroups.com] On Behalf Of maruf raihan [marufr...@gmail.com]
Sent: Friday, 27 March 2009 12:33 PM
To: kobit...@googlegroups.com
Subject: [কবিতাকথা:288] Re: রণজিৎ দাশ ও সাজ্জাদ শরিফের সম্পাদনায় বাংলা কবিতা উদ্ধার করা কবিতা সংকলন প্রকাশিত

maruf raihan

unread,
Mar 28, 2009, 1:29:43 AM3/28/09
to kobit...@googlegroups.com
সুব্রত
আপনার ব্যক্তিগত চিঠির জন্য ধন্যবাদ।
আমি ভাল আছি।
কবিদের ভেতর সম্প্রীতি/ সহনশীলতা বাড়ানোর উপায় নিয়ে আমরা বলতে পারি এই ফোরামে।
তবে দু-চারজনের জন্য গোটা প্রজন্মকে দুষতে আমার মন সায় দেয় না। আবার এও সত্য বলে মানি যে প্রতিটি অসঙ্গত কথার পেছনে থাকতে পারে সঙ্গত অসন্তোষ। যদি প্রথম ব্যক্তিটি সম্পূর্ণ অসুস্থ না হোন।
আমাদের সমসাময়িক একজন কবিবন্ধু একটি শ্রেষ্ঠ কবিতা সংকলনেরসম্পাদক হওয়ায় আমিও খুশি।
ভাল থাকুন।
মারুফ

Tapan Bagchi

unread,
Mar 28, 2009, 12:17:00 PM3/28/09
to kobit...@googlegroups.com
মুজিব ভাই, দেখলেন, কেমন জমে উঠল? সাজ্জাদ শরিফ যদি সকলের পছন্দের কবিদের সংকলনভুক্ত করতেন (যা কি আদৌ সম্ভবপর?), তা হলে কি এমন অম্লমধুর আলোচনা জমত?
তপন

Ashraf Shishir (আশরাফ শিশির)

unread,
Mar 28, 2009, 2:42:36 PM3/28/09
to kobit...@googlegroups.com
তপনদা, সহমত!

2009/3/28 Tapan Bagchi <drbagch...@gmail.com>

sumon rahman

unread,
Mar 28, 2009, 3:23:22 PM3/28/09
to kobit...@googlegroups.com
পশ্চিমবঙ্গের কবি রণজিৎ দাশ এবং বাংলাদেশের কবি সাজ্জাদ শরিফ এর যৌথ সম্পাদনায় সম্প্রতি "বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা" নামে একটা সংকলন বেরিয়েছে কলকাতার একটা প্রকাশনা সংস্থা থেকে। সেখানে জসীম উদদীন থেকে শাহীন মোমতাজ পর্যন্ত (দশকের হিসেবে চল্লিশের দশক থেকে নব্বই দশক) ষাটজন কবির কবিতাকে স্থান দেয়া হয়েছে। এ নিয়ে মুজিব মেহদী তাঁর ফেসবুক নোটে এবং কবিতাকথা গুগুলগ্রুপে   কিছু "বিস্ময়" উত্থাপন করেছেন। কিন্তু সেই প্রসঙ্গ ধরে আলোচনা হয়েছে খুব কমই, বরং নানান সংক্ষুব্ধজনকে দেখা গেল সংকলনের অন্যতম সম্পাদক সাজ্জাদ শরিফের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করতে এবং একে ফরহাদ মজহারীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখিয়ে রঙ বেরঙের তত্ত্ব প্রণয়ন করতে।

মুজিব মেহদী এবং পরবর্তীতে কোনো কোনো মন্তব্যকারীকে দেখা গেল উক্ত সংকলনে মিসিং পোয়েটদের তালিকা প্রণয়ন করছেন। সেখানে এক তালিকার সাথে অন্য তালিকার মিল খুব অল্পই। কোনো কোনো তালিকায় মিসিং পোয়েট হিসেবে আমার নামও এসেছে দেখা গেল। একেক জনের একেকরকম তালিকার যে বাহার তাতে মনে হল, সাজ্জাদ শরিফ কাজটা না করে অন্য যে কেউ করলেও একইরকম বিতর্ক উঠতে পারতো এবং এমনকি এ বিষয়ে একখানা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বয়ন করলেও কাউকে না কাউকে মিস করা অসম্ভব ছিল না।

ব্যক্তিগতভাবে এরকম একটি সংকলনে আমার থাকা না-থাকা নিয়ে আমার বিশেষ মাথাব্যথা নেই। বলাই হয়েছে এটি বাংলাদেশের "শ্রেষ্ঠ কবিতা", ফলে সংকলনের সম্পাদকের ব্যক্তিগত সাহিত্যরূচি অনুযায়ী এর সম্পাদনা হবে তা বলাই বাহুল্য। কেউ কোনো সংকলনে আমাকে গ্রহণ না করলে আমি তাঁর সাহিত্যরূচি সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছাতে পারি, বিষণ্ণ হতে পারি, কবিতা লেখা ছেড়ে দিতে পারি, কিংবা আরো ভাল কবিতা লেখার নিয়ত করতে পারি,  কিন্তু আমার কবিতা নেই বলে তাঁর ওপর মারখাপ্পা হতে পারি না। কারণ দর্শাও ইস্যু করতে পারি না। কারণ সাহিত্যবিচারের কোনো সার্বজনীন মানদণ্ড নেই।

সাজ্জাদ শরিফ-এর সংকলনকে ধরে মুজিব মেহদী যেসব প্রশ্ন তুলেছেন তার জবাবও এই দৃষ্টিকোণ থেকে খোঁজা সম্ভব। সারাজীবন ২২ টি কবিতা লিখে এর ৯টিই যদি সাজ্জাদ শরিফ তাঁর সম্পাদিত সংকলনে রাখেন তাতে আপত্তির কি আছে? তাঁর ২২টি কবিতার মধ্যে ৯ টিই "শ্রেষ্ঠ কবিতা" এটা তিনি মনে করতেই পারেন। আমি সারাজীবনে কবিতা লিখেছি ৪০টার মত। এরকম কোনো সংকলনে আমি আমার ৩০ টি কবিতাই দেখতে চাইতে পারি! আমার রূচি বলে কথা। এখানে কোন্ মানদণ্ডে মুজিব একে "রূচিবিগর্হিত" বলছেন তা আমার বোধগম্য নয়।
একইভাবে আবুল হাসানের চেয়ে ফরহাদ মজহারের কবিতা বেশি আসারও যুক্তি পেয়ে যাওয়া সম্ভব। আপনি আবুল হাসানকে বড় ভাবলে তার বিশটা কবিতা রাখুন, আমি ফরহাদের চল্লিশটা রাখব যেহেতু আমি তাঁকে বড় মনে করি। কোন্ মানদণ্ডে আপনি আমাকে বা আমি আপনাকে ঠেকাবো?

মুজিব মেহদীর এই নোটের সূত্র ধরে কেউ কেউ সাজ্জাদ শরিফকে যে ভাষায় আক্রমণ করছেন তা অত্যন্ত দুঃখজনক, কাম্য তো নয়ই। আর সবচে নিদারুণ যে দশাটি দেখা যাচ্ছে, তাহল এসব উত্তপ্ত মন্তব্যবাণের বেশিরভাগই যুক্তিহীন, ফলত লক্ষ্যভ্রষ্ট। এসব বিক্ষোভের কারণ হয়ত পূর্ববিরাগ, হয়ত সংকলনটিই। সংকলনে অসঙ্গতির যে ডিসপ্লে মুজিব বা অন্যরা করেছেন তার কিছু কিছু সঠিক, কিন্তু এই পারসেপশনকে যুক্তির আকার না দিলে সেটা শিশুর বিরাগ হতে বাধ্য। সেটাই হয়েছে, গালাগালির বন্যায় ভাসিয়ে দেয়া হয়েছে "বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা"কে।

অদ্ভূত বিষয় হল, বিরাগ এত তীব্র যে কেউই বোধ হয় সংকলনটি অভিনিবেশ নিয়ে দেখেন নি। এটা বরং কাম্য ছিল। মিসিং পোয়েটকুলের কবিতার উৎকর্ষ দিয়ে, বা সাজ্জাদ শরিফের সাহিত্যিক রাজনীতি দিয়ে বা ফরহাদ মজহারীয় ষড়যন্ত্রের সাইন্স ফিকশন দিয়ে  "বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা"র বিরূদ্ধে আপত্তিগুলো চিহ্নিত করা যাবে না। আপনার আপত্তির জায়গা সনাক্ত করতে চাইলে সংকলনটিকেই দেখুন। ফেয়ার প্লে!

এই সংকলনটির সবচে বড় সমস্যা হল, এটি একইসঙ্গে দুইটা ভিন্ন নির্বাচনকৌশলকে অবলম্বন করেছে। সেলফ কনট্রাডিক্টরি। লক্ষ্য করে দেখুন, আশি দশকের আগ পর্যন্ত সম্পাদকীয় তরফে কবি নির্বাচনের ভূমিকা লিবারাল এবং ইনক্লুসিভ। কিন্তু আশি ও নব্বইয়ের ক্ষেত্রে সেটা খুবই কনজারভেটিভ এবং এক্সক্লুসিভ। যে সংকলনটি আশি দশকের আগ পর্যন্ত মাইক্রোস্কোপ দিয়ে কবি খুঁজে খুঁজে বার করে পরিবেশন করছে, সেই আবার আশি-নব্বইয়ের ক্ষেত্রে কানামাছি ভোঁ ভোঁ যারে পাবি তারে ছোঁ খেলছে!

কিন্তু ভূমিকা কি বলছে? সেখানে সাজ্জাদ শরিফ বলছেন আশিপূর্ব কবিতা "ইতিহাসের দায় মিটিয়েছে সত্য, কিন্তু কবিতার যথাযথ দায় মেটাতে পারেনি। আভিধানিক অর্থ থেকে শব্দের যে বিচ্যুতির মধ্য দিয়ে কবিতার সূচনা ঘটে, কবিতাকে এবার তার সেই ভাষা-সংবেদনার কাছে নিয়ে যাওয়ার তাড়নায় এ সময়ের কবিরা ষড়যন্ত্রময়" (পৃষ্ঠা-৯)। এখানেই সাজ্জাদ শরিফের সম্পাদনানীতি প্রশ্নবিদ্ধ হয়: যেখানে "রাজনৈতিক বাস্তবতার" কবিতার ক্ষেত্রে এই সংকলন এত লিবারাল এবং ইনক্লুসিভ হতে পারল, সেখানে "কবিতার যথাযথ দায়" মেটাবার কালে এসে এই একই সংকলন এই এক্সক্লুসিভিটির কৌশল অবলম্বন করল কেন? এই প্রশ্নটির ফয়সালা ভূমিকার মধ্যেই হওয়া উচিৎ ছিল।

প‌্রশ্নটি রণজিৎ দাশের উপরও বর্তায়। পশ্চিমবঙ্গীয় কবি তিনি, বাংলাদেশের কবিতার খুঁটিনাটি না জেনেই স্রেফ ভালবাসার টানে সংকলন করতে নেমে গেলেন। তাঁর অজ্ঞতাকে মাফ করে দেয়া যায়। কিন্তু ভোঁতাপনাকে নয়। যেখানে সাজ্জাদ শরিফ-এর ভূমিকা বলছে আশি থেকে বাংলাদেশের কবিতা "কবিতার যথাযথ দায়" মেটাতে চেষ্টা করছে, সেখানেই তাঁর প্রশ্নমুখর হওয়া উচিৎ ছিল। কেন নতুন কবিতার এই বাঁকবদল এই সংকলনটি আরো বিস্তারিতভাবে তুলে ধরবে না, এটি তাঁর নিজের প্রশ্ন হওয়া উচিৎ ছিল। তাহলে হয়ত তিনি যে অজ্ঞতা নিয়ে বাংলাদেশের কবিতাকে জানতে এসেছিলেন, সেই একই অজ্ঞতা নিয়ে ফিরে যেতেন না!

আরেকটা সাধারণ পর্যবেক্ষণ শেয়ার না করলেই নয়। প্রায় সবসময়েই দেখা যায়, কবিতার অ্যানথলজিগুলো সমসাময়িককালের ক্ষেত্রে লিবারাল ভূমিকা নেয়, এবং পুরনোকালের ক্ষেত্রে সিলেক্টিভ (অর্থাৎ বর্তমান সংকলনের স্ট্র্যাটেজির ঠিক বিপরীত)। এর কারণ হল, পুরনো দিনের সাহিত্য অনেক আলাপ-আলোচনায় ইতোমধ্যে অনেকখানি থিতু হয়ে আসে, ভালমন্দ চিহ্ণিত হয়ে পড়ে। সমসাময়িককালের ক্ষেত্রে সেটা ঘটে না। আর যেকোনো অ্যানথলজিই শেষবিচারে প্রমোশনাল, ফলে সমসাময়িককালের কবিতাকে বেশি প্রমোট করার মাধ্যমে অ্যানথলজি আসলে সাহিত্যের যাত্রায় সদর্থক ভূমিকাই রাখে। বর্তমান অ্যানথলজিটি সেই ভূমিকা রাখেনি। কিন্তু ইংরেজিভাষার কবিতার অ্যানথলজিগুলো দেখুন। দেখুন প্রতিটি অ্যানথলজি যে দশকে বেরয় কিভাবে দশক-বায়াজড হয়ে থাকে, পরবর্তী দশকে হয়ত সংকলন-ভূক্ত অনেককেই আর পাওয়া যায় না। এটা ইতিবাচক পক্ষপাত। পক্ষান্তরে দেখুন, বাংলাভাষার সংকলনসমূহ সম্পাদকের ব্যক্তিগত রূচির আস্ফালনের বাইরে যেতেই পারে না। সমসাময়িক কবিতাকে এভাবে নিগৃহিত করে দেখার একটা কারণ হয়ত আছে। এর উদ্ঘাটন অবশ্য সাহিত্য সমালোচকের কাজ নয়, মনস্তত্ত্ববিদ বা সমাজতাত্ত্বিকের কাজ। তাই আলোচনা এখানেই ক্ষান্ত দেয়া যায়।

আমি সাজ্জাদ শরিফ ও রণজিৎ দাশ সম্পাদিত "বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা"র প্রকাশকে অভিনন্দিত করি। এজন্য যে এই প্রকাশনাটিকে ঘিরে বাংলাভাষার সংকলন-সম্পাদনার এসব প্রবণতাকে চিহ্নিত করতে পারা গেছে এবং এই অনুধাবন সঠিক হলে ভবিষ্যতের সংকলন-প্রণেতারা এর থেকে নিজেদের পথ বাতলে নিতে পারবেন।

(লেখাটি একযোগে ফেসবুক নোটস, সামহোয়্যারইন ব্লগ এবং কবিসভা এবং কবিতাকথা ইয়াহুগ্রুপে প্রকাশিত)




Get news, entertainment and everything you care about at Live.com. Check it out!

muzib mehdy

unread,
Mar 28, 2009, 4:43:36 PM3/28/09
to kobit...@googlegroups.com
আপনার স্বর হঠাৎ বদলালো মনে হয়। কারণ জানতে চাইতে পারি কি?

এ সংকলনকে আমি বাংলাদেশের কবিতার প্রতিনিধিত্বশীল সংকলন ভাবতে পারি নি, এখনো পারছি না। কাজেই আমার আপত্তি ছিল, আপত্তি আছে, আপত্তি থাকবে।

2009/3/29 sumon rahman <suman...@hotmail.com>



--
muzib mehdy
http://groups.google.com/group/kobitakotha

পলাশ দত্ত

unread,
Mar 28, 2009, 10:19:55 PM3/28/09
to কবিতাকথা
সুমন রহমানের যুক্তিপূর্ণ কথা ভালো লেগেছে।

"মর্নিং শোজ দ্য ডে"- এমন একটা আপ্তবাক্য তো আছেই। এক্ষেত্রে সূচিটা
হচ্ছে মর্নিং। তা দেখলে সংকলনে কবি ভেদে কবিতার সংখ্যা হ্রাস-বৃদ্ধি নিয়ে
বিস্মিত হওয়ার সুযোগ বোধহয় থাকে না।

***
তবে সংকলন নিয়ে যুক্তিপূর্ণ কথা বলতে গেলে সংকলনটি কিনে পড়তে হবে। এই
সংকলনের একটি কপি কিনে সেটার বিক্রি এক কপি বাড়ানোর পক্ষপাতী আমি নই।

On Mar 29, 2:43 am, muzib mehdy <m.me...@gmail.com> wrote:
> আপনার স্বর হঠাৎ বদলালো মনে হয়। কারণ জানতে চাইতে পারি কি?
>
> এ সংকলনকে আমি বাংলাদেশের কবিতার প্রতিনিধিত্বশীল সংকলন ভাবতে পারি নি, এখনো
> পারছি না। কাজেই আমার আপত্তি ছিল, আপত্তি আছে, আপত্তি থাকবে।
>

> 2009/3/29 sumon rahman <sumanrah...@hotmail.com>


>
>
>
> >  পশ্চিমবঙ্গের কবি রণজিৎ দাশ এবং বাংলাদেশের কবি সাজ্জাদ শরিফ এর যৌথ
> > সম্পাদনায় সম্প্রতি "বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা" নামে একটা সংকলন বেরিয়েছে
> > কলকাতার একটা প্রকাশনা সংস্থা থেকে। সেখানে জসীম উদদীন থেকে শাহীন মোমতাজ
> > পর্যন্ত (দশকের হিসেবে চল্লিশের দশক থেকে নব্বই দশক) ষাটজন কবির কবিতাকে স্থান
> > দেয়া হয়েছে। এ নিয়ে মুজিব মেহদী তাঁর ফেসবুক নোটে

> > <http://http://www.facebook.com/home.php#/note.php?note_id=76113929687...>এবং
> > কবিতাকথা<http://groups.google.com/group/kobitakotha/browse_thread/thread/11ad0...>গুগুলগ্রুপে   কিছু "বিস্ময়" উত্থাপন করেছেন। কিন্তু সেই প্রসঙ্গ ধরে আলোচনা

> > আগ পর্যন্ত মাইক্রোস্কোপ দিয়ে কবি খুঁজে খুঁজে বার করে...
>
> read more »

Shamset Tabrejee

unread,
Mar 28, 2009, 11:57:30 PM3/28/09
to kobit...@googlegroups.com
please find attached word file
rono jite nei kitab-us-sharif.doc

Goutam Roy

unread,
Mar 29, 2009, 12:48:44 AM3/29/09
to kobit...@googlegroups.com
আলোচনার সাথে সহমত। শোয়েব শাদাবকে যিনি উপেক্ষা করতে পারেন, তাঁর রুচি এবং
সম্পাদনার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা যায়।


--
This message has been scanned for viruses and
dangerous content by OpenProtect(http://www.openprotect.com), and is
believed to be clean.

sumon rahman

unread,
Mar 29, 2009, 1:39:20 AM3/29/09
to kobit...@googlegroups.com

মুজিব, আমার স্বর চিনতে আপনার ভুল হয়েছে।

আমার স্বর বদলানো নয়, বরং যে উষ্মা তৈরি হয়েছে এই সংকলন নিয়ে, তাকেই শক্ত যুক্তির পাদানি দেয়া হয়েছে। যারা গালাগালি করেছে তাদের নানাভাবে উড়িয়ে দেয়া সম্ভব, প্রমাণাভাবে আপনারও বহু আপত্তি গ্রহণ থেকে আমরা বিরত থাকতে পারি চাইলে, কিন্তু দেখুন তো আমার যুক্তি উড়িয়ে দেয়া যায় কিনা। যদি না যায়, তবে এই যুক্তিই এরকম একটা সংকলনকে অবসলিট প্রমাণ করতে যথেষ্ট। যে সংকলন একইসাথে দুটো পরস্পরবিরোধী দৃষ্টিভঙ্গি নিয়ে সম্পাদিত, তার লেখক লিস্টে কে থাকল না থাকল সেটা গৌণ ব্যাপার। কারণ ঐ সংকলনটাই ধর্তব্যের মধ্যে নেই আমার।

আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি।

সুমন রহমান


Date: Sun, 29 Mar 2009 02:43:36 +0600
Subject: [কবিতাকথা:297] Re: রণজিৎ দাশ ও সাজ্জাদ শরিফের সম্পাদনায় "বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা" নিয়ে আপত্তির কারণগুলো কি?
From: m.m...@gmail.com
To: kobit...@googlegroups.com

check out the rest of the Windows Live™. More than mail–Windows Live™ goes way beyond your inbox. More than messages

SHUDDHASHARs ahmedurrashid

unread,
Mar 29, 2009, 4:15:35 AM3/29/09
to kobit...@googlegroups.com
সহজ কথা যায়না বলা সহজে- গৌতম দেখছি বলে ফেলতে পারলেন।

2009/3/29 Goutam Roy <gout...@brac.net>:

--
ভাটির মানুষ আমি বুঝিনা উজানের গতি

Monowar Hossein

unread,
Mar 29, 2009, 4:21:37 AM3/29/09
to kobit...@googlegroups.com
শুধু শোয়েব শাদাব কেনো..রিফাত চৌধুরী, কাজল ভাই এদের বেলায়ও উক্ত উক্তি প্রযোজ্য।

মুক্তি মণ্ডল

gani adam

unread,
Mar 29, 2009, 5:56:19 AM3/29/09
to kobit...@googlegroups.com
সুব্রতদা'কে,

অসাবধানে ছোট্ট একটু ভুল হলো যে আপনার! আমি কিন্তু শুধু আপনি এবং রাইসু ভা'য়ের নাম লিখিনি, একটা বহুবচনসূচক শব্দও পাশে লিখেছিলাম, 'প্রমুখ'। অর্থাৎ আমি বোঝাতে চেয়েছি আপনারা যারা কবিতাকথার সদস্য এবং যাদের লেখা ওই সংকলনে প্রকাশিত, তাঁদের।
সব ক'জনের নাম না লিখে এই দু'টি নাম লেখার পেছনে অনুক্ত আরো দু'টি কারণ আছে, এই দফায় ব্যক্ত করি। আপনি এবং রাইসু ভাই যতোটা সরব (গালাগালি এবং চীৎকার ছাড়া অর্থে) এবং যে কোনো কারণেই হোক অধিক পঠিত, ততোটা (যে কেউ দ্বিমত করতে পারেন) আপনাদের প্রজন্মের খুব বেশি কবি কিন্তু নন। নিজ প্রজন্মের প্রতিনিধিত্বের ইজারা আপনারা না নিলেও, আপনাদের প্রতিক্রিয়া/মন্তব্য/অভিমত/দৃষ্টিপাতে নানা কারণেই ভালো রকম নড়া-চড়া হয়।

আমাকে আপনি মনে রাখেন নি নিশ্চয়ই। এতোটাই ব্যক্তিগত পরিচয় আপনার সাথে!।আড্ডা এবং কবিসুলভতা একটু সচেতনভাবেই এড়িয়ে চলি বলে রাইসু ভাইও মনে হয় না চট করে আমাকে ধরতে পারছেন। সুতরাং, আমার মন্তব্যে ব্যক্তিগত কোনো কোণ আবিষ্কারপ্রচেষ্টা পণ্ডশ্রম হবে।

মডারেটর,
শালীনতা বিষয়ে আপনার আরো কড়া 'খবরদারি' থাকুক। বাক এবং ব্যক্তি স্বাধীনতার অর্থ পাবলিক ন্যুইসেন্স ভাঙা নয় নিশ্চয়ই? তপনদা'র ছন্দপ্রসঙ্গ ফিরে আসুক, সুব্রতদা'র সাথে আমিও ব্যথিত-- ওই বিষয়ে বন্ধুদের নীরবতায়।

তপনদা'
হুট করেই আপনি একটা লেখা পোস্ট করে দিন না! কথা দিচ্ছি, প্রথমবার দেখাতেই প্রেমে পড়ার মতো প্রথমবার পড়াতেই প্রতিক্রিয়া জানাবো।

মারুফ রায়হান,
আমার মনে হয় এখানে পোস্ট করা কিছু সবার জন্যই। যেমন, কাউকে নাম ধরে লিখলেও ওটা আসলে শুধু তার জন্য ব্যক্তিগত হতে পারে না। আমরা সবাই তো অংশীদার হচ্ছি। এবং সব কিছুই যেহেতু হচ্ছে কবিতার জন্য...

 



 

আমি

2009/3/29 Monowar Hossein <mukte....@gmail.com>

maruf raihan

unread,
Mar 29, 2009, 6:24:18 AM3/29/09
to kobit...@googlegroups.com
ব্যক্তিগত বিষয়ক মন্তব্যের জন্য ধন্যবাদ গনি, মনে আছে আপনাকে, জংশন-কেও।

Tapan Bagchi

unread,
Mar 29, 2009, 7:14:04 AM3/29/09
to kobit...@googlegroups.com
সাজ্জাদ শরিফের সংকলনটি আমার পড়ার সুযোগ হয়নি। তালিকা থেকে বোঝা গেল আমার পছন্দের অনেক কবিই ওখানে নেই। কিন্তু ওটি তো আমার সংকলন নয়। সংকলনটি সাজ্জাদ শরিফের। তাই তাঁর পছন্দের কবিরাই ওখানেই থাকবেন। ও রকম সংকলন যদি মুজিব মেহদী বা তপন বাগচী বা মারুফ রায়হান করতেন, তাতে কি সাজ্জাদ শরিফের পছন্দের সকল কবি অন্তর্ভুক্ত হতেন?
একবার বন্ধুকবি মাহবুব কবির '‌নব্বইয়ের কবিতা' করলেন। ব্যবস্থাপনা সম্পাদক হলেন অনিকেত শামীম। ভূমিকা লিখলেন বন্ধুকবি মাসুদুল হক। তো, ৯০ দশকের ৯০ জন কবির কবিতা যাচ্ছে, সেখানে জানতে পারলাম আমার কবিতা নেই। এক শুভানুধ্যায়ী এসে সেগুনবাগিচার রাইটার্স ক্লাবের দিনব্যাপী অনুষ্ঠানের দুপুরে এসে জানালেন, ওই সংকলনের ট্রেসিং বের হচ্ছে। সূচিপত্রে আমার নাম না দেখে তিনি অবাক হযেছেন। আমিও অবাক হয়েছি। কিন্তু সম্পাদক, ব্যবস্থাপক, ভূমিকালেখক - তিনজনই আমার পরিচিত হওয়া সত্ত্বেও যখন আমার কবিতা নিচ্ছেন না, সেখানে আমি যেচে গিয়ে অনুরোধ করতে পারি না। আত্মসম্মানে বাধে! ওই বন্ধুটি আমার প্রতিক্রিয়া জানতে চাইলে বলি যে, ‌'৯০ দশকে ৯০ জনের মধ্যে যদি আমার কবিতা না থাকে, সেটি আমার জন্য এওয়ার্ড। যেহেতু কেউ বাদ যাচ্ছেন না, তাই আমাকে বাদ দেয়ার পেছনে কোনও কারণ থাকতে পারে, যা আমি জানি না। তাই কিছু বলার নেই।' দুপুরে কবি-সম্পাদক মাহবুব কবির এলেন। আমাকে বললেন, 'আপনার দুটি কবিতা নিতে চাই, কোন দুটি নেব, যদি একটু বলতেন।' আমি বললাম, ‌ট্রেসিং এখনো বের হয়নি?' মাহবুব হাসলেন। আম বললালম, ‌আপনার পছন্দের যে কোনও কবিতা নিতে পারেন।' সপ্তাহখানেক পরে প্রকাশিত ওই সংকলনে আমার কবিতা দেখে মুচকি হেসেছি। ভূমিকায় অনেকের কবিতার আলোচনা। এমনকি অশ্রুকুমার সিকদারের প্রবন্ধের ৮টি বাক্য চুরি করে পৃষ্ঠা সংখ্যা বাড়ানো হয়েছে, কিন্তু আমাদের কবিতার আলোচনা নেই। তা পড়েও মুচকি হেসেছি। মাসুদুল হক বলেছে, 'বন্ধু, ভুলে তোমার কবিতার আলোচনা বাদ পড়ে গেছে। পরে কখনো আলাদাভাবে লিখব।' কিছুদিন পরে অশ্রুকুমার সিকদার লিখে ওই ভূমিকার নিন্দা করেছেন। এই নিয়ে আমিও আজকের কাগজে লিখেছি।
দিনাজপুরপ্রবাসী সেই মাসুদুল হকসম্প্রতি  লিখেছেন, 'হাজার বছরের বাংলা কবিতা'। বাংলাবাজারে প্রকাশের ঘরে বসে ফাইনাল প্রুফ দেখার সুযোগ আমার হয়েছে। সেখানে ৯০ দশকের কবিতার আলোচনায় আমি বাদে প্রায় সকলেরই কবিতার আলোচনা রযেছে। পড়ে মুচকি হেসেছি। বই প্রকাশের পরেও কিছু বলিনি। কারণ সম্পাদকের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না। সেদিন, ফোনে আমাকে সে অনুরোধ করে, তার পিএইচডি থিসিস বেরিয়েছে, তা নিয়ে একটা আলোচনা লিখতে। এবার আমি আর আবেগটাকে চেপে রাখতে পারিনি। বলেই ফেললাম, 'আলোচনায় কী এই কথা লিখব যে অশ্রুকুমারের কয়টি বাক্য নিয়েছিস, আর তোর কয়টি বাক্য?' বন্ধু বুঝতে পারেনি। তাই সুর পাল্টিয়ে বললাম, 'আমি কি হাজার বছরের বাংলা কবিতা নিয়েও লিখব?' এবার বন্ধু বুঝতে পেরে বলে, 'শোন বন্ধু, আমি তোর নাম লিখেছিলাম, কিন্তু প্রুফের সময় বাদ পড়ে গেছে'। কী খোঁড়া যুক্তি! আমি রেগে গিয়ে ভাবলাম, তার কবিতার বই  ‌'টেনে যাচ্ছি কালের গুণ'বেরিয়েছে ১৯৮৬ সালে। সে কী করে ৯০-এর সর্দার সাজে? বন্ধু বলে, 'রাগ করিস না, তোর  কোনো বই তো আমাকে দিস নি। তাই হাতের কাছে কবিতা ছিল না বলে..।' আবারও সেই খোঁড়া যুক্তি! জানতে ইচ্ছে করিছিল, রবীন্দ্রনাথ কি তাঁকে বই দিয়ে এসেছিল দিনাজপুরে গিয়ে। যাহোক, সে নিজ থেকেই কথা দিয়েছে আার বই পেলে আমাকে নিয়ে নাকি আলাদা প্রবন্ধ লিখবে। তার সঙ্গে আমার তুই-তুিরি মিশ্র সম্পর্ক। আমি তার মেইলে আমার ৫টি কবিতার বই থেকে বেছে ১৫০টি কবিতা পাঠিয়েছে। এবার দেখি সে কী করে?
আসলে, সংকলনে সম্পাদকের নিজের পছন্দের বিষয়টিই উঠে আসে। ইচ্ছে করলে, ওই সংকলন বর্জন করতে পারি। কিংবা আংশিক গ্রহণ করতে পারি। কিন্তু সম্পাদককে গালাগাল করা কিংবা গালাগাল করার সুযোগ সৃষ্টি করাও সুরুচির পরিচয় নয়।
সমস্যা হয় এই যে, এই ধরনের বই রেফারেন্স হিসেবে ব্যবহৃত। যারা জানে, তাদের জন্য সমস্যা নয়, যারা জানে না, তারা সংকলনকেই ধ্রুব ভাবে।
তবে আশার কথা এই যে, কোনো সংকলনই সম্পূর্ণ নয়, সম্পন্ন নয়। এর আগে কলকাতা থেকে আরেকটি সংকলন বেরিয়েছিল উত্তরাধুনিক কবিতার। সেটিও  সংকলনের সংকীর্ণতা ধারণ করেছিল। আমি যদি কখনো সংকলন করি, আমিও কি পারব এই ধরনের সীমাবদ্ধতা কেে বেরিয়ে আসতে?? কে জানে???
তপন বাগচী

muzib mehdy

unread,
Mar 29, 2009, 8:04:27 AM3/29/09
to kobit...@googlegroups.com
প্রিয় তপন বাগচী,
আপনার জর্জরিত মন্তব্যের কিছু বাক্যে আমিও মুচকি হাসলাম। একটা জায়গায় এসে অবশ্য খানিক আক্রান্তও বোধ করলাম। ধারণা হলো, 'গালাগাল করার সুযোগ সৃষ্টি' করে কুরুচির পরিচয় দেয়ায় আমার প্রতিও ইঙ্গিত রয়েছে!

কী বলব বলুন? বরং প্রশ্নই করি। হয়ত এটা সুরুচির পরিচয় ছিল না, কিন্তু অন্যায় ছিল কি?

2009/3/29 Tapan Bagchi <drbagch...@gmail.com>

Tapan Bagchi

unread,
Mar 29, 2009, 8:13:02 AM3/29/09
to kobit...@googlegroups.com
আপনি আবার গায়ে মাখলেন কেন? আপনার উপস্থাপনা ও যুক্তিতে রুচির ঘাটতি আমি দেখিনি। আপনার বক্তব্য থেকে রচির পথেই তর্কে করা যায়। যারা ভিন্নপথে গেছেন, আমি তাদেরকে বুঝিয়েছি। যদি ভাষার দুর্বলতায় বোঝাতে ব্যর্থ হই, তাহলে দুঃখ প্রকাশ করছি। আপনি তো উপস্থাপক। এই সূত্রে যারা আপত্তিকর ভাষায় সমালোচনা করেছেন, আমি তাদের জন্য ওই বাক্যটি তৈরি করেছিলাম। সাজ্জাদ শরিফ তো বটেই, রবীন্দ্রনাথও সমালোচনার ঊর্ধ্বে নন। কিন্তু সমালোচনাটি শালীনতার বাইরে না যায়, সেই উদ্দেশ্য নিয়ে আমি কথা বলতে চেয়েছি। আশা করি আপনার ভুল ভাঙ্গবে।

Tapan Bagchi

unread,
Mar 29, 2009, 8:22:11 AM3/29/09
to kobit...@googlegroups.com
মুজিব,
 আরেকটু খোলসা করি, শিহাব শাহরিয়ার লিখেছেন,
mojib
sagol shorif- a- k thotho din r ronger jit-k laththi maron
soh bissoy dor hoe jabe
ss
বলুন, ‌sagol shorif' বলাটা কি ঠিক হয়েছে? আপনার জ্ঞাতার্থে জানাই, আমি এখনো প্রথম আলোতে কবিতা পাঠাই নি। তাই সাজ্জাদ শরিফকে তোষণ করার দরকার নেই। আর ওই সংকলনে আমার  কবিত-াও নেই, যে, তাঁর পক্ষে বলব। আমার কবিতা থাক-না-থাকা নিয়ে আমার কোোন আফসোস নেই। তাই বন্ধুরা যত-ইচ্ছা বাদ দিতে পারে! তাতেও কিছু মনে করি না। যারা বাদ দেয়, তাদেরও কি সকলে গ্রহণ করে?

তপন বাগচী

muzib mehdy

unread,
Mar 29, 2009, 1:48:52 PM3/29/09
to kobit...@googlegroups.com
শিহাব শাহরিয়ার যা লিখেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা দেখার সঙ্গে সঙ্গে আমি তাঁকে ব্যক্তিগত মেইলে বিষয়টি সম্পর্কে বলেছি এবং অনুরোধ করেছি এরকম আর কখনো না-বলতে। তিনি পোস্টে তো এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দেনই নি, এমনকি আমার মেইলেরও জবাব দেন নি।

তিনি অনেক দিন ধরেই কবিতাকথার সদস্য। আমার জানামতে, এবারের আগে কখনোই তিনি এখানে কোনো কথা বলেন নি। প্রথমেই তিনি যা বললেন, তাকে তো সমালোচনা বলা যাবেই না, এমনকি নিন্দাও না। এটা আরো জঘন্য কিছু। এটা 'বাগে পেলাম তো মেরে দিলাম দু ঘা' ধরনের একটা ব্যাপার হয়েছে।

নিজের পরিচয়ে একজন যদি নিজেই কলংক লেপে দেন তো কে তাঁকে ঠেকাতে আসবেন?

মডারেশনবিহীন গ্রুপের এই সমস্যা নিয়ে কিছুদিন ধরে আমি খুবই ভাবিত। এরকম চলতে থাকলে মডারেশনপ্রথা চালু না-করে উপায় থাকবে না মনে হচ্ছে।

2009/3/29 Tapan Bagchi <drbagch...@gmail.com>

Ashraf Shishir (আশরাফ শিশির)

unread,
Mar 29, 2009, 3:08:05 PM3/29/09
to kobit...@googlegroups.com
মুজিব ভাই,
আমি কবিতাকথার মডারেশনের বিপক্ষে। শুধূমাত্র অশ্লীলতা/খিস্তিখেউরের দোহাই দিয়ে মডারেশনের আবির্ভাব একটি নিদারুণ প্রাতিষ্ঠানিকতার জন্ম দেবে! কবিতাকথা হয়ে যাবে আরেকটি কবিসভা, যেখানে গন্ডীবদ্ধরা নিজেদের লেখা নিয়ে নিজেরা ভীষণ...
 
কবিতাকথার উন্মুক্ত প্রাঙ্গণ ভাল লেগেছিল!
 
আশরাফ শিশির

2009/3/29 muzib mehdy <m.m...@gmail.com>

Goutam Roy

unread,
Mar 29, 2009, 11:41:32 PM3/29/09
to kobit...@googlegroups.com
মুজিব ভাই,
কবিতাকথার মতো জায়গায় আমি মডারেশনের বিরুদ্ধে। বরং এইভাবেই চলুক। কবিদের পার্সোনালিটি এবং কবিতার বাইরে তাঁদের প্রকাশভঙ্গিটা কীরকম হয়, সেটা জানার একটা সুযোগ থাকুক। ব্যক্তিমানুষ হিসেবে কবিদের আচরণ সম্পর্কেও খানিকটা আন্দাজ পাওয়া যেতে পারে তাঁদের বক্তব্য থেকেই।

এটা অবশ্য কবিতাকথার উদ্দেশ্যের সাথে যায় না। কিন্তু বলুন তো, দুধভাত খাওয়ার বয়সটা কি আমরা পার হইনি এখনো?

গৌতম

muzib mehdy wrote:
--
This message has been scanned for viruses and
dangerous content by OpenProtect, and is
believed to be clean.


--
This message has been scanned for viruses and
dangerous content by OpenProtect, and is
believed to be clean.

Tapan Bagchi

unread,
Mar 30, 2009, 12:16:40 AM3/30/09
to kobit...@googlegroups.com
মডারেশনের বিরুদ্ধে তখনই থাকা যায়, যখন নিজেই মডারেট থাকা যায়। ঠিকই তো, মুজব মেহদী কেন একজন কবির কথা মডারেট করবে, সেন্সর করবে। কবি তার খায়, না পরে? কিন্তু মডারেশন না থাকার সুযোগ নিয়ে মডারেটরের মাথায় কাঠাল ভেঙে খাওয়া কি সুবিধাবাদ নয়? একটা ভরা সভায় কাউকে গালি দিলে, যারা আঙিনায় সভা বসেছে, তার জন্যও বিব্রতকর বৈকি! তাই, আগে নিজেরা শুদ্ধ হই, তারপরে মডারেশনের প্রশ্নই আসবে না! কবি মুজিব মেহদীকে আর আক্ষেপ করে বলতে হবে না, 'মডারশেনবিহীন গ্রুপের এই সমস্যা নিয়ে কিছুনি ধরে আমি খুবই ভাবিত। এরকম চলতে থাকলে মডারশেনপ্রথা চালু না-করে উপায় থাকবে না মনে হচ্ছ।'
আমরা চাই, মডারেশনবিহীনই চলুক, কিন্তু তার সঙ্গে আমরা যেন দায়িত্বশীল আচরণ করি। নিজের উদ্দেশ্যেই এই কথা উচ্চারণ করছি।
তপন বাগচী

SHUDDHASHARs ahmedurrashid

unread,
Mar 30, 2009, 3:37:42 AM3/30/09
to kobit...@googlegroups.com
মডারেশনপ্রথা চালু না করেই চলুক এই কবিতাকথা। কবিতার সৃজনশীলতার বাইরে
আমরা কে কতটুকু অকবি,তা না হয় উন্মোচিত হলো মাঝে সাঝে। এইভাবেই হয়তো একটা
পরিশীলন ঘটবে কথা ো আক্রমনের ভাষায়।
>আহমেদুর রশীদ

2009/3/30 Tapan Bagchi <drbagch...@gmail.com>:

--

maruf raihan

unread,
Mar 30, 2009, 10:51:54 AM3/30/09
to kobit...@googlegroups.com
সুমন, শুভ জন্মদিন।
আমার মনে অনেক কথা জমছে, কিন্তু সেসব গুছিয়ে লেখার জন্য সময় দরকার। আর তা প্রকাশের জন্য এখানকার পরিসর উপযুক্ত বলেও মানতে পারছি না। ধরুন শ্রেষ্ঠ অভিধাযুক্ত কোনো সংগ্রহ, তাও আবার একটি দেশের_ সম্পাদনা করা বিরাট কাজ। শূন্য দশকের যে-সংকলনটি রয়েছে তাতে আছেন শতাধিক কবি। ১০০০ কবিতা-লেখক হবেন না দেশে? প্রত্যেকের গুচ্ছ গুচ্ছ লেখা আমাকে পড়তেই হবে সংকলক হতে হলে। সদ্য প্রকাশিত লিটলম্যাগে নবীন কবি আত্মপ্রকাশ করলে তারটাও আমলে নিতে হবে। সংখ্যা একটা বড় ফ্যাক্টর। যদি কবির সংখ্যা বিবেচনা করি তবে বাদ তো পড়বেনই অনেকে। তো এই বাদ-পড়াদের শ্রেষ্ঠ কবিতাগুলোর কী হবে? আবার যদি কবির নাম নয়, সুদীর্ঘ গবেষণা করে সেরা কবিতাগুলোর বাছাইয়ে যাই তাহলেও তা হয়ে যেতে পারে ঢাউশ সংকলন। হুমায়ুন আজাদ একবার বলেছিলেন দেশে প্রকৃত কবির সংখ্যা ১৫, কিন্তু তিনি যখন আধুনিক কবিতার সংকলন করলেন তখন নিলেন কয়েক গুণ বেশি কবির লেখা।্আবার থেমে গেলেন তার দশকে্এসে। দায়িত্বশীলতা ঔদার্য ও শতভাগ সততার সঙ্গে কাজটা করা কঠিন জটিল সময়সােপক্ষ। বড় বুকের পাটা লাগে।

Sohel Hasan Galib

unread,
Mar 31, 2009, 3:23:20 AM3/31/09
to kobit...@googlegroups.com
সাজ্জাদ ভাই ও রণজিৎ-দার সংকলনটা চোখে দেখেছি। পড়ে দেখে নি। তাই ভাবছিলাম
বইটা না পড়ে আলোচনায় অংশগ্রহণ করবো না। কিন্তু গত কয়েকদিনের তর্কবিতর্কে
না চাইলেও জড়িয়ে পড়ার মধ্য দিয়ে বেশ কিছু তথ্য লাভ হলো, তাতে সত্য কতটুকু
জানি না। এই পোস্টে সুমন ভাইয়ের যে মূল প্রতিপাদ্য তা অনেকটা এরকম :
সম্পাদক ইতিহাসের দায়-মেটানো কবিতার ক্ষেত্রে এত ইনক্লুসিভ কিন্তু কবিতার
দায়-মেটানো কবিতার ক্ষেত্রে এত এক্সক্লুসিভ কেন? এই কন্ট্রাডিকশনকে সুমন
ভাই সমস্যা হিশেবে চিহ্নিত করেছেন।

একজন আউটসাইডার হিশেবে এখানে একটা প্রশ্ন তোলা যায় কিনা ভাবছি। সেটা
কাউকে আহত করার জন্য নয়, শুধুই লজিকের খাতিরে। এই ব্যাপারটাকে সমস্যা না
ভেবে সহজিয়া ভাবা যায় কি?

সম্পাদক ইতিহাসের দায়-মেটানো কবিতার ক্ষেত্রে ঐতিহাসিক কারণেই লিবারাল।
কেননা সেখানে ইতিহাস বিচারই বিবেচ্য, প্রধানত কবিতা বিচার নয়। কবিতার
দায়-মেটানো কবিতার ক্ষেত্রে স্বভাবতই আমাদের হতে হবে কনজারভেটিভ। আশির
দশকে কবিতার বাঁক বদল বা দিন বদলের সৈনিক তো সবাই নাও হতে পারে।
সেক্ষেত্রে সম্পাদক যদি চুনে চুনে চুনিপান্না বেছে নিতে চান, সেটাই
স্বাভাবিক হবে, কেননা এক্ষেত্রে কাব্যমূল্যই বিচার্য, আর কিছু নয়। কাজেই
সম্পাদক যখন এই সিদ্ধান্তে পৌঁছান, বাংলাদেশের কবিতার দুইটি পর্ব রয়েছে,
তখন সেই দুই পর্বের কবিতা বাছাইয়ে দুইটি ভিন্ন দৃষ্টিভঙ্গির আশ্রয় নেয়া
যথাযথ ও সুচিন্তিত নয় কি?

2009/3/30 maruf raihan <marufr...@gmail.com>:

moshiur khan

unread,
Mar 31, 2009, 3:24:10 AM3/31/09
to kobit...@googlegroups.com
 
মুজিব মেহদী,
আপনার পাঠ বিস্ময়ের কারণগুলো খুব বুঝতে পেরেছি। আমি আসলে সবার বক্তব্যগুলো শুনছিলাম।
আর মনে হলো সমস্যাটি সেই জায়গায় যে, সঙকলনটির সাথে বাঙলাদেশ ো শ্রেষ্ঠ এই দুটি অভিধা যুক্ত। 
এখন আমাদের যদি সংগত উচ্চারণ হয় যে, এই সঙকলনটির সত্যিকার শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে 
আরো বেশ কিছু প্রতিভাবান কবির উপস্থিত হওয়া  জরুরী ছিলো। যদি এই অনুপস্থিতির কারণটি রণজিৎ দাশ  ও সাজ্জাদ শরিফ ব্যাখ্যা করতেন তাহলেই পরিষ্কার হতে পারতাম।
 
আর কোনো অবস্থাতেই সুব্রত অগাস্টিন গোমেজ কিঙবা মারুফ রায়হান আর সুমন রহমানদের আলোচনায়
কান লাগিয়ে সময় নষ্ট করতে হতো না বলে মনে করি। (আমি তাদেরকে খাটো করার জন্য বলছি না) কারণ ভুল যদি কিছু করে থাকেন তা উক্ত সম্পাদকদ্বয় করেছেন, তাদের হয়ে উনারা কেনো দায়দায়িত্বই বা নেবেন? উনারাো বলতে পারেন যে, অমুক অমুক এর কবিতা থাকতে পারতো কিঙবা অমুক কিঙবা অমুকের কবিতা আসলে শ্রেষ্ঠত্বের জায়গায় যায় না।কবিতা কথার মর্ডারেটর হিসেবে আমি আপনাকে  বলবো উপরোক্ত
সম্পাদকদ্বয়ের কাছে সরাসরি পত্র লিখুন। তাদের কাছ থেকে পাোয়া যথার্থ উত্তরটাই আমাদের জন্য জরুরী। আর  এ বিষয় নিয়ে এই গ্রুপ এ কথা না বাড়ানোই ভালো। কেননা আজ পর্যন্ত বাঙলা ভাষায় এ ধরনের কোনো সঙকলনই কম বেশী আলোচনার ঊর্ধে থাকতে পারেনি। তাই এই সব সঙকলন প্রকাশ করা না করা নিয়ে বিতর্ক সব সময়ই থাকবে। তাতে বাঙলা কবিতার হই হুল্লোড় বাড়লেো ক্ষতি হবে না কোনো।
 
এ বিষয়ে অন্য অনেকের কথায় গা ভাসানোর চাইতে বোধ করি সংশ্লিষ্ট সম্পাদকদ্বয়ের বক্তব্য শোনা জরুরী। আমরাই এখন নির্ধারন করবো যে, আমরা বাজার কাপানো বক্তব্য পছন্দ করবো? না সঠিক লোকটির কথা নিজেরাই শুনবো। গ্রুপ এর একজন সাধারণ সদস্য হিসেবে আমি অন্তত সম্পাদকদ্বয়ের বক্তব্যের প্রত্যাশায় থাকবো । আর এ প্রক্রিয়াটি আপনি বিনা বাধায় করতে পারবেন এ বিশ্বাস আমাদের আছে।
 
মশিউর রহমান খান

Morshedul Islam

unread,
Apr 2, 2009, 6:35:11 PM4/2/09
to kobit...@googlegroups.com
সোহেল হাসান গালীবের একটি কবিতা :

নিখিলের নির্জন চূড়ায়



পটে আঁকা ছবিটির থেকে সব রেখা উঠে আসে যে তুলিতে
সেই জাদু-তুলি আমি পেয়ে গেছি---
রেখেছি আঙুল করে তাকে ;
এখন তো কিছু রচনার পর অনুশোচনার ভয় নেই---
নিখিলের নির্জন চূড়ায় এসে ভয় কাকে ?

সকলের গান আমি না চাইলেও কী করে জানি না
উঠে আসছে আমারই ব্যাকুল কণ্ঠে---সকলের প্রেম---
সব কাহিনির মধ্যে আমারই উচ্ছ্বাস টের পাচ্ছি
উল্কাভস্ম উড়ে এসে ফেলছে মৃদু শ্বাস।

নিজের ব্যর্থতা নিয়ে ভাবছি না একটুও
ঝরাপাতার পৃষ্ঠায় সে কবেই মুদ্রিত হয়েছি---
অনূদিত হচ্ছি আজ সব দেশে ধুলি ও তুষারপাতে ;
পাঠ্য আমি সমুদ্রের ধারে মারমেইড ভেসে ওঠার মতন
শ্বেত-মর্মরে রচিত ফেনিল বিদ্যায়তনে---
ব্রুনাই দারুসসালাম---কিংবা সে মাদাগাস্কার---
যে দ্বীপের থেকে এই দেশে ভেসে এসেছিলো লাল কৃষ্ণচূড়া
নীল তরঙ্গের ঝুঁটি ধরে।

পৃথিবী, তোমার পিরামিডে তুমি যত্ন নাও ;
আমি তো জ্যামিতি-সূত্র মাত্র---উপপাদ্য---হায়ারোগ্লিফিক।
ভেঙে পড়ছে তোমারই সাম্রাজ্য---
হাওয়ার প্রাসাদ---ঝুলন্ত উদ্যান---মস্কো বেল---
তৈরি হচ্ছে তোমাকে ঘিরেই
অজস্র বারমুদা ট্রায়াঙ্গেল---
ছুটে আসছে শৈত্য প্রবাহ---নামছে কুয়াশা---
ঢেকে যাচ্ছে ঐ দিগ্বিদিক।

এই নিমরাত জ্যোৎস্না-আঁধারের দ্বিধাদ্বৈত নাচে
শ্বেত পায়রা হয়ে তার যুগল পাখনায়
আমি এনেছি তোমার কাছে
অনন্ত অকূলে ভাসমান বার্তা এক হৃদয়ের---
তুমি দাও এঁকে ওর পায়, পায়ের আঙুলে
হিঙুলের ফোঁটা---রাঙাচিহ্নঘের---প্রবালপ্রাচীরচূর্ণ ধুলা ও কাদায়---
দাও ঢেউয়ে ঢেউ ভাঙা অস্তসূর্যকণা---গলিত পারদপুষ্পভার
রক্তজলধির পারে জেগে ওঠা এক
ভুবনডাঙার।

ভাল লাগলো তাই এখানে দিলাম।


2009/3/31 moshiur khan <moshiur...@gmail.com>

Gomes, Subrata Augustine

unread,
Apr 2, 2009, 7:07:19 PM4/2/09
to kobit...@googlegroups.com
Khub shundor kobita! Galeeb, obhinondon, ar Morshed, dhonyobad.
 
Roman horofe likhte hochchhe bole dukkhito... office-er pc-te bangla lekhar kichhu oshubidha achhe...
 
-Subrata


From: kobit...@googlegroups.com [mailto:kobit...@googlegroups.com] On Behalf Of Morshedul Islam
Sent: Friday, 3 April 2009 9:35 AM
To: kobit...@googlegroups.com
Subject: [????????:320] Re: ????? ??? ? ??????? ?????? ????????? ????? ????? ?????? ??? ????? ????? ????????

মুজিব মেহদী

unread,
Apr 3, 2009, 12:25:16 AM4/3/09
to কবিতাকথা
মশিউর রহমান খান,
'সুব্রত অগাস্টিন গোমেজ কিঙবা মারুফ রায়হান আর সুমন রহমানদের আলোচনায়'
কান লাগানো সময় নষ্ট করা হবে কেন? কারো আলোচনাকেই সময় নষ্ট করা বলে মনে
করে না কবিতাকথা। এঁরা কথা বলছেন কবি হিসেবে এবং কবিতাকথার সদস্য হিসেবে।
এঁদের কাছ থেকে সম্পাদকদ্বয়ের তরফে কোনো কথা কেউ শুনতে চায় নি।
প্রত্যেকেরই নিজস্ব পরিচয় আছে, সে পরিচয়েই এঁরা কথা বলেছেন, বলবেন।

রণজিৎ দাশ বা সাজ্জাদ শরিফ আমাদের কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য নন,
এঁরা এই গ্রুপের সদস্য হলে আমরা ততটা আশা করতে পারতাম হয়ত।

maruf raihan

unread,
Apr 3, 2009, 12:31:53 AM4/3/09
to kobit...@googlegroups.com
অনূদিত হচ্ছি আজ সব দেশে ধুলি ও তুষারপাতে
সকাল শুরু হোক ভাল কবিতা দিয়ে। ধন্যবাদ।

 

মুজিব মেহদী

unread,
Apr 3, 2009, 12:37:09 AM4/3/09
to কবিতাকথা
জনাব মোরশেদুল ইসলাম,
আপনি লিখেছেন, গালিবের কবিতাটি 'ভাল লাগলো তাই এখানে দিলাম।' কিন্তু এই
থ্রেডে কবিতাটা দেয়া ঠিক হলো না বলে মনে করি। কবিতাটি আপনার কেন ভালো
লাগল সেই বিশ্লেষণসহ কবিতাকথায় আলাদা একটা থ্রেড লিখুন। সেটা হলে
কবিতাটির প্রতি যথাসম্মান দেয়া হবে।
গ্রুপে অংশ নেয়ার জন্য ধন্যবাদ।

Sohel Hasan Galib

unread,
Apr 3, 2009, 1:33:54 AM4/3/09
to kobit...@googlegroups.com
যিনি এই কবিতা পোস্ট দিয়েছেন, তার সঙ্গে প্রত্যক্ষ পরিচয় নেই আমার।

ভাই, আপনি আমাকে খুব লজ্জার মধ্যে ফেলে দিলেন। নিজে অপরাধীও হলেন। কারণ
কবিতা লেখা বারণ এখানে। আমি তা সমর্থনও করি।

আপনাকে তো বটেই, সুব্রতদা ও মারুফ ভাইকে ধন্যবাদ জানাই, প্রশংসা শুনতে
কার না ভালো লাগে!

তবে কবি হিশেবে আমার নামের ভুল বানান দেখে খানিকটা চোট লেগেছে। আরবি
শুদ্ধ উচ্চারণ গালীব হলেও বাংলার গালিব---এমন বানানেই স্বস্তি পায়।
উল্লেখ্য, কবিতাটি গ্রন্থভুক্ত হবার সময় শেষ অনুচ্ছেদে কিছুটা পাল্টে
গেছে। কিছুটা নির্লজ্জতা হবে হয়তো, তবু পরিবর্তনটা তুলে দিলাম :

ঠিক যেন এই শূন্য চরাচরে---কাঁকরে পাথরে
কবে নিমরাত জ্যোৎস্না-আঁধারের দ্বিধাদ্বৈত নাচে


শ্বেত পায়রা হয়ে তার যুগল পাখনায়

আমি এনেছি তোমার কাছে সিন্ধু-বার্তা এক হৃদয়ের---


তুমি দাও এঁকে ওর পায়, পায়ের আঙুলে
হিঙুলের ফোঁটা---রাঙাচিহ্নঘের---প্রবালপ্রাচীরচূর্ণ ধুলা ও কাদায়---
দাও ঢেউয়ে ঢেউ ভাঙা অস্তসূর্যকণা---গলিত পারদপুষ্পভার
রক্তজলধির পারে জেগে ওঠা এক
ভুবনডাঙার।


2009/4/3 maruf raihan <marufr...@gmail.com>:

Shamset Tabrejee

unread,
Apr 3, 2009, 2:58:32 AM4/3/09
to kobit...@googlegroups.com
মুজিব ঠিক কথাই বলেছেন।
আর আমি ইউনিকোডে বাঙলা প্র্যাক্টিস করছি।

2009/4/3 Sohel Hasan Galib <kranti...@gmail.com>



--
Shamset Tabrejee

তারিক টুকু

unread,
Apr 3, 2009, 4:11:57 AM4/3/09
to কবিতাকথা
গালিবের কবিতাটা আগেই পড়া ছিল। সামহয়ার ব্লগে। এখন আবার পড়া হল।
মোরশেদুল ইসলামকে চিনি না, তারপরও কাজটা তিনি মন্দ করেননি।

এত গালিগালাজের মধ্যে একটা কবিতা পোস্ট করে আমাদের আসল কাজটা কী, তিনি
সেটা মনে করিয়ে দিলেন না তো ?

কবিতাটা তার কেন ভাল লাগলো সেটা বলতে পারতেন।

On Apr 3, 12:58 pm, Shamset Tabrejee <shamsettabre...@gmail.com>
wrote:


> মুজিব ঠিক কথাই বলেছেন।
> আর আমি ইউনিকোডে বাঙলা প্র্যাক্টিস করছি।
>

> 2009/4/3 Sohel Hasan Galib <krantic.ga...@gmail.com>


>
>
>
> > যিনি এই কবিতা পোস্ট দিয়েছেন, তার সঙ্গে প্রত্যক্ষ পরিচয় নেই আমার।
>
> > ভাই, আপনি আমাকে খুব লজ্জার মধ্যে ফেলে দিলেন। নিজে অপরাধীও হলেন। কারণ
> > কবিতা লেখা বারণ এখানে। আমি তা সমর্থনও করি।
>
> > আপনাকে তো বটেই, সুব্রতদা ও মারুফ ভাইকে ধন্যবাদ জানাই, প্রশংসা শুনতে
> > কার না ভালো লাগে!
>
> > তবে কবি হিশেবে আমার নামের ভুল বানান দেখে খানিকটা চোট লেগেছে। আরবি
> > শুদ্ধ উচ্চারণ গালীব হলেও বাংলার গালিব---এমন বানানেই স্বস্তি পায়।
> > উল্লেখ্য, কবিতাটি গ্রন্থভুক্ত হবার সময় শেষ অনুচ্ছেদে কিছুটা পাল্টে
> > গেছে। কিছুটা নির্লজ্জতা হবে হয়তো, তবু পরিবর্তনটা তুলে দিলাম :
>
> > ঠিক যেন এই শূন্য চরাচরে---কাঁকরে পাথরে
> > কবে নিমরাত জ্যোৎস্না-আঁধারের দ্বিধাদ্বৈত নাচে
> > শ্বেত পায়রা হয়ে তার যুগল পাখনায়
> > আমি এনেছি তোমার কাছে সিন্ধু-বার্তা এক হৃদয়ের---
> > তুমি দাও এঁকে ওর পায়, পায়ের আঙুলে
> > হিঙুলের ফোঁটা---রাঙাচিহ্নঘের---প্রবালপ্রাচীরচূর্ণ ধুলা ও কাদায়---
> > দাও ঢেউয়ে ঢেউ ভাঙা অস্তসূর্যকণা---গলিত পারদপুষ্পভার
> > রক্তজলধির পারে জেগে ওঠা এক
> > ভুবনডাঙার।
>

> > 2009/4/3 maruf raihan <marufraiha...@gmail.com>:


> > > অনূদিত হচ্ছি আজ সব দেশে ধুলি ও তুষারপাতে
> > > সকাল শুরু হোক ভাল কবিতা দিয়ে। ধন্যবাদ।
>

Monowar Hossein

unread,
Apr 5, 2009, 2:01:34 AM4/5/09
to kobit...@googlegroups.com
কবিতা পোষ্ট দিয়েছেন সেটা অবশ্যই ভালো। বলা যায় অতি উত্তম। তবে কবিতার সাথে যিনি পোষ্ট করেছেন, তার ভাল লাগা কথাও যদি যুক্ত থাকতো ভাল হইতো। যিনি পোষ্ট দিয়েছেন তাকে তার ভাল লাগা কথা এইখানে বললে উপকৃত হওয়া যাইতো। তাকে অনুরোধ করি, আসুন কথা বলুন...গালিবের কবিতা নিয়ে..
 
কবিতাটা আমারো পড়া, আর একবার পড়া হলো। জয় হোক কবিতার...
 
মুক্তি মণ্ডল

2009/4/3 তারিক টুকু <tariq...@gmail.com>

maruf raihan

unread,
Apr 5, 2009, 1:20:21 PM4/5/09
to kobit...@googlegroups.com
মুজিব, মাঝেমধ্যে নিয়মভঙ্গ মধুরই লাগে। ৭দিনের ভেতর কেউ কবিতা পোস্ট না করলে আমি অবশ্যই আমার প্রিয় কোন কবির কবিতা পোস্ট করে সবার বিরাগভাজন হব কিন্তু!

muzib mehdy

unread,
Apr 5, 2009, 1:37:28 PM4/5/09
to kobit...@googlegroups.com
ভালো কথা মারুফ ভাই। কবিতা পোস্ট হোক। তবু গ্রুপটা সক্রিয় থাকুক। তবে আমাদের একটা সঙ্গত দাবি এই যে, সঙ্গে কবিতাটি সম্পর্কিত কিছু প্রয়োজনীয় কথাবার্তা যেন থাকে। ওটুকু অন্যদের কথা বলবার সুযোগ তৈরি করে দেবে হয়ত।
 
সর্বোপরি মনে রাখতে বলি যে, গ্রুপটা কবিতা বিষয়ক আলাপচারিতার জন্য প্রস্তাবিত, কবিতা পোস্ট করবার জন্য নয়।

আপনাদের সক্রিয়তা অব্যাহত থাকুক।

shihab shahriar

unread,
Apr 7, 2009, 5:15:53 AM4/7/09
to kobit...@googlegroups.com
Preo Mojib
Suvechcha niben. Ami jantam na je Kobitar kotha Shahitter Alochona bishoek Neomithi kormo. Karon Ami Kobi sobatheo Jog daini abong facebookeo jaini. akantho baktegotho bondor somporko hole apnar shonghe rosikotha bosotho sajjath sharif o Ronojith Das sompaditho grontho sompor k apnar 6ti bissoer jobab dithe gea onakangkhitho monthobbo korar jonno ami aonthorikvabe dokkitho. Karon Baktigothobabe Sajjath Sharif o Ranojith Das amar Sothro manosh noi. Tader sompaditho gronthoti somporke apnar j bissoi se rekom amaro Valomondo monthobbo thakthe pare. apnar bissoigolo somorthon kore bola jethe pare gronthoti durbol dik thakleo ekti kaj tho hoyace. sompadoker baktigotho boddi bebechona posondo Oposondo O daiettho thakei hoitho Sajjath kajti korecen. Apathotho atokoi bolai ekhon ses korlam.
 
Shihab

 

gani adam

unread,
Apr 11, 2009, 4:50:17 AM4/11/09
to kobit...@googlegroups.com
এখন ভালো লাগছে। মনে হচ্ছে সত্যি সত্যি কবিতাকথায় আছি। বিশেষ করে গালিবের চমৎকার কবিতাটা পড়ার পর। কী রকম দুর্দান্ত আধুনিক গঠন, অথচ সুরটাতে (আমার কাছে মনে হলো) মিষ্টি বিষণ্ণ একটা পুরনো ধাঁচ আছে।
 
ঠিক যেন এই শূন্য চরাচরে---কাঁকরে পাথরে
কবে নিমরাত জ্যোৎস্না-আঁধারের দ্বিধাদ্বৈত নাচে
শ্বেত পায়রা হয়ে তার যুগল পাখনায়
আমি এনেছি তোমার কাছে সিন্ধু-বার্তা এক হৃদয়ের---
তুমি দাও এঁকে ওর পায়, পায়ের আঙুলে
হিঙুলের ফোঁটা---রাঙাচিহ্নঘের---প্রবালপ্রাচীরচূর্ণ ধুলা ও কাদায়---
দাও ঢেউয়ে ঢেউ ভাঙা অস্তসূর্যকণা---গলিত পারদপুষ্পভার
রক্তজলধির পারে জেগে ওঠা এক
ভুবনডাঙার।
 
নিমরাত, দ্বিধাদ্বৈত নাচ, সিন্ধুবার্তা, তুমি দাও এঁকে ওর পায়, পায়ের আঙুলে
হিঙুলের ফোঁটা---রাঙাচিহ্নঘের---প্রবালপ্রাচীরচূর্ণ ধুলা ও কাদায়--- গলিতপারদপুষ্পভার... অসাধারণ কিছু উপমা, রূপক আর চিত্রকল্প। সব মিলিয়ে যে আবহটা গড়ে ওঠে পাঠক মনে, তখন আর এসব কবির ব্যক্তিগত হয়ে থাকে না। সার্বজনীন হয়ে ওঠতে পেরেছে বলেই এটা একটা ভালো কবিতা। সার্থক কবিতা।
 
তবে কিছু দুর্বলতাও তো আছে। (মানে আমার দৃষ্টিতে। কোনো সৃষ্টি সম্পর্কে তর্কাতীত মন্তব্য হয় কি? হলে সেটা মহাভারত, কোরান শরীফ... পরিবর্তন নাই, বিতর্ক নাই তাই বিকাশও নাই)
পৃথিবী, তোমার পিরামিডে তুমি যত্ন নাও ;
আমি তো জ্যামিতি-সূত্র মাত্র---উপপাদ্য---হায়ারোগ্লিফিক।
ভেঙে পড়ছে তোমারই সাম্রাজ্য---
হাওয়ার প্রাসাদ---ঝুলন্ত উদ্যান---মস্কো বেল---
তৈরি হচ্ছে তোমাকে ঘিরেই
অজস্র বারমুদা ট্রায়াঙ্গেল---
ছুটে আসছে শৈত্য প্রবাহ---নামছে কুয়াশা--- এই প্যারাটিতে যেনো জোর করে ডিটেইলিং করা হয়েছে। ষাটের উনাদের মতোন।
 
এইসব লিখতে ইচ্ছে হলো তাই লিখলাম। গালিব নিজেই কিন্তু দারুণ বলেছেন, -- এখন তো কিছু রচনার পর অনুশোচনার ভয় নেই---
নিখিলের নির্জন চূড়ায় এসে ভয় কাকে ? দারুণ! ন-এর অনুপ্রাসের ব্যঞ্জনা ছাপিয়ে শেষটায় বড়ো হয়ে ওঠে প্রশ্নবোধকটাই।
 
এবং ধন্যবাদ মারুফ ভাইকে। একেবারেই কবিসুলভ একটা মারাত্মক হুমকি দেবার জন্য। ভাবছি, আমিও ওই হুমকির প্রতিধ্বনি করবো কিনা...
 

সোহেল হাসান গালিব

unread,
Apr 11, 2009, 3:59:53 PM4/11/09
to কবিতাকথা
নিখিলের নির্জন চূড়ায়

কবিতাটা প্রথম পাঠ করেছিলাম সাজ্জাদ ভাইয়ের বাসায়। উপস্থিত ছিলেন মাসুদ
ভাই ও মজনু ভাই। কবিতাটা তখন ছিলো---ছুটে আসছে শৈত্যপ্রবাহ, নামছে
কুয়াশা, ঢেকে যাচ্ছে ঐ দিগ্বিদিক---এই লাইন পর্যন্ত। পাঠ শুনে সাজ্জাদ
ভাই বললেন, কবিতাটা যে প্রতিশ্রুতি নিয়ে শুরু হয়েছিলো, সেটা পূরণ না করেই
হঠাৎ যেন শেষ হয়ে গেল। আশলে আমারও এই মত। এরপর ভয়ঙ্কর কথাটা বললেন তিনি,
গালিব, আমাদের পক্ষে কিছু কিছু শব্দ অনিবার্য না হলে, ব্যবহার না করাই
ভালো। যেমন নীল শব্দটা, এটা এত ব্যবহৃত যে এটা এখন পরিহার করা উচিৎ। আমি
তাকালাম আমার কবিতার দিকে, দেখি---ভেসে এসেছিলো লাল কৃষ্ণচূড়া নীল
তরঙ্গের ঝুঁটি ধরে। আতঙ্কিত হয়ে পড়লাম, মুষড়ে গেলাম লজ্জায়। অবাক হয়ে
লক্ষ করলাম, যে চার-পাঁচটা কবিতা নিয়ে এসেছিলাম পড়ার জন্য, প্রত্যেকটাতে
একটা করে 'নীল' আছে।

ঘরে ফিরে বাংলা কবিতার তত্ত্ব-তালাশে নেমে গেলাম। এবং আবিষ্কার করলাম,
বাংলা কাব্যে নীলের নির্লজ্জ রকমের ছড়াছড়ি। আচ্ছা এর কারণ কী? মাথার উপর
মস্ত আকাশটা নীল---তাই? রবীন্দ্রনাথ যে শর্ষেফুল নিয়ে গান লিখেছেন, শালার
ঐখানেও নীল---নীল দিগন্তে ফুলের আগুন লাগল, বসন্তে সৌরভের শিখা জাগল।
(বসন্তে রবিদা চোখে শর্ষেফুল দেখলেন কী করে? এটা তো শীতকালে দেখার কথা)

যা হোক, আমি নীল শব্দটা বাদ দিলাম না। কারণ আমি নীলের উপর লালকে চড়াতে
চেয়েছি। উপায় নাই। কিন্তু কবিতার শেষ অংশটা লিখে মাসুদ ভাইকে আবার পড়তে
দিলাম। তিনি বললেন, কবিতার স্বরভঙ্গ ঘটেছে। শেষের দিকে সুরটা চেঞ্জ হয়ে
গেছে। আমিও লক্ষ করলাম, একটু বেশি রিদমিক। মজনু ভাইকে পড়তে দিলাম। তার
অভিমত, কবিতাটাকে পিরামিডে যাবার আগেই শেষ করে দিতে পারলে ভালো হতো।
কিন্তু সেও কি সম্ভব?

আমি বন্ধু মাদল হাসানকে পড়তে দিলাম, রাশেদুজ্জামান আর তারিক টুকুকেও
দিলাম। আর কাকে কাকে যেন দিয়েছিলাম। ওরা মোটের উপর ভালোই বললো (সেটা
চক্ষুলজ্জায়ও হতে পারে)। আমি আশলে সমর্থনই খুঁজছিলাম। কবিতাটা আমি জানি,
অনেক জোড়াতালি দেয়া। আমার নিজেরই অস্বস্তি আছে একে নিয়ে। এ জগৎটাও তো
জোড়াতালি দেয়া। তবুও মোটের উপর ভালোই চলছে---এই আর কি। শেষ পর্যন্ত
কবিতাটা আমার বইতে ঠাঁই পেল।

কাজেই এ কবিতার দুর্বলতা নিয়ে গনী ভাই যা বলেছেন, এর প্রকৃত দশা তারোধিক।
যেটুকু ভালো লেগেছে, সেটুকুও আমার নাগালের বাইরে।


গালিব

Tapan Bagchi

unread,
Apr 12, 2009, 5:39:24 AM4/12/09
to kobit...@googlegroups.com
ওই সংকলনে আমার বিবেচনায় আরো যে সকল কবির কবিতা অন্তর্ভুক্ত হতে পারত বলে মনে হয়, তা এইরূপ:
আবু হেনা মোস্তফা কামাল, মোহাম্মদ মনিরুজ্জামান, দিলওয়ার,  সৈয়দ আলী আহসান, জিয়া হায়দার
আবদুল্লাহ আবু সায়ীদ, মুহম্মদ নূরুল হদা, অসীম সাহা, শামসুল ইসলাম, জাহিদুল হক, সমুদ্র গুপ্ত, হাবীবুল্লাহ সিরাজী, মাহবুব সাদিক, হেলাল হাফিজ
ময়ূখ চৌধুরী, নাসির আহমেদ, বিমল গুহ, ত্রিদিব দস্তিদার, নাসিমা সুলতানা, আসাদ মান্নান, জাহিদ হায়দার, ফারুক মাহমুদ,
অসীমকুমার দাস, গোলাম কিবরিয়া পিনু, ফেরদৌস নাহার, মারুফ রায়হান, রেজাউদ্দিন স্টালিন, সৈয়দ তারিক, বিষ্ণু বিশ্বাস, আহমেদ মুজিব, সরকার আমিন,
চঞ্চল আশরাফ, মুজিব ইরম, বায়তুল্লাহ কাদেরী, মতিন রায়হান, মুজিব মেহদী, শামীম সিদ্দিকী, রহমান হেনরী, হেনরী স্বপন, পরিতোষ হালদার, রিষিণ পরিমল, সাজ্জাদ আরেফিন, আলফ্রেড খোকন.....
....
তপন বাগচী

gani adam

unread,
Apr 12, 2009, 9:49:12 AM4/12/09
to kobit...@googlegroups.com
অতোটা দুর্বল বোধ হয় না, কবিতাটা।
শুধু নীল কেনো, এ রকম অনেক শব্দই আছে যা আমরা অনেকে কবিতায় বা ব্যক্তিগত অভ্যাসে বহুব্যবহার করি। কোনো কবিতায় একক কোনো শব্দের বহুল ব্যবহার কাঙ্খিত না হলেও, প্রয়োজনে এক দু'বার ব্যবহারে ক্ষতি কী? তাই নিয়ে আপনার লজ্জায় মুষড়ে পড়া, আতঙ্কিত হয়ে যাওয়া... কেমন যেনো বাড়াবাড়ি মনে হলো। অগ্রজের পাদুকাও শিরোধার্য, তবে সব বিষয়েই কী?
আর শীতের শেষে বসন্তের প্রথম কিছু দিন পর্যন্ত ক্ষেতভরা শর্ষে ফুল এ বছর আমিই দেখেছি। রবিদা'র আমলে গড় তাপমাত্রা আরো কম ছিলো বলে ঋতুতে বসন্ত থাকলেও মাঠে শর্ষে থাকার সম্ভাবনা ওই সময়ই বেশি ছিলো। আগুইন্যা আর নামা (অগ্রিম/অগ্রগামী আর বিলম্বিত)-- কোনো কোনো ফসলের এ রকম দুই জাত চাষ করা হয় এলাকাভেদে।
 
যাক গে, ওই দিন আরেকটা কথা বলতে ভুলে গেছি। আমি নিজে স্বত:স্ফূর্ত মানুষ, স্বত:স্ফূর্ত কবি, স্বত:স্ফূর্ত প্রেমিক। আপনার কবিতাটায় এই স্বত:স্ফূর্ত ভাবটা ছিলো প্রবল পরিস্ফুট। শেষের আগের প্যারাটা ছাড়া।
ভালো লাগার অন্যতম কারণ এটা।
 
স্বত:স্ফূর্ত লিখুন। এই কবিতাটার মতো। সমালোচকের চোখের দিকে তাকিয়ে নয়। "মনের সোরোতে ভাসাই খাগড়ার নাও"...

 
Reply all
Reply to author
Forward
0 new messages