পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই নির্বাচন করতে পারবেন সৌদি নারীরা

1 view
Skip to first unread message

Munim Rashid

unread,
Jan 3, 2012, 1:16:22 AM1/3/12
to
One of my friends comment regarding the issue was:
 
"At last after 1400 years!
Incidentally they had full rights during Hazrat Mohammad(s) 's time!
Do not know why they lost it, must have been buried under the oil! "
 
Regards,
munim
 
 

Prothom Alo

পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই নির্বাচন করতে পারবেন সৌদি নারীরা

তারিখ: ৩০-১২-২০১১

সৌদি আরবে ২০১৫ সালের পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বা ভোট দিতে নারীদের আর পুরুষ অভিভাবকের অনুমতি লাগবে না। দেশটির শুরা কাউন্সিলের সদস্য ফাহাদ আল-আঞ্জি গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন।

সরকারের এই পদক্ষেপ দেশটিতে নারীর চলাফেরার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা রয়েছে, তা শিথিল করতে একটি বড় ধরনের পদক্ষেপ। তবে সৌদিরা দেশটির শাসনব্যবস্থায় যে ধরনের সংস্কার দাবি করছে, তা পূরণে পদক্ষেপটি খুবই সামান্য।

সুরাসদস্য ফাহাদ আল-আঞ্জির বরাত দিয়ে রাষ্ট্রীয় আল-ওয়াতান পত্রিকা জানায়, নারীদের নির্বাচনে দাঁড়াতে বা ভোট দিতে এখন আর পুরুষ অভিভাবকের অনুমোদনের প্রয়োজন হবে না। পুরুষ উপদেষ্টাদের নিয়ে গঠিত সৌদি সুরা কাউন্সিলের অবশ্য আইন প্রণয়নের কোনো ক্ষমতা নেই। সৌদি বাদশাই নির্বাচনে নারীদের অংশগ্রহণের অনুমতি দিয়েছেন।

সৌদি আরবে নারীদের ভ্রমণ, চাকরি-বাকরি, বিদেশে পড়াশোনা করা, স্বেচ্ছায় বিয়ে বা বিবাহবিচ্ছেদ ঘটানো এমনকি পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া সরকারি কোনো হাসপাতালে ভর্তি হওয়ারও অধিকার নেই।

এদিকে রিয়াদের একটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপিকা হাতুউন আল-ফাসি বলেছেন, নারীদের ভোটে অংশগ্রহণের অধিকার বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে শুধু এই ঘোষণা বিতর্কের সৃষ্টি করবে। এপি অনলাইন।
logo

সম্পাদক ও প্রকাশক: মতিউর রহমান
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন : ৮১১০০৮১,৮১১৫৩০৭-১০, ফ্যাক্স : ৯১৩০৪৯৬
ই-মেইল :in...@prothom-alo.com



--
_________________________

মুনিম রশীদ [চয়ন]
ককক/৪র্থ/ম১৭৫
সেলঃ +৮৮ ০১৮১৯ ২৪৭ ২৪৪
_________________________
Munim Rashid [chayan]
CCC/4th/M175
Cell: +88 01819 247 244
_________________________
Reply all
Reply to author
Forward
0 new messages