সূরা আন-নিসা
আয়াত: ৩৬-৩৮
Can’t read due to font problem? Get it in PDF as attached file!
اعوذ بالله من الشيطان الرجيم بسم الله ارحمن الرحيم
আল্লাহর কাছে আশ্রয় চাই অভিশপ্ত শয়তান থেকে; পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি।
وَاعْبُدُواْ اللّهَ وَلاَ تُشْرِكُواْ بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ ا للّهَ لاَ يُحِبُّ مَن كَانَ مُخْتَالاً فَخُورًا
৩৬. তোমরা আল্লাহর উপাসনা করো ও তাঁর সাথে কোনো কিছুকে শরীক করো না এবং মা-বাবা১, আত্মীয়-স্বজন, এতিম, অভাবগ্রস্থ, নিকট-প্রতিবেশী, দূর-প্রতিবেশী, সঙ্গী-সাথী২, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের সাথে সদয় ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না।
Worship Allâh and join none with Him in worship, and do good to parents, kinsfolk, orphans, Al-Masâkin (the poor), the neighbour who is near of kin, the neighbour who is a stranger, the companion by your side, the wayfarer (you meet), and those (slaves) whom your right hands possess. Verily, Allâh does not like such as are proud and boastful.
১. প্রাসঙ্গিক আয়াত
আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভ ধারণ করেছে। তার দুধ ছাড়ানো দু’বছরে হয়। নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমারই কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে।
সূরা লুকমান: ১৪
তোমার প্রতিপালক আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারো উপাসনা করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে ‘উহ্’ শব্দটি পর্যন্তও বলো না এবং তাদেরকে ধমক দিও না; আর তাদের সাথে বলো শিষ্টাচারপূর্ণ কথা। তাদের সামনে ভালবাসার সাথে, নম্রভাবে মাথা নত করে দাও; এবং বলো:
‘হে আমাদের প্রতিপালক! তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন’।
সূরা বনী ইসরাঈল: ২৩-২৪
২. আরবীতে ‘আস্-সাহিবিল জান্বি’ (الصَّاحِبِ بِالجَنبِ)-এর অর্থ ‘অন্তরঙ্গ বন্ধু-বান্ধব’ হতে পারে, আবার এমন কেউ যিনি জীবন পথে চলার ক্ষেত্রে কোনো এক পর্যায়ে সঙ্গী হয়ে পড়েন। যেমন, কেউ বাজারে যাবার সময় পথে কোনো ব্যক্তি তার সাথে চলছেন, বা দোকানে কেনা-কাটার সময় অন্য কোনো ক্রেতার সঙ্গ লাভ অথবা সফরের মাঝপথে কেউ সফর সঙ্গী হয়ে গেলেন। এই সাময়িক সঙ্গও প্রত্যেক ভদ্র ও শালীন ব্যক্তির ওপর বেশ কিছু অধিকার ও দায়িত্ব অর্পণ করে। যার ফলে তিনি যথাসম্ভব তার সাথে সদ্ধ্যবহার করবেন এবং তাকে কষ্ট দেয়া থেকে বিরত থাকবেন।
الَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ وَيَكْتُمُونَ مَا آتَاهُمُ اللّهُ مِن فَضْلِهِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُّهِينًا
৩৭. আর যারা কৃপণতা করে ও মানুষকে কৃপণতা করার নির্দেশ দেয়৩ এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা কিছু দিয়েছেন তা গোপন করে৪ – আর (এই ধরনের অনুগ্রহ অস্বীকারকারী) কাফেরদের জন্য আমি লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।
Those who are miserly and enjoin miserliness on other men and hide what Allâh has bestowed upon them of His Bounties. And We have prepared for the disbelievers a disgraceful torment.
৩. প্রাসঙ্গিক হাদীস
হযরত আবু হুরাইরা রা: থেকে বর্ণিত। নবী করীম সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম বলেছেন: প্রতিদিন ভোরে যখন (আল্লাহর) বান্দাহরা ঘুম থেকে ওঠে তখন দু’জন ফেরেশতা আসমান থেকে নেমে আসেন। তাদের একজন বলতে থাকেন: হে আল্লাহ! দাতাকে পুরস্কৃত করো এবং অপরজন বলতে থাকেন: হে আল্লাহ! কৃপণকে ধ্বংস করো।
সহীহ আল-বুখারী, ২য় খন্ড, কিতাবুয যাকাত, হাদীস নং – ১৩৪৯
৪. প্রাসঙ্গিক আয়াত
নিশ্চয়ই মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত। সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।
সূরা আল-আদিয়াত: ৬-৮
মানুষ যদি এমনভাবে থাকে যাতে মনে হয় আল্লাহ তার ওপর কোনো অনুগ্রহ করেননি, তাহলে এটাই হয় আল্লাহর অনুগ্রহকে গোপন করা। যেমন কাউকে আল্লাহ তা’লা অর্থ-সম্পদ দান করেছেন, কিন্তু সে নিজের সামর্থের তুলনায় অনেক নিম্নমানের জীবন যাপন করে। নিজের ও নিজের পরিবারবর্গের জন্য ব্যয় করে না। মানুষকে আর্থিক সাহায্য করে না। সৎকাজে অর্থ-সম্পদ ব্যয় করে অংশ গ্রহণ করে না। বাইরের কোনো লোক তাকে দেখে মনে করে, এ বেচারা বড়ই গরীব। এটা আসলে আল্লাহর প্রতি মারাত্মক পর্যায়ের অকৃতজ্ঞতা (ungratefulness)।
নবী করীম সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন: ‘আল্লাহ যখন কোনো বান্দাহকে অনুগ্রহ (নিয়ামত/provisions) দান করেন, তখন তিনি সে নিয়ামতের চিহ্ন বান্দাহর মধ্যে প্রকাশিত হওয়াকে পছন্দ করেন’। অর্থাৎ তার খাওয়া-দাওয়া, বসবাস, পোশাক-পরিচ্ছদ, বাসস্থান, আসবাবপত্র, দান-খয়রাত ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দেয়া অনুগ্রহের প্রকাশ হতে হবে।
মুখতাছার তাফসীর ইবনে কাসীর থেকে উদ্ধৃত।
وَالَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ رِئَـاء النَّاسِ وَلاَ يُؤْمِنُونَ بِاللّهِ وَلاَ بِالْيَوْمِ الآخِرِ وَمَن يَكُنِ الشَّيْطَانُ لَهُ قَرِينًا فَسَاء قِرِينًا
৩৮. আর যারা নিজেদের ধন-সম্পদ কেবলমাত্র লোকদেরকে দেখানোর জন্য ব্যয় করে এবং (আসলে) না ঈমান রাখে আল্লাহর প্রতি, আর না বিশ্বাস করে আখিরাত৫ – (আল্লাহ তাদেরকে ভালবাসেন না)। আর (সত্যি বলতে কি,) শয়তান যার সাথী হয়েছে তার ভাগ্যে বড় খারাপ সাথীই জুটেছে৬!
And (also) those who spend of their substance to be seen of men, and believe not in Allâh and the Last Day [they are the friends of Shaitân (Satan)], and whoever takes Shaitân (Satan) as an intimate; then what a dreadful intimate he has!
৫. প্রাসঙ্গিক আয়াত দেখতে অনুগ্রহ করে ক্লিক করুন: সূরা আল-বাকারাহ: ২৬৪।
৬. মহান আল্লাহ আল-কুরআনের অন্য আয়াতে বলেন:
মহান আল্লাহ তা’লাই সবচেয়ে ভাল জানেন
--- দয়াময় আল্লাহ আমাদেরকে তাঁর পবিত্র বাণীর মর্মার্থ অনুধাবন ও তা মেনে চলার তৌফীক দিন। আমীন।