পহেলা এপ্রিল ?নিজে জানুন ও শেয়ার করে অন্যকে জানার শুযোগ করে দিননাহমাদুহু ওয়া নুসাল্লী আলা রাসূলিহীল কারীম। আম্মা বাদ,এপ্রিল মাসে আমাদের দেশে দুটি দিবস পালন করা হয়ে থাকে। পহেলা এপ্রিল এবং পহেলা বৈশাখ বা ১৪ই এপ্রিল। পহেলা এপ্রিল বাংলায় ‘‘এপ্রিল ফুল’’ নামে পরিচিত। এখানে ফুল অর্থ ইংরেজী ফুল অর্থাৎ বোকা,হাবা বা নির্বোধ। ইংরেজিতে বলা হয়: April Fools’ Dayor All Fools' Day. এদিনে ‘‘প্র্যাকটিক্যাল জোক’’ বা বাস্তব বা ব্যবহারিক তামাশার নামে একে অপরকে মিথ্যা বলে ঠকানো হয়ে থাকে। এ উপলক্ষ্যে পাশ্চাত্যের দেশগুলিতে নানা রকম উৎসবের ব্যবস্থা করা হয়।এপ্রিল ফুলের রহস্য বুঝতে আমাদের মানব ইতিহাসের কয়েকটি তথ্য জানতে হবে।আদম আলাইহিস সালাম-এর মাধ্যমে পৃথিবীর বুকে মানব জাতির পথ চলা শুরু। তাঁর সন্তানেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়তে থাকে। পরবর্তী প্রথম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম-এর প্লাবনের পর তাঁর সন্তানেরা ক্রমান্বয়ে বিশ্বের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে থাকে। তাঁর তিন ছেলের নাম ‘‘হাম’’, ‘‘সাম’’ ও ‘‘ইয়াফিস’’। হামের বংশধরগণ ক্রমান্বয়ে আফ্রিকায় চলে যান। সামের বংশধরগণ মূলত মধ্যপ্রাচ্যে বসবাস করেন এবং কেউ কেউ পার্শবতী দেশগুলিতে ছড়িয়ে পড়েন। ভারতের দ্রাবিড়গণও তাদেরই বংশধর বলে বুঝা যায়। ইয়াফেসের বংশধরগণ অনেকে ইরানে বসবাস করেন। আরেক দল ‘আর্য’’ নামে ভারতে আসেন এবং আরেক দল ইউরোপে চলে যান। এজন্য ইউরোপ, ভারতের আর্য ও প্রাচীন ইরানের ভাষা, কৃষ্টি ও ধর্মের মধ্যে অনেক অনেক মিল পাওয়া যায়। তার একটি দিক হলো পহেলা এপ্রিল।বসন্তের শেষে ভারতে হিন্দুরা হোলি উৎসর পালন করেন। হিন্দুদের বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণুর অবতার বা মানবরূপ শ্রীকৃষ্ণের সাথে গোপিনীদের লীলাখেলার স্মৃতিপালন ও উদযাপনে তারা এ উৎসব করেন। এ হোলি উৎসবেরই প্রাচীন ইউরোপীয় রূপ ছিল প্রাচীন রোমান ধর্মের হিলারিয়া (Hilaria) উৎসব। এ উপলক্ষ্যে নানারকম অশ্লীল, অশালীন আনন্দ উৎসব প্রচলিত ছিল ইউরোপে।ইউরোপে খৃস্টধর্ম আগমনের পরে ‘‘ভিন্নমতের’’ কারণে লক্ষ লক্ষ খৃস্টান, ইয়াহূদী ও মুসলিমকে হত্যা ও আগুনে পোড়ানো হলেও, খৃস্টান পোপ-পাদরিগণ ধর্মকে সহজ করার নামে সকল প্রকার পাপাচার প্রশ্রয় দিয়েছেন। এ কারণে খৃস্টান ইউরোপে এপ্রিল ফুল দিবস নামে হিলারিয়া বা হোলি উৎসবের বিভিন্ন প্রকারের পাপাচার,মিথ্যাচার ও অশ্লীলতা প্রশ্রয় দেওয়া হয়। এমন একটি মহাপাপ, মিথ্যাচার ও বর্বরতা ছিল স্পেনের মুসলিমদের সাথে খৃস্টানগণের ‘‘এপ্রিল ফুল’’।স্পেনের অত্যাচারিত মানুষদের আহবানে সাড়া দিয়ে মুসলিম বাহিনী ৯২ হিজরী মুতাবেক ৭১১ খৃস্টাব্দে স্পেনে প্রবেশ করে। মুসলিমগণই ইউরোপের মানুষদেরকে জ্ঞানবিজ্ঞান শিক্ষা দেন। মুসলিম স্পেনের গ্রানাডা, কর্ডোভা ও অন্যান্য শহরের বিশ্ববিদ্যালয়গুলিতে ইউরোপের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা পড়তে আসত। প্রায় আট শত বৎসর মুসলিমগণ স্পেন শাসন করেন। শেষ দিকে তাদের মধ্যে আভ্যন্তরীন কোন্দল ছড়িয়ে পড়ে। ফলে খৃস্টানগণ ক্রমান্বয়ে বিভিন্ন অঞ্চল মুসলিমদের থেকে ছিনিয়ে নিতে সক্ষম হয়। ৮৯৮ হিজরী মুতাবেক ১৪৯৩ খৃস্টাব্দে রাজা ফার্দিনান্দ ও রানী ইযাবেলার যৌথ খৃস্টান বাহিনী মুসলিমদের শেষ রাজধানী গ্রানাডা দখল করতে সক্ষম হয়। তারা এ সময়ে ‘‘এপ্রিল ফুল’’ নামে মুসলিমদের প্রতারণা করে তাদের মধ্যে গণহত্যা চালাতে সক্ষম হয়।বিশ্বের যে কোনো ঐতিহাসিকের বই পড়ে দেখুন, ৮০০ বৎসরের শাসনামলে মুসলিমগণ কখনোই খৃস্টানদেরকে ধর্মান্তরিত করতে চেষ্টা করেন নি বা দেশ থেকে বের করে দেন নি। ইয়াহূদী-খৃস্টানগণ মুসলিম শাসনামলে সর্বোচ্চ নাগরিক অধীকার ও ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছেন। কিন্তু মুসলিমদের পরাজিত করার পরে পাদরীগণের নেতৃত্বে খৃস্টানগণ মুসলিমদের উপর যে ভয়াবহ গণহত্যা চালিয়েছেন তার কোনো নযির বিশ্বের ইতিহাসে পাবেন না। লক্ষ লক্ষ মুসলিমকে মসজিদে আটকে আগুনে পুড়িয়ে, পাহাড় থেকে ফেলে, সমূদ্রের মধ্যে জাহাজ ডুবিয়ে ও গণজবাই অনুষ্ঠানে জবাই করে হত্যা করা হয়। অনেককে জোর করে ধর্মান্তরিত করা হয়। এরপরও প্রায় একশত বৎসর পরে ১৬০৯ খৃস্টাব্দের ৪ আগস্ট প্রায় ৫০ লক্ষ মুসলিমকে স্পেন থেকে বিতাড়িত করা হয়। কার্ডিনাল বা খৃস্টান ধর্মগুরুর আদেশে জ্ঞানবিজ্ঞানের মূল সূত্র লক্ষ লক্ষ আরবী পুস্তক পুড়িয়ে ধ্বংস করা হয়।শুধু মুসলিমগণ নয়, ইয়াহূদীদের উপরও খৃস্টানগণ একইরূপ অত্যাচার করে। অনেককে জোর করে খৃস্টান বানায়। অধিকাংশকে স্পেন থেকে বিতাড়িত করে। বিতাড়িত ইয়াহূদীরা ইউরোপের কোনো দেশে ঠাই না পেয়ে মুসলিম তুরস্কে এসে শান্তিতে বসবাস করতে থাকে। জুইশ এনসাইক্লোপিডিয়া ও অন্যান্য সকল এনসাইক্লোপিডিয়া ও ইতিহাস গ্রন্থে আপনারা এ সকল তথ্য দেখতে পাবেন।এ হলো খৃস্টানদের এপ্রিল ফুলের ইতিহাস। যদি ইসলামে প্র্যাকটিক্যাল জোক নামে বা আনন্দ উল্লাসের নামে মিথ্যা বলার অনুমতি থাকত তাহলেও এ দিনে কোনো মুসলিম আনন্দ করতে পারতেন না। কারণ প্রথমত তা প্যগান বা মুর্তিপূজকদের ধর্মীয় উৎসবের অংশ ও অনুকরণ। দ্বিতীয়ত এ দিবসটি মুসলিমদের জন্য দুঃখের ও প্রতিবাদের দিন, আনন্দের নয়। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, হাসি-মস্করার নামে মিথ্যা বলা ইসলামে কঠিনভাবে নিষিদ্ধ ও হারাম।মিথ্যা ইসলামে সবচেয়ে নিকৃষ্ট হারাম গোনাহগুলির অন্যতম। মিথ্যা বলা মুনাফিকের অন্যতম চিহ্ন। মিথ্যা সর্বাবস্থায় হারাম। সবচেয়ে জঘন্যতম মিথ্যা হলো আল্লাহ বা তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, হাদীসের নামে বা ধর্মের নামে মিথ্যা বলা। এরপর জঘন্য মিথ্যা হলো মিথ্যার মাধ্যমে কোনো মানুষের অধিকার নষ্ট করা, সম্পদ দখল করা বা মিথ্যা কথা বলে কিছু বিক্রয় করা। বিভিন্ন হাদীসে এরূপ কর্মের জন্য কঠিন অভিশাপ ও কঠিন শাস্তির কথা বলা হয়েছে।ইসলামে হাসি-মস্করা, আনন্দ ও বিনোদনকে উৎসাহ দেওয়া হয়েছে। কিন্ত সে জন্য মিথ্যা বলা বৈধ করা হয় নি। রাসূলুল্লাহ r নিজে হাঁসি-মস্করা করতেন, কিন্তু মিথ্যা পরিহার করতেন। এক বৃদ্ধাকে বলেন, কোনো বুড়ো মানুষ তো জান্নাতে যাবে না। এতে বেচারী কান্নাকাটি শুরু করে। তখন তিনি বলেন, বুড়োবুড়িকে আল্লাহ জোয়ান বানিয়ে জান্নাতে দিবেন। অপর একব্যক্তি তাঁর কাছে এসে সফরের জন্য একটি উট চান। তিনি বলেন,তোমাকে আমি একটি উটনীর বাচ্চা দিব। লোকটি হতাশ হয়ে বলে, বাচ্চাতে আমার কি হবে? তিনি বলেন,সকল উটই তো উটনীর বাচ্চা। এরূপ অনেক ঘটনা হাদীসে রয়েছে। সাহাবীগণও হাসি-মস্করা করতেন, তবে মিথ্যা বর্জন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:«وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ بِالحَدِيثِ لِيُضْحِكَ بِهِ القَوْمَ فَيَكْذِبُ، وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ»‘‘যে ব্যক্তি মানুষ হাসানোর জন্য মিথ্যা বলে তার জন্য ধ্বংস! তার জন্য ধ্বংস! তার জন্য ধ্বংস!’’[1]অন্য হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,«أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا، وَبِبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ وَإِنْ كَانَ مَازِحًا وَبِبَيْتٍ فِي أَعْلَى الْجَنَّةِ لِمَنْ حَسَّنَ خُلُقَهُ»‘‘যে ব্যক্তি সর্বদা মিথ্যা বর্জন করে, মস্করা বা কৌতুক করতেও মিথ্যা বলে না, তার জন্য জান্নাতের মধ্যদেশে একটি বাড়ির জন্য আমি দায়িত্ব গ্রহণ করলাম।’’[2]মস্করা বা কৌতুকচ্ছলে কাউকে ভয় পাইয়ে দেওয়াও জায়েয নয়। এক সফরে সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছিলেন। একজন সাহাবী ঘুমিয়ে পড়েছিলেন। তখন অন্য একজন গিয়ে তার রশিটি নিয়ে আসেন। এতে ঘুমন্ত ব্যক্তি ভীতসন্ত্রস্ত হয়ে উঠে পড়েন। তার ভীতসন্ত্রস্ত অবস্থা দেখে সাহাবীগণ হেসে উঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হাসছ কেন? তারা ঘটনাটি বললে তিনি বলেন:«لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُرَوِّعَ مُسْلِمًا»‘‘কোনো মুসলিমের জন্য বৈধ নয় যে, সে অন্য মুসলিমকে ভয় পাইয়ে দিবে।’’[3]আমরা অনেক সময় কৌতুকভরে বা ভুলানোর জন্য শিশুদের সাথে মিথ্যা বলি। অথচ এরূপ মিথ্যাও মিথ্যা এবং গোনহের কাজ। শুধু তাই নয়, এরূপ মিথ্যার মাধ্যমে আমরা শিশুদেরকে মিথ্যায় অভ্যস্ত করে তুলি এবং মিথ্যার প্রতি তাদের ঘৃণা ও আপত্তি নষ্ট করে দিই। কিশোর সাহাবী আব্দুল্লাহ ইবনু আমির বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে বসা ছিলেন, এমতাবস্থায় আমার মা আমাকে ডেকে বলেন, এস তোমাকে একটি জিনিস দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তাকে কি দিতে চাও? তিনি বলেন: আমি তাকে একটি খেজুর দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:«أَمَا إِنَّكِ لَوْ لَمْ تُعْطِهِ شَيْئًا كُتِبَتْ عَلَيْكِ كِذْبَةٌ»‘‘তুমি যদি তাকে কিছু না দিতে তবে তোমার নামে একটি মিথ্যার গোনাহ লেখা হতো।’’[4]নিজের সাথে নিজে মিথ্যা বলাও বৈধ নয়। আর এজন্যই কেউ যদি নিজের মনে শুধু নিজের জন্যই কোনো বিষয়ের কসম করে যে, আমি অমুক কাজটি করব বা করব না, কিন্তু পরে তার ব্যক্তিগত কসম না রাখতে পারে তবে তাকে কসমের কাফ্ফারা দিতেই হবে। কাজেই নিজের মনে নিজের জন্য কোনো সিদ্ধান্ত নিলে তা পূরণ করুন, নিজের মনকে মিথ্যায় অভ্যস্ত করবেন না।শুধু নিশ্চিত মিথ্যাই নয়, মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে এরূপ কথা বলতে বা যা কিছু শোনা যায় সবই বলাবলি করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন:«كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ»‘‘একজন মানুষের মিথ্যাবাদি হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনবে তাই বলবে।’’[5]এ অপরাধটি আমরা সকলেই করি। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র,বিশ্ব ইত্যাদি সম্পর্কে মুখরোচক গল্প, গণমাধ্যমের খবর ইত্যাদি যা কিছু শুনি তাই বলি। অথচ বিষয়টি সঠিক কিনা সে সম্পর্কে নিশ্চিত না হয়ে কথা বলা ঠিক নয়। যদি কোনো মানুষের ব্যক্তিগত মর্যাদাহানী বা গীবত জাতীয় কিছু না হয়, তবে সে ক্ষেত্রে বড়জোর বলা যেতে পারে যে,অমুক একথা বলেছে বলে শুনেছি, সত্য মিথ্যা বলতে পারি না।সর্বদা সত্য বলুন। সত্যপ্রীতি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:«عَلَيْكُمْ بِالصِّدْقِ، فَإِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ، وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ، وَمَا يَزَالُ الرَّجُلُ يَصْدُقُ وَيَتَحَرَّى الصِّدْقَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهِ صِدِّيقًا، وَإِيَّاكُمْ وَالْكَذِبَ، فَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ، وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَمَا يَزَالُ الرَّجُلُ يَكْذِبُ وَيَتَحَرَّى الْكَذِبَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهِ كَذَّابًا»‘‘তোমরা সর্বদা সত্য আঁকড়ে ধরবে; কারণ সত্য পুণ্যের দিকে ধাবিত করে আর পুণ্য জান্নাতে নিয়ে যায়। একজন মানুষ যখন সর্বদা সত্য বলতে থাকে এবং সত্য বলার জন্য আপ্রাণ চেষ্টা করে তখন সে এক পর্যায়ে আল্লাহর কাছে ‘‘সিদ্দীক’’ বা মহাসত্যবাদী বলে লিখিত হয়ে যায়। আর তোমরা মিথ্যা সর্বোতভাবে বর্জন করবে। কারণ মিথ্যা পাপের পথে পরিচালিত করে এবং পাপ জাহান্নামে নিয়ে যায়। একজন মানুষ যখন মিথ্যা বলে এবং মিথ্যা বলার সুযোগ খুঁজে বেড়ায় তখন সে এক পর্যায়ে আল্লাহর নিকট মহামিথ্যাবাদী বলে লিখিত হয়ে যায়।[6][1] তিরমিযী, আস-সুনান ৪/৫৫৭; হাদীস নং ২৩১৫; আবূ দাউদ, আস-সুনান ৪/২৯৭; হাদীস নং ৪৯৯০।[2] আবূ দাউদ, আস-সুনান ৪/২৫৩; হাদীস নং ৪৮০০।[3] আবূ দাউদ, আস-সুনান ৪/৩০১;হাদীস নং ৫০০৪।[4] আবূ দাউদ, আস-সুনান ৪/২৯৮; হাদীস নং ৪৯৯১।[5] মুসলিম, আস-সহীহ ১/১০-১১; ভূমিকা।[6] মুসলিম, আস-সহীহ ৪/২০১২-২০১৩; হাদীস নং- ২৬০৭।_________________________________________________________________________________লেখক: আ.স.ম শো‘আইব আহমাদসম্পাদনা: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়াসূত্র: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব'আপনিও হোন ইসলামের প্রচারক'প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Twitter, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]--On Mar 27, 2017 12:05 PM, "Moderator ICDBD" <icdbds...@gmail.com> wrote:------------ Forwarded message ----------
From: Shaon <sha...@gmail.com>
Date: Mon, Mar 27, 2017 at 8:42 AM
Subject: Salam initiating and returning -is it just a mere formality?
To: Shahnaj Mahbub <sha...@gmail.com>Assalamualaikum Warahmatullahi WabarakatuhDear All
بسم الله الرحمن الرحيمInitiating Salam
In Quran came:
O you who have believed, do not enter houses other than your own houses until you have asked permission and greet their inhabitants. That is best for you; perhaps you will be reminded. (24:27)
But when you enter houses, give greetings of peace upon each other - a greeting from ALLAH (say Assalamualaikum Warahmatullahi Wabarakatuh), blessed and good. Thus does ALLAH make clear to you the verses [of ordinance] that you may understand.(24:61).
Salam is the best greetings as it’s not just a greeting it’s a DOA. All people have the custom of greeting one another, and every group has its own distinctive greeting that distinguishes them from other people. The Arabs used to greet one another with the words “An’im sabaahan” or “An’imu sabaahan” [equivalent to “Good morning” – Translator], using words derived from “al-ni’mah”, which means good living after the morning. The idea was that because the morning is the first part of the day, if a person encounters something good in the morning, the rest of the day will be good too. When Islam came, ALLAH prescribed that the manner of greeting among Muslims should be “Al-salaamu alaykum,” and that this greeting should only be used among Muslims and not for other nations. The meaning of salaam (literally, peace) is harmlessness, safety and protection from evil and from faults. The name al-Salaam is a Name of ALLAH, may He be exalted, so the meaning of the greeting of salaam which is required among Muslims is, “May the blessing of His Name descend upon you.” The usage of the preposition ‘ala in ‘alaykum (upon you) indicates that the greeting is inclusive.
Ibn al-Qayyim said in Badaa’i' al-Fawaa’id (144):
“ALLAH, the Sovereign, the Most Holy, the Peace, prescribed that the greeting among the people of Islam should be ‘al-salaamu ‘alaykum’, which is better than all the greetings of other nations which include impossible ideas or lies, such as saying, ‘May you live for a thousand years,’ or things that are not accurate, such as ‘An’im sabaahan (Good morning),’ or actions that are not right, such as prostrating in greeting. Thus the greeting of salaam is better than all of these, because it has the meaning of safety which is life, without which nothing else can be achieved. So this takes precedence over all other aims or objectives. A person has two main aims in life: to keep himself safe from evil, and to get something good. Keeping safe from evil takes precedence over getting something good…”
The Prophet (Sallallahu alaihi wassalam) made spreading salaam a part of faith. Al-Bukhaari (12, 28 and 6236), Muslim (39), Ahmad (2/169), Abu Dawood (5494), al-Nisaa’i, (8/107) and Ibn Hibbaan (505) narrated from ‘Abd-Allaah ibn ‘Umar that a man asked the Messenger of ALLAH (Sallallahu alaihi wassalam) “What is the best thing in Islam?” He ( Sallahu Alaihi wassalam) said, “Feeding others and giving the greeting of salaam to those whom you know and those whom you do not know.”
Ibn Hajar said in al-Fath (1/56):
“i.e., do not single out anybody out of arrogance or to impress them, but do it to honor the symbols of Islam and to foster Islamic brotherhood.”
Ibn Rajab said in al-Fath (1/43):
“The hadeeth makes the connection between feeding others and spreading salaam because this combines good actions in both word and deed, which is perfect good treatment (ihsaan). Indeed, this is the best thing that you can do in Islam after the obligatory duties.”
Al-Sanoosi said in Ikmaal al-Mu’allim (1/244):
“What is meant by salaam is the greeting between people, which sows seeds of love and friendship in their hearts, as does giving food. There may be some weakness in the heart of one of them, which is dispelled when he is greeted, or there may be some hostility, which is turned to friendship by the greeting.”
Al-Qaadi said in Ikmaal al-Mu’allim (1:276):
“Here the Prophet (peace and blessings of Allaah be upon him) was urging the believers to soften their hearts. The best Islamic attitude is to love one another and greet one another, and this is achieved by words and deeds. The Prophet (peace and blessings of Allaah be upon him) urged the Muslims to foster love between one another by exchanging gifts and food, and by spreading salaam, and he forbade the opposite, namely forsaking one another, turning away from one another, spying on one another, seeking out information about one another, stirring up trouble and being two faced.
Love is one of the duties of Islam and one of the pillars of the Islamic system. One should give salaams to those whom one knows and those whom one does not know, out of sincerity towards ALLAH; one should not try to impress other people by giving salaams only to those whom one knows and no-one else. This also entails an attitude of humility and spreading the symbols of this ummah through the word of salaam.”
Thus the Prophet (peace and blessings of ALLAH be upon him) explained that this salaam spreads love and brotherhood. Muslim (54), Ahmad (2/391), and al-Tirmidhi (2513) narrated from Abu Hurayrah (may ALLAH be pleased with him) that the Messenger of ALLAH (Sallallahu alaihi wassalam) said:
“You will not enter Paradise until you believe, and you will not believe until you love one another. Shall I not tell you about something which, if you do it, you will love one another? Spread salaam amongst yourselves.”
Al-Qaadi ‘Ayaad said in al-Ikmaal (1/304):
“This is urging us to spread salaam, as mentioned above, among those whom we know and those whom we do not know. Salaam is the first level of righteousness and the first quality of brotherhood, and it is the key to creating love. By spreading salaam the Muslims’ love for one another grows stronger and they demonstrate their distinctive symbols and spread a feeling of security amongst themselves. This is the meaning of Islam.”
The Prophet (Sallallahu alaihi wassalam) also explained the reward earned by the one who says salaam, as was reported by al-Nisaa’i in ‘Aml al-yawm wa’l-laylah (368) and al-Bukhaari in al-Adab al-Mufrad (586) and by Ibn Hibban (493). They reported from Abu Hurayrah (may Allaah be pleased with him) that a man passed by the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) whilst he was sitting with some others, and said “Salaam ‘alaykum (peace be upon you).” The Prophet (peace and blessings of Allaah be upon him) said, “[He will have] 10 good deeds (ten hasanaat (rewards)).” Another man passed by and said “Salaam ‘alaykum wa rahmat-Allaah (peace be upon you and the mercy of Allaah).” The Prophet (peace and blessings of Allaah be upon him) said, “[He will have] 20 good deeds (twenty hasanaat).” Another man passed by and said “Salaam ‘alaykum wa rahmat-Allaahi wa barakaatuhu (peace be upon you and the mercy of ALLAH and His blessings).” The Prophet (Sallallahu alaihi wassalam) said, “[He will have] thirty good deeds (30 hasanaat).”
Returning Salam:
Returning Salam is an obligation.In Quran it came:
And when you are greeted with a greeting, greet [in return] with one better than it or [at least] return it [in a like manner]. Indeed, Allah is ever, over all things, an Accountant. (4:86).
The Prophet (Sallallahu alaihi wassalam ) commanded us to return salaams, and made it a right and a duty. Ahmad (2/540), al-Bukhaari (1240), Muslim (2792), al-Nisaa’i in al-Yawm wa’l-Laylah (221) and Abu Dawood (5031) all reported that Abu Hurayrah (may Allaah be pleased with him) said that the Prophet (Sallallahu alaihi wassalam) said: “The Muslim has five rights over his fellow-Muslim: he should return his salaams, visit him when he is sick, attend his funeral, accept his invitation, and pray for mercy for him [say “Yarhamuk Allaah”] when he sneezes.”
It is Sunnah to say salaam and obligation to return salaams, because by doing so a Muslim is giving you safety and you have to give him safety in return. It is as if he is saying to you, “I am giving you safety and security,” so you have to give him the same, so that he does not get suspicious or think that the one to whom he has given salaam is betraying him or ignoring him. The Prophet (Sallallahu alaihi wassalam) told us that if Muslims are ignoring or forsaking one another, this will be put to an end when one of them gives salaam. Al-Bukhaari (6233) reported that Abu Ayyoob (may Allaah be pleased with him) said: “The Messenger of ALLAH (Sallallahu alaihi wassalam) said: ‘It is not permissible for a Muslim to forsake his brother for more than three days, each of them turning away from the other if they meet. The better of them is the first one to say salaam.’”
Source:
- The book of manners- chapter 2, (http://www.muslim-library.com/dl/books/english_Book_of_Manners.pdf)
----------------------------------------------------------------------
Many Muslims are ready to adopt Islamic teachings, so long their lifestyles remain untouched and unaltered - are you one of them? Has "lifestyle" become an unnoticed god for you?? Please think about it carefully! Think of what Allah means by saying: "Seest thou such a one as taketh for his god his own passion (or impulse)?..." (25:43)
You received this message because you are subscribed to the Google Groups "icdbd" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to icdbd+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to ic...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/icdbd.
For more options, visit https://groups.google.com/d/optout.
You received this message because you are subscribed to the Google Groups "icdbd" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to icdbd+un...@googlegroups.com.
To post to this group, send email to ic...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/icdbd.
For more options, visit https://groups.google.com/d/optout.