সোনালী দলে কি হচ্ছে এসব?

4 views
Skip to first unread message

Sharif-Ar- Raffi

unread,
Aug 10, 2020, 3:20:55 AM8/10/20
to sonali...@googlegroups.com, Dr. Md. Rashidul Islam
প্রিয় সোনালী দলের সদস্যবৃন্দ,

গত কয়েক সপ্তাহ ধরেই সোনালী দল কৃষি অনুষদীয় কমিটি গঠন নিয়ে ইমেইলে অনেক তর্ক বিতর্ক হয়েছে, ছোট ব্যাপারকে বড় করে ধরে জল ঘোলা করা হয়েছে। সোনালী দলের একজন সদস্য হিসেবে এসব দেখে কষ্ট পেলেও ধরে নিয়েছিলাম এসব আমাদের মধ্যেই থাকবে এবং সময়ের সাথে সাথে ও নেতৃবৃন্দের হস্তক্ষেপে সব সমাধান হয়ে যাবে। কোন মতাদর্শের  ভিত্তিতে একত্র হওয়া একদল মানুষের মধ্যে এমন তর্ক বিতর্ক হওয়া অস্বাভাবিক বিষয় না।

কিন্তু গতকাল শ্রদ্ধেয় প্রফেসর রশিদুল ভাইয়ের বদান্যতায় সমস্যাটা আর আমাদের মধ্যে নেই, সেটা বাকৃবির সব মতাদর্শের শিক্ষকদের কাছেই পৌছে গেছে, কারন উনি ইমেইলটা বাউ টিচারস এ দিয়েছেন, সাথে পুর্বের কিছু ইমেইলের কপি (যা শুধুমাত্র সোনালী দলের সদস্যদের জন্যই) সনযুক্কত করে দিয়েছেন। এটা কি তার অসাবধানতা, অজ্ঞানতা, নাকি প্রতিশোধপরায়ন্তা? এই বয়স ও অভিজ্ঞতার একজন মানুষ এমন অবিমৃষ্যকারীতার আশ্রয় কিভাবে নেন? আমি এর নিন্দা জানাচ্ছি। এটা স্পষ্ট ভাবেই শিষ্টাচার বহির্ভুত কাজ।

মুল দল দীর্ঘদিন ক্ষমতায় না থাকলে অনেকেরই মোটিভেশনে সমস্যা হয়। কারন, সবাই তো আর্দশ সমান ভাবে ধারন করেন না। অনেকেই কোন সময়ে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন তার উপর তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্ধারিত হয়। তাই দুঃসময়ে যখন সমসাময়িক অন্যরা ক্ষমতাসীনদের মতাদর্শ লালন করায় নানাভাবে অতিরিক্ত সুবিধা ভোগ করে, তখন অনেকের পক্ষেই মোটিভেশন ধরে রাখা মুশকিল হয়, তখন দল ছেড়ে দেয়ার জন্য নানা অযুহাত তৈরী করে ও বের হয়ে যায় ক্ষমতাসীনদের সাথে থেকে সুবিধা নেয়ার লোভে। এসব বাকৃবিতে অনেক আগে থেকেই হচ্ছে। কেউ লোভে পড়ে কেউ বা বাধ্য হয়ে এমন ডিগবাজি দিচ্ছেই!

আওয়ামী লীগ দীর্ঘ ২১ বছর ক্ষমতার বাইরে ছিলো, এসময়টুকু যারা আদর্শ ত্যাগ করেনি, তারাই পুড়ে খাটি সোনা হওয়া সমর্থক। বিএনপি সমর্থক সোনালী দলের সদস্যদের জন্যও একই পরিস্থিতি এখন। যারা এই অগ্নি-প্রীক্ষায় টিকবে না, তারা চলে যাওয়াই ভালো। ক্ষুদ্র স্বার্থের লোভে, দলের সংকটকালীন সময় পদ-পদবী পাইনি এই ধোয়া তুলে যারা আদর্শ্চ্যুত হতে পারে, তাদের চলে যাওয়াই উচিত। এরা গেলেই মংগল। 

ক্রমহ্রাসমান সদস্যের এই সংগঠনে একসময় পোষ্টের চেয়ে সদস্য সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনাই প্রকট। তাই পদ-পদবীর ধোয়া তুলে প্রকাশ্যে ঝগড়ায় লিপ্ত হওয়া বরাবরই সন্দেহজনক।

এই কঠিন সময়ে সোনালী দলের সদস্যদের ঐক্য, যুথবদ্ধতা কামনা  করছি। সুদিন আসবেই, ইতিহাস তাই বলে।

আমার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখিত।

ভালো থাকবেন সবাই।

প্রফেসর শরীফ আর রাফি
Professor
Dept. of Genetics and Plant Breeding
Bangladesh Agricultural University, Mymensingh
Email: sar...@bau.edu.bdraf...@gmail.com
Phone: +88 091 67401-6/64719
Fax: +88 091 61510 (Attn. Prof. S.A.Raffi)

Hammadur Rahman

unread,
Aug 10, 2020, 4:33:26 AM8/10/20
to sonali...@googlegroups.com, Sharif-Ar- Raffi
Dear Prof. Rafi

Thanks for your concern and reaction. I was watching the development with pains. My conclusion, it happens -and always. We should take a lesson from it, forget the pain and look forward.

Wishing solidarity of Sonali Dal.

Hammadur Rahman
--
You received this message because you are subscribed to the Google Groups "SONALI DAL Bangladesh Agricultural University, Mymensingh" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to sonalidalbau...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/sonalidalbau/CABthWr7m9LhRB5sdF1RfRpYMhAe5q49kMgJ1tygeuWUHWLiohA%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages