বাঙালির গণসংগ্রামের ধারাবাহিকতায় ৫২,৬২ এবং ৬৯ এর পথ পেরিয়ে অসীম আত্মত্যাগ ও এক সাগর রক্তের বিনিময়ে এসেছে মুক্তির মহেন্দ্রক্ষণ,
আমাদের মহান স্বাধীনতা। ১৯৭১ সালের ২৬ শে মার্চে শুরু হয় স্বাধীনতা যুদ্ধ, শুরু হয় প্রতিরোধের যুদ্ধ।
সশস্ত্র যুদ্ধের পাশাপাশি মননশীলতার মধ্য দিয়েও স্বাধীনতা সংগ্রামকে গতিশীল করার প্রয়োজনীয়তায় গঠিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও 'বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী
সংস্থা।' সেই সংগ্রামী শিল্পীদের চেতনা জাগানিয়া গান, আবৃতি, খবর এবং চরমপত্রগুলো ছিল শত্রূর বিরুদ্ধে ছোড়া এক ঝাঁক বুলেটের চেয়েও অনেক বেশি শক্তিশালী।
আমরা যারা দেশ ছেড়ে এসেছি এবং সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত, আমাদের অস্ত্রও এই একটাই "গান" ...তার মধ্য দিয়েই আমরা প্রকাশ করি দেশের জন্য ভালোবাসা আর স্মরণ করি সব
হারিয়ে যাওয়া প্রাণ।
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের স্মরণে সেই চেতনা জাগানিয়া মুক্তির গানের পাশাপাশি পরবর্তী সময়ের জনপ্রিয় দেশের গান নিয়েই এবারের সুরলোকের আয়োজন 'ভুলিনাই ভুলবোনা'।
আপনারা সবাই আমন্ত্রিত।