আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আবূ কামিল আল-জাহাদারী, আবূ বাকর ইবনু আবূ শায়বা ও আবূ কুরায়ব (রহঃ) আবূ যার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, "আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসুলুল্লাহ! পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছিল? তিনি বললেন, মাসজিদুল হারাম- (কাবা গৃহ)"।
আমি জিজ্ঞাসা করলাম, "অতঃপর কোনটি?"। তিনি বললেন, "মাসজিদুল আক্বসা- (বায়তুল মুকাদ্দাস)।
আমি জিজ্ঞাসা করলাম, "এই দুটির মধ্যে কালের ব্যবধান কতটূকু"? তিনি বললেন, "চল্লিশ বছর। তবে যেখানেই সালাত এর ওয়াক্ত হবে, সেখানেই সালাত আদায় করে নিবে। সেটিই মসজিদ"।
আবূ কামিলের বর্ণনায় আছে, "যেখানেই সালাত এর ওয়াক্ত হবে, সেখানেই সালাত আদায় করে নিবে। কেননা, সেটিই মসজিদ"।
-সহীহ মুসলিম (ইফাঃ), ৫/ মসজিদ ও সালাতের স্থান, হাদিস নম্বরঃ১০৪২