আপনাদের মতামত জানান
এই লাইসেন্স গুলার অনেক কিছুই আগে পরিস্কার ছিলনা। shahriar এ নিয়ে বাংলায়
লিখায় কিছুটা পরিষ্কার হল।
http://forum.linux.org.bd/viewtopic.php?p=2121#2121
*Attribution (by) লাইসেন্স *
এই লাইসেন্সটি সবচেয়ে ফ্লেক্সিবল লাইসেন্স, এখানে আপনি আপনার তৈরিকৃত চিত্র, গান,
গল্প, মুভি, আলোকচিত্র সবকিছু আপনারা ওপেনলি শেয়ার করছেন তা যে গ্রহন করছে সে
আপনার কাজটি পুনরায় এডিট করছে কি করছে না, কমার্শিয়লি ব্যবহার করছে কি
নন-কমার্শিয়ালি ব্যবহার করছে তা বিষয়বস্তু নয়, মূল বিষয় হচ্ছে আপনি যে মূল কর্মটির
স্রষ্টা তা সবাইকে জানানো এবং কৃতজ্ঞতা স্বীকার করা....
ধরুন আমি একটি আমি একটি গল্প লিখলাম "অজানা পথিক" আমি চাই এই লেখাটি সবাই পড়ুক
তাহলে আমি যদি Attribution (by) লাইসেন্সে লেখাটি প্রকাশ করি তো আপনি এই
গল্পটি ডাউনলোড করতে পারবেন, প্রয়োজনে গল্পের কোন লাইন পরিবর্তন করতে পারবেন,
গল্পটি ছাপিয়ে পয়সা কামাতে পারেন আবার গল্পটি আপনার স্কুলের পেপারে ছাপাতে
পারেন.... কিন্তু সবক্ষেত্রেই কিন্তু মূল লেখক হিসেবে আমার নাম দিতে হবে অর্থাৎ
লেখাটি ছাপা হবে "অজানা পথিক" লেখক: আশাবাদী সম্পাদক: আহমদ মুজতবা।
*Attribution Non commercial (by-nc) লাইসেন্স *
এই লাইসেন্সের মাধ্যমে আপনার সৃষ্ট কর্মটি যে কেউ ব্যবহার করতে পারবে এমনকি
পরিমার্জনও করতে পারবে কিন্তু যতক্ষণ পর্যন্ত সে এটা নন-কমার্শিয়লি ব্যবহার করবে
এবং স্রষ্টা হিসেবে আপনার নাম দিবে। কমার্শিয়লি ব্যবহার করতে গেলে তাকে অবশ্যই
আপনার কাছ থেকে অনুমোদন নিতে হবে সেক্ষেত্রে আপনি চাইলে কিছু টাকা রয়ালটি
হিসেবে নিতে পারেন।
আমি চাই "অজানা পথিক" লেখাটি সবাই পড়ুক তাহলে আমি যদি Attribution
Non-commercial (by-nc) লাইসেন্সে লেখাটি প্রকাশ করি তো আপনি এই গল্পটি
ডাউনলোড করতে পারবেন, প্রয়োজনে গল্পের কোন লাইন পরিবর্তন করতে পারবেন, গল্পটি
আপনার স্কুলের পেপারে ছাপাতে পারেন....সবক্ষেত্রেই কিন্তু মূল লেখক হিসেবে আমার
নাম দিতে হবে অর্থাৎ লেখাটি ছাপা হবে "অজানা পথিক" লেখক: আশাবাদী সম্পাদক:
আহমদ মুজতবা। কিন্তু যখনই কোন প্রকাশক আমার লেখা বই আকারে প্রকাশ করে টাকা
উপার্জন করতে চাবেন তখন তাকে আমার সাথে যোগাযোগ করে অনুমতি নিতে হবে।
*Attribution No-Derivatives (by-nd) লাইসেন্স*
এক্ষেত্রে আপনার সৃষ্ট কাজ আমি ডাউনলোড করতে পারব, ওপেনলি শেয়ার করতে পারব,
কমার্শিয়লি অথবা নন-কমার্শিয়ালি ব্যবহার করতে পারব যতক্ষন পর্যন্ত আমি মূল স্রষ্টা
হিসেবে আপনার নাম দিচ্ছি। কিন্তু এই লাইসেন্সের নীচে আপনার কাজ আপনার অনুমতি
ছাড়া কেউ মডিফাই বা পরিমার্জন করতে পারবেনা।
আমি চাই "অজানা পথিক" লেখাটি সবাই পড়ুক তাহলে আমি যদি Attribution
No-Derivatives (by-nd) লাইসেন্সে প্রকাশ করি তো আমার লেখা আপনি ডাউনলোড করে
ব্যবহার করতে পারবেন, বই আকারে ছেপে টাকা উপার্জন করতে পারবেন, অথবা আপনার
স্কুলের পেপারে ছাপাতে পারবেন যতক্ষণ পর্যন্ত আমার নাম দেওয়া আছে। কিন্তু এক্ষেত্রে
আমার অনুমতি ছাড়া গল্পের কোন লাইন কেউ পরিবর্তন করতে পারবেনা।
*Attribution Non commercial No Derivatives (by-nc-nd) লাইসেন্স *
আপনার সৃষ্ট কর্ম যেকেউ আপনার নাম প্রকাশ করে ব্যবহার ও শেয়ার করতে পারবে, কিন্তু
কোন পরিমার্জন বা মুনাফা লাভ করা যাবেনা
আমি আমার লেখা "অচেনা পথিক লেখাটি এই লাইসেন্সে উন্মুক্ত করলাম। তাহলে আপনি
লেখাটি যেকোন অবানিজ্যিক কাজে আমার নাম দিয়ে লেখাটি ব্যবহার বা প্রকাশ করতে
পারেন। তবে লেখাটি হুবহু ব্যবহার করতে হবে কোনরুপ পরিমার্জন সম্ভব নয়।
*Attribution Non commercial Share Alike (by-nc-sa) লাইসেন্স *
এক্ষেত্রে আপনার সৃষ্ট কর্ম আপনার নাম প্রকাশ করে যেকেউ পরিমার্জন বা ব্যবহার বা
শেয়ার করতে পারবে কিন্তু তা মুনাফা লাভ করা যাবেনা এবং সেই সাথে পরিমার্জিত
সংস্করনও একই লাইসেন্সের নীচে প্রকাশ করতে হবে অর্থাৎ এজন্য Attribution Non
commercial Share Alike (by-nc-sa) লাইসেন্স ব্যবহার করতে হবে অথবা প্রকাশক
কর্তৃক নির্ধারিত নিয়মে প্রকাশ করতে হবে।
*
Attribution Share Alike (by-sa) লাইসেন্স *
এক্ষেত্রে মূল স্রষ্টা যেভাবে যে লাইসেন্সের নীচে মূল কর্ম প্রকাশ করেছে তা ব্যবহার
করে সবখানে এই কর্ম ও তার পরিমার্জিত সংস্করন প্রকাশ করতে হবে। এই লাইসেন্সের
নীচে প্রকাশিত কর্ম প্রয়োজনে ব্যবহারকারী কমার্শিয়ালি ব্যবহার করতে পারবে।
অধিকাংশ ওপেনসোর্স সফটওয়্যার এই লাইসেন্সের নীচে প্রকাশ করা হয়।
--
This message has been scanned for viruses and
dangerous content by MailScanner, and is
believed to be clean.
If anyone has any confusion about these licenses or has any questions,
then please ask. :)
- Russell
2008/6/6 Darklord (:= <mail...@ranksitt.com>:
--
Your mouse has moved. Windows NT must be restarted for the change to
take effect. Reboot now? [ OK ]