প্রিয় বন্ধুরা,
কবিতা কথায় পাঠানো কবিতার ব্যপারে বলছি। এইভাবে কম্পিউটারের মনিটরের কবিতা দেখতে খুব একটা ভালো লাগেনা।
সেই কবিতা পাঠ করে পরবর্তীতে আবার মতামত না জানানোটা ভদ্রজনোচিত নয়। তাই আমি
কয়েকটি বিষয়ে বলতে চাই:
০১. কবিতাকথা গ্রুপ এর বন্ধুদের একসাথে বসার দরকার আছে। এই গ্রুপে লেখা পাঠানো, সদস্যভুক্তি সহ, লেখা পোস্টসহ
যাবতীয় বিষয় নিযে কবি মুজিব মেহদী বারংবার বলা সত্যেো অন্য সদস্যরা যেনো গা করেন না। একই রকম কথা বার্তা
বারবার আলোচিত হয়ে সময় নষ্ট হচ্ছে। সব কিছুর সমাধান যদি মেইল পাঠিয়েই করা যেতো তাহলে তো আর অনেক বিষয়ের
প্রয়োজন হতো না। খুব শীঘ্রই আমাদের বসা জরুরী।
০২. কবিতা পোস্ট এর ব্যপারে আমি বলবো যে, মাসের একটি সময়ে মর্ডারেটর বরাবর কবিতা পোস্ট করা তিনি সেখান থেকে প্রয়োজনে লেখা
বাছাই করে এক সাথে পোস্ট দিয়ে দিলেন। যেনো আমরা একসাথে মাসের সকল লেখা পড়তে পারি। আর আমরা যারা লেখা নিয়ে বলতে চাই তারা
যেনো প্রয়োজনে লেখা প্রিন্ট করে পাঠের পর তা থেকে অালোচনা করি/ মতামত দেই। আমি বলতে চাচ্ছি যে বিচ্ছিন্নভাবে পাঠানো লেখাগুলো পাঠ করতে এবং তাতে মতামত প্রদান অনেক সময় দুরুহ হয়ে পড়ে। আমরা যদি মাসের আলোচনা ো মতামত দানকারী আগে থেকে নির্ধারন করে দেই সেটাো
ভালো।
০৩. আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ বিষয়ে এই গ্রুপে কথা বলা হয়। অনেক সময় মতামত না দিয়েো শুধু অন্যদের কথা শুনেো অনেক লাভবান হবার সুযোগ আছে। তবে তর্কাতর্কি ভালো তবে সেগুলো যেন ব্যক্তিগত পর্যায়ে না হয়, তাছাড়া বিষয়টি এমন নয় য়ে আমি একটি বিষয়ের অবতারনা করেছি যে পর্যন্ত আমার বন্ধুটি অক্ষমতা প্রকাশ না করছে ততক্ষণ তাকে আক্রমন করে যেতেই হবে।
০৪. তাছাড়া আমরা ভালো একটা ফন্ট ব্যবহার করতে পারি যা আমাদের গ্রুপ এর জন্য একটি অফিসিয়াল ফন্ট হিসেবে থাকবে।
০৫. গ্রুপ এর সকলেই কথা বলছে কী না, তা পর্যবেক্ষণ করা। কারা একেবারেই বলছেন না সেটাো সকলের জানার প্রয়োজন আছে।
০৬. সর্বোপরি এই গ্রুপ এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমার এই কথা গুলোর সাথে একমত হলে মর্ডারেটর এবঙ
অন্যান্য বন্ধুরা মতামত জানাবেন আশা করছি।
কবিতাকথা গ্রুপ এর ব্যপারে মতামত হিসেবে উপরোক্ত কথাগুলো একান্তই আমার নিজস্ব মতামত। তরে তা চুড়ান্ত বলে কিছু নয়। সকলের একসাথে বসা এবঙ সিদ্ধান্ত নেয়া সাপেক্ষে আমরা বোধ হয় অনেক দূর যেতে পারি।
মশিউর রহমান খান
| অনেক ধণ্যবাদ মশিউর ভাই সবার সাথে পরিচিত হতে উদগ্রীব হয়ে আছি............ --- On Mon, 3/16/09, moshiur khan <moshiur...@gmail.com> wrote: |
কবিতাকথা গ্রুপের ভালোর জন্য আপনি আপনার পোস্টে যেসব প্রস্তাব এনেছেন,
সেগুলো সম্পর্কে আমার কিছু কথা বলা দরকার মনে করছি।
১. আমার বিবেচনা এরকম যে, একটা ভার্চুয়াল গ্রুপকে ভার্চুয়ালি ম্যানেজ
করাই ভালো হবে। তাছাড়া ফিজিক্যালি একসঙ্গে বসার প্রস্তাবটা বাস্তবায়ন
করাও অসম্ভব। কবিতাকথায় এখন যে ৯০ জন সদস্য রয়েছেন তাঁরা সবাই ঢাকা কী
বাংলাদেশ কী এশিয়াও অবস্থান করেন না। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাঁদের
বসবাস। কাজেই এরকম ভাবনা সম্পূর্ণরূপে ঝেড়ে ফেলাই আমাদের জন্য সংগত হবে।
ধারণা করি, ক্রমশ গ্রুপটি ভার্চুয়াল কথাবার্তার ভিত্তিতেই একটি অনন্য
চরিত্র লাভ করবে।
২. বিচ্ছিন্ন একটা লেখা সম্পর্কে কমেন্ট করা যদি সম্ভব না-হয় তাহলে
অনেকগুলো লেখা সম্পর্কে একত্রে কমেন্ট করা তো আরো দুরূহ ব্যাপার বলে মনে
হচ্ছে আমার কাছে। আমাদের কি এত সময় আছে? জমা পড়া লেখাগুলো থেকে মাসে
একগুচ্ছ কবিতা বাছাই করে পোস্ট করা, আলোচনার জন্য একজন আলোচক স্থির করা ও
তাঁকে আলোচনার জন্য দেয়া-- ইত্যাদিকে কেমন ফিজিক্যাল গ্রুপের কাজবাজের
মতো মনে হচ্ছে। কবিসভায় কবিতা সঞ্চালনের একটা উদ্যোগ ছিল। কয়েক কিস্তির
পর সে উদ্যোগ যতদূর জানি বাস্তবায়ন করা যায় নি। এ ব্যাপারে কবিসভার
মডারেটর ব্রাত্য রাইসু ও কবিতা সঞ্চালনের অন্যতম আলোচক সুব্রত অগাস্টিন
গোমেজ তাঁদের অভিজ্ঞতা শেয়ার করলে ব্যাপারটার ভালোমন্দ সম্পর্কে ধারণা
পাওয়া যেতে পারে। আমার মতামত এরকম যে, এটা না-করাই ভালো। তাতে কথার চেয়ে
কাজই বাড়বে বলে মনে হয়। অবশ্য সবাই এরকমটা চাইলে ভবিষ্যতে কখনো এরকমটা
করা যেতেও পারে।
৩. এ ব্যাপারে আমি সম্পূর্ণ একমত। ব্যক্তিগত আক্রমণ না-করার চর্চাই
কবিতাকথার জন্য মঙ্গলজনক হবে।
৪. কবিতাকথার অফিসিয়াল ফন্ট ইউনিকোড বাংলা। আপাতত এর কোনো বিকল্প বোধকরি
নেই।
৫. গ্রুপে কারা কথা বলছেন না-বলছেন তা তো আমরা সবাই স্বাভাবিকভাবেই
পর্যবেক্ষণ করতে পারছি। এর আবার বাড়তি পর্যবেক্ষণের কী আছে তা বুঝতে
পারলাম না। কে কোন থ্রেডে কী কথা বলবেন বা না-বলবেন তা একান্তই তাঁর তাঁর
নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। কবিতাকথা কেবল সকল সদস্যকে সক্রিয় হবার জন্য
অনুরোধ জানিয়ে যেতে পারে।
৬. এ ব্যাপারে গ্রুপের অন্যদের কথা জানা গেলে ভালো হয়।
ধন্যবাদ মশিউর।
মুজিব মেহদী
On Mar 16, 6:44 pm, Bellal Mehdy <bellalme...@gmail.com> wrote:
> kobitakotha bishoye aponar motamot valo lagese.
>
> On 16/03/2009, Rana Nag <rana...@yahoo.com> wrote:
>
>
>
> > অনেক ধণ্যবাদ মশিউর ভাই
> > সবার সাথে পরিচিত হতে উদগ্রীব হয়ে আছি............
>
> > --- On *Mon, 3/16/09, moshiur khan <moshiur.bas...@gmail.com>* wrote:
>
> > From: moshiur khan <moshiur.bas...@gmail.com>
> > Subject: [কবিতাকথা:227] কবিতাকথা গ্রুপ এর ব্যপারে ব্যক্তিগত মতামত
> > To: kobit...@googlegroups.com
> > Date: Monday, March 16, 2009, 12:00 PM
>
> > *প্রিয় বন্ধুরা,*
> > *কবিতাকথা গ্রুপ এর ব্যপারে মতামত হিসেবে উপরোক্ত কথাগুলো একান্তই আমার
> > নিজস্ব মতামত। তরে তা চুড়ান্ত বলে কিছু নয়। সকলের একসাথে বসা এবঙ সিদ্ধান্ত
> > নেয়া**** সাপেক্ষে আমরা বোধ হয় অনেক দূর যেতে পারি। *
> > *মশিউর রহমান খান*