শাহীন মোমতাজের কবিতা

115 views
Skip to first unread message

Tarique Tuku

unread,
Jun 10, 2009, 4:41:12 AM6/10/09
to kobit...@googlegroups.com
[ শাহীন মোমতাজের কবিতা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম কাল। আজ  সেই কবিতাগুলোই এখানে তুলে দিলাম। নিচে, শাহীন মোমতাজের ব্লগের লিংক দেয়া থাকলো। ]

ট্রেন

ট্রেন, তার সব চাকা আর পাটাতন
কাঁপাতে কাঁপাতে এই পার হলো মদনমোহন।
ডিগ্রি কলেজের মাঠে রাত্রিবেলা পড়ে আছে হিম।
বাংলা পড়াতেন যিনি, কফিল মাস্টার,
তার দিন তো চলে না, চলে রেলগাড়ি, কুয়াশায়;
জীবনে প্রথম এই কুয়াশায় ট্রেন-চলাচল দেখে
আমি পুলকিত।

ডাকবাক্স

মধ্যরাতে জনসমাগম থেমে গেলে, একা একটি ডাকবাক্স
অধীর তৃষ্ণায় মুখ খুলে বসে থাকে।
আমি মাঝে মাঝে তার কাছে যাই,
তার লাল দেহে হাত রেখে অভিযোগ করি,
বলি, ‘আমার সকল পত্র তাঁর নামে
তাঁর জন্যে অপেক্ষায় ডাকঘর
খুলে বসে থাকি, তবু
অনীহায় অবিবেচনায় তিনি দূর থেকে রহস্য পাঠান।’
রহস্যে কাতর হই, দিকনির্দেশনাহীন হই,
তারপর একদিন সতৃষ্ণ ডাকবাক্স, তার পাশে ডাকবাক্স হই।

পেঁপেগাছ

কারা দিল সরল বৃক্ষের মতো ভঙ্গিমায় ভরিয়ে আমাকে?
এই বৃক্ষে চিররাত্রিদিন, যেন বা সকল বাক্য নিদ্রাকুসুমের মতো
ফুটে আছে।
এইরূপ ফুল ও সংবাদ নিয়ে পেঁপেগাছ।
যাদের যোগ্যতা নিয়ে রাত্রিভর এত আলোচনা,
অথচ কোকিল ছিল গাছে গাছে;
নিরুপম রুপা ও নারীর ভাগ্য জ্যামিতির প্রতিপাদ্য বলে মেনে নিই;
অলক্ষ্যে হাসেন তিনি, যিনি মোর দ্বিধাদ্বন্দ্বে সমতা রাখেন।
আমি রাখি ভূমিহীন, প্রতিমূর্তিহীন হয়ে যথেচ্ছ আচার
আমাদের জন্মগত প্রাণ, সবকিছু একদা গচ্ছিত ছিল পেঁপেবীজে-
এসব স্মরণে এলে বড় ভয়, হীনম্মন্যতার।

দেহতত্ত্ব

১.

এ দেহ মরীচিকা অত্র বিবাহের
প্রবাহে ঝরঝর
বর্ষা গান
গোধূলি প্রাপ্তির তাড়না বহমান
শঙ্খ বাজে কেন
ঘোষপাড়ায়
দুগ্ধফলবতী গাভী ও বৃক্ষের
চর্চা করি চলো
রৌদ্রে আজ
চিত্র অনুভূত জন্মতন্ত্রের
বিস্মরণে আর
মুগ্ধতায়।

২.

শারীরবিদ্যায় যারা এইমাত্র প্রবেশ করেছে
তারা জানে কোনো কিছু সংস্থিত নয়
কোনো কিছু সূক্ষ্ম শরীরে আর বিরাজ করে না।
এই কথা অধর্মসম্মত বলে ভীত নই।
ভীতির কারণ ছিল জলাশয়ে নীত।
এবার হেমন্তকালে সেই ব্যথা, জলাশয়,
স্নায়ুবিকলন দেখি আমাকে মুমূর্ষু আর
মুখাপেক্ষী করে রাখে পুনরায় হীনম্মন্যতার।


পাতা ও রাজকন্যা

গাছের পাতারা, দেখা গেল
মাঝে মাঝে নিজেদের মতো করে ঝরে।

একদিন পাতারা যেই একটু হলুদ হয়েছে কি,
অমনি বিড়াল দৌড়ে তার পুলিপিঠা নিয়ে পালিয়ে গেল অন্ধকারে;
রাজকন্যা তো মরেই ভূত ভয়ে আর বিস্ময়ে!

যে গ্রামে রাজকন্যা থাকে, তার তিন বর্গমাইলের মধ্যে পাতা ঝরে না।
তাই দেখে অন্য দেশের পুত্ররা বিবাহপ্রস্তাব নিয়ে আসে।

রাজকন্যা জানে যে এই সকল প্রস্তাবে কখনোই বিবাহ থাকে না।
শুধু বাগান বানানো দেখে দেখে তার নিয়মিত পুলক সঞ্চার।

এদিকে বিড়াল-অভিমুখী রাজ্যের যাবতীয় ভিক্ষা-উপজীবী,
সংক্ষেপে বর্ণনা করে গ্রামে গ্রামে পাতার মহিমা।

শাহীন মোমতাজের আরও কবিতা পড়ার জন্য পাওয়া যাবে এই লিংকে:  http://dhrubotara.wordpress.com/

Tapan Bagchi

unread,
Jun 10, 2009, 4:57:07 AM6/10/09
to kobit...@googlegroups.com
টুকু, এতো কবিতা, কিন্তু কথা কই। ব্লগ তো ‌'কবিতাকথা'। নাকি কথা বাদ দিয়ে কবিতা পোস্ট করার রীতি চালু হয়ে  গেল! মুজিব মেহদী কী বলেন?
তপন বাগচী

Tarique Tuku

unread,
Jun 10, 2009, 5:20:26 AM6/10/09
to kobit...@googlegroups.com
সময় ছিল না তপন দা। অথচ লোভও জাগছিলো কবিতাগুলো পোস্টানোর।

আপনিও শুরু করতে পারতেন!

কথা আপাতত এটুকুই বলা যায় যে, শামীম কবির, কামরুজ্জামান কামু, মজনু শাহ সহ কারো কারো  কবিতা নিয়ে আমাদের তরূনদের মধ্যে একটা গুঞ্জন ছিলো। এদের কবিতা আমরা নানাভাবে পাঠ,আলোচনা করেছি। কবিতা অপছন্দ হলে সমালোচনাও করতে ছাড়িনি। কুতর্কও কম করিনি।

এমন নানান কাহিনীর মধ্য দিয়ে এঁরা আমাদের কাছে গৃহীত হয়েছেন বা হননি।


গত মাস কয় আগে শাহীন মোমতাজের বইটি প্রকাশের পর এমন একটা গুঞ্জন ফোনে, টেবিলটকে কোথাও কোথাও লক্ষ্য করছি। এই গুঞ্জনটাকে আমার মনে হয়েছে লিটমাস টেস্টের মতো। একারণেই শাহীন মোমতাজের কবিতা পোস্ট করা। দেখা যাক, যারা এখানে আছেন, তাঁদের কী মতামত। এবং ঠিক এই কারণেই ঐ পোস্টটার নিচে তার ব্লগের লিংকও দিয়েছি। যেখানে, আমার মনে হয় তাঁর পুরো বইটিই দেয়া আছে।            

ভাল থাকবেন।


2009/6/10 Tapan Bagchi <drbagch...@gmail.com>

টুকু, এতো কবিতা, কিন্তু কথা কই। ব্লগ তো ‌'কবিতাকথা'। নাকি কথা বাদ দিয়ে কবিতা পোস্ট করার রীতি চালু হয়ে  গেল! মুজিব মেহদী কী বলেন?
তপন বাগচী




--
Tarique
88 01713 078 563

Tapan Bagchi

unread,
Jun 10, 2009, 8:19:18 AM6/10/09
to kobit...@googlegroups.com
টুকু,
হ্যাঁ আমিও শুরু করতে পারতাম। কিন্তু আমি জানি যে, এই গ্রুপে কবিতা পোস্ট
করা যায় না। কবিতা নিয়ে কথা পোস্ট করা যায়। কিন্তু আপনি কেন কবিতা পোস্ট
করার লোভ একটু সংবরণ করতে পারলেন না, সেটা জানার জন্যই তো ওই প্রতিক্রিয়া
জানিয়েছি। কিন্তু জবাবে আবার আমার উপর দায় চাপিয়ে দিলেন, 'আপনিও শুরু
করতে পারতেন!' লিখে।
শাহীন মোমতাজের কবিতা আগে তেমন পড়া হয়নি। বইটি প্রকাশের পর আপনি যে
গুঞ্জন শুনেছেন, আমার কানে তা আসেনি।
বাংলাবাজারে আমার এক প্রকাশকের দোকানে গিয়েছিলাম আড্ডা দিতে। ওখান থেকে
আমারও দুটি সম্পাদনাগ্রন্থ বের হয়েছে। একটু খোঁজখবর নিতে গিয়েছিলাম আর
কী! বইমেলায় আমি ১৯ তারিখের পরে কী বই বের হয়েছে, তার খোঁজ জানি না,
গ্রামের বাড়িতে ছিলাম বলে। তাই দোকানে ক্যাটালগ পড়তে গিয়ে শাহীন
মোমতাজের নাম দেখি। কিচুটা অবাক হই। কারণ ওই প্রকাশককে আমার কবিতার বইয়ের
পাণ্ডুলিপি দিতে চেয়েছিলাম। তিনি বলেছিলেন যে, আপাতত কোনো কবিতার বই বের
করবেন না। আমি ওই পাণ্ডুলিপি অন্য প্রকাশনাকে দিই। কিন্তু এবার দেখি ওই
প্রকাশক বেশ কিছু কবিতার বই বের করেছে। আমি বললাম, কী ব্যাপার ভাই?
কবিতার বই নাকি বের করবেন না? এগুলো কি কবিতার বই নয়? প্রকাশক হাসলেন।
বললেন, কবির নামগুলো দেখেন। দেখলাম আবু করিম, কামাল চৌধুরী, রোকেয়া খাতুন
রুবী, উম্মে মুসলিমা, শাহীন মোমতাজ প্রমুখ। এঁদের কবিতা নিয়ে আমি
সন্দিহান নই, বরং এঁদেরে প্রত্যেকককে আমি কবি মনে করি। কিন্তু প্রকাশক
কেন এঁদের কবিতার বই বের করেছেন, তা এই তালিকা দেখলেই অনুমান করা যায়।
তাই শাহীন মোমতাজের কবিতা নিয়ে গুঞ্জন হলে প্রকাশকের দোকানেই তার ধ্বনি
ভেসে আসত। অন্তত ক্রেতার সংখ্যা....। গুঞ্জন হতে পারে, অঙুলিমেয় বন্ধুদের
মধ্যে। আর সেই গুঞ্জন ছড়িয়ে দেয়া হচ্ছে কবিতাকথার আড্ডায়। শাহীন মোমতাজের
বন্ধুভাগ্যকে আমি ঈষা করি।
সুব্রত অগাস্টিন গোমেজ অনেকেরই প্রিয় কবি। আমারও। তার কবিতা নিয়ে, আলোচনা
হয়। কিন্তু আমি এই পোস্টে তার কবিতার ছন্দ নিয়ে আলোচনা করলাম। কেউ টুঁ
শব্দটি করলেন না। আমিও কাউকে পেলাম না যে ,বলি, 'আপনিও শুরু করতে
পারতেন!'
টুকু, মাইন্ড করবেন না। আগে শাহীন মোমতাজের কবিতা পড়ি, আত্মস্থ করি,
তারপরি আমিও শুরু করতে পারি!
তপন বাগচী


--
www.tapanbagchi.tk
www.writers.net/writers/42203
www.tapanbagchi.blogspot.com
www.en.wikipedia.org/wiki/Tapan_Bagchi
http://www.somewhereinblog.net/blog/tapanblog

Sohel Hasan Galib

unread,
Jun 10, 2009, 12:23:01 PM6/10/09
to kobit...@googlegroups.com
ভেবেছিলাম, কবিতাকথায় কিছুদিন কোনো কথাই বলবো না। কেবল শুনবো। ছন্দ নিয়ে আলোচনায় ফেঁশে গিয়ে এই অভিজ্ঞতা লাভ করেছি। ঠিক আছে, ছন্দের রথী-মহারথীরাই কুরুক্ষেত্রে নামুক। পাহাড়ের চূড়ায় বসে তাল-তলোয়ার উপভোগ করি।

কৌতুকের সঙ্গে লক্ষ করলাম, কবিতাকথায় কেবল কথার খুনসুটি চলিতেছে। তবলার বোল বাজিতেছে। মৃদঙ্গমেঘের গুড়ুগুড়ু বাক ফুটিতেছে। অথচ বাক্য উদ্ভাসিত হইতেছে না।

ছন্দের জাহাজ, উতরোল জাহাজ ভাসিয়া যাইতেছে, কূলে ভিড়িতেছে না। খালাশিরা উদ্গ্রীব, সুগ্রীব হইয়া ক্রমে ক্রমে বুঝিতেছে, উহাতে মাল নাই।

যা হোক, বাকস্তব্ধ এই পদ্মপুকুরে কবি তারিক টুকু কতিপয় কবিতাকঙ্কর নিক্ষেপমাত্র কইমৎস্য খলবল করিয়া উঠিলো।

এর মূল কারণ কী? ‌'শাহীন মোমতাজের বন্ধুভাগ্যকে আমি ঈর্ষা করি।'

নীতিনির্ধারণী বক্তব্যই কেন বক্তার সুরে বাদী-সমবাদী হয়ে উঠলো, বুঝলাম না। কবিতাকথায়
কি কোনোদিন কেউ কবিতাপোস্ট করেন নাই? আমি নিজে করি নাই বটে, কিন্তু আর কেউ করিলে বেজার হইবো কেন!

বন্ধুরা, ভ্রাতৃগণ, ভগিনীবৃন্দ, লক্ষ করুন, টুকু তার নিজের কবিতা পোস্ট করেন নাই, করেছেন একজন অগ্রজের কবিতা। এমন নয় যে তার বইটি টুকুর প্রকাশনা সংস্থা থেকে বের হয়েছে। এবং টুকু আর কারো গ্রন্থপ্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন।

উদ্দেশ্য, কবিতার আলোচনাই। অপরের ভালো-বলার সুখ বা আরাম ভোগ করা নয়। আমি তো ভেবেছিলাম মাসুদ খান, সুব্রত, মজনু শাহ, সুমন রহমান---এদের কবিতা পোস্ট করে স্পেসিফিক পয়েন্টে আলোচনা শুরু করবো। এখন তো দেখছি নীতিবাগীশদের পাল্লায় পড়ে কবিতাকথায় তা করা সম্ভব না।

কেবল কবিতাপোস্ট করাকে আমিও উৎসাহিত করি না। টুকুর উচিত ছিলো প্রাসঙ্গিক আলোচনার সূত্র ধরেই কবিতা পোস্ট দেয়া, যে কাজটি তিনি দ্বিতীয় নোটে করেছেন। আমি নিশ্চিত, যার বিরাগ জন্মেছে, তিনি কবিতা নিয়ে কাজের কথা একটিও বলবেন না, আগড়ুম-বাগড়ুম করা ছাড়া। এর কারণ অসূয়া। অনুসূয়ার স্বামী। শকুন্তলার পিসতুতো ভাই।

যা হোক, অল্পতে তেতে ওঠা এখন আর মানায় না। আষাঢ় মাস চলে এলো বলে। আসুন সবাই ফুটিয়ে তুলি, বাদল দিনের প্রথম কদম ফুল।

shimul salahuddin

unread,
Jun 10, 2009, 12:44:31 PM6/10/09
to kobit...@googlegroups.com
কবিতা গুলো পড়লাম। ভালো লাগা মন্দ লাগা পরের ব্যাপার। আগেই তো দেখলাম
নিকট অতীতের মতো আবারো ধাক্কাধাক্কি। আমিও একদা একখানা কবিতা কবিতাকথায়
ভুল করে পোস্ট করে ফেলেছিলাম। কিন্তু মুজিব ভাই ঠিকই সেটিকে কবিতা+কথায়
রূপান্তর করেছিলেন।

এখানেও সেটি হবে মনে করেই হয়তো টুকু একজন অগ্রজের কবিতা পোস্ট করেছেন।
সেটা অবশ্যই সাধুবাদ পেতে পারে।

আর আমিও গালিব ভাইয়ের সাথে ""বন্ধুরা, ভ্রাতৃগণ, ভগিনীবৃন্দ, লক্ষ করুন,


টুকু তার নিজের কবিতা পোস্ট করেন নাই, করেছেন একজন অগ্রজের কবিতা। এমন নয়
যে তার বইটি টুকুর প্রকাশনা সংস্থা থেকে বের হয়েছে। এবং টুকু আর কারো
গ্রন্থপ্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন।

উদ্দেশ্য, কবিতার আলোচনাই। অপরের ভালো-বলার সুখ বা আরাম ভোগ করা নয়। আমি
তো ভেবেছিলাম মাসুদ খান, সুব্রত, মজনু শাহ, সুমন রহমান---এদের কবিতা
পোস্ট করে স্পেসিফিক পয়েন্টে আলোচনা শুরু করবো। এখন তো দেখছি

নীতিবাগীশদের পাল্লায় পড়ে কবিতাকথায় তা করা সম্ভব না।"" এইখানে একমত।

মনে অনেক কথা ভগ্নিভ্রাতা কবি, পাঠক, কবিতাকর্মীগণ। কিন্তু বলিবার মাইক
তো নাই। কবিতাকথা কে আমরা আসুন ধাক্কাধাক্কির জায়গা না বানিয়ে প্রাণের
কথা বলিবার জায়গা হিসেবে দাড়া করাই। বহু পুরনো একটা কবিতার লাইন মনে পড়ে
গেল এই তর্কের নসিহত শুনতে শুনতে।

"কথারা থাকে, কথারা থেকে যায়
কথক কই কথামতোন?" এখন দেখছি সেই কবিতা নিয়ে কথা বলবার কথক ই নাই সবাই তার্কীক!

শাহীন মোমতাজের কবিতাগুলো প্রথম পড়ায় খুব ভালো বুঝলাম না। পড়ে মন্তব্য
করবার আশা পোষণ করি। প্রিয় তপন বাগচী (দাদা) কেও অনুরোধ করছি আসেন আমরা
গঠনমুলক আলোচনা করি (ঔদ্ধত্য হলে ক্ষমা করে)। টুকুকে ধন্যবাদ কবিতা পোস্ট
করে কবিতাকথার সদস্যদের কবিতা নিয়ে কথা বলবার একটা সুযোগ তৈরী করবার
জন্য।

সবাই কুশলে থাকুন।

2009/6/10 Sohel Hasan Galib <kranti...@gmail.com>:

maruf raihan

unread,
Jun 10, 2009, 12:56:51 PM6/10/09
to kobit...@googlegroups.com
কবিতাকথায় ‌‌"কবিতা" পোস্ট হচ্ছে, কবিতা নিয়ে "কথা" হচ্ছে দেখে ভাল লাগল।
ঈর্ষা থাকুক, কখনও তা কবিতার জন্য স্বাস্থ্যকর হতেও পারে; কিন্তু
ব্যক্তি-বিদ্বেষ এড়িয়ে চললেই ভাল।

2009/6/10 shimul salahuddin <shimulsal...@gmail.com>:

--
Maruf Raihan


www.banglamati.net.bd

shimul salahuddin

unread,
Jun 10, 2009, 1:00:05 PM6/10/09
to kobit...@googlegroups.com
মারুফ রায়হানকে স্বাগতম। মন্তব্যতে +।

2009/6/10 maruf raihan <marufr...@gmail.com>:

মুজিব মেহদী

unread,
Jun 10, 2009, 2:39:12 PM6/10/09
to কবিতাকথা
১.
তারিক টুকু কবিতাকথার পুরানো সভ্য। এই গ্রুপের নিয়মনীতি তাঁর অজানা নয়।
নিয়ম লঙ্ঘিত হচ্ছে জেনেও হঠাৎ শাহীন মোমতাজের কবিতা নিয়ে করা তাঁর
ফেসবুকীয় আয়োজনটা হুবহু কবিতাকথায় কেন নিয়ে আসলেন তা আমার কাছে অতটা
স্পষ্ট হয় নি। তবে এটা স্পষ্ট যে, কাজটি হয়ত তিনি উত্তেজনার বশে করেন নি।
হঠাৎ কোনো কবির কবিতা পড়ে বিশেষভাবে তাড়িত হলে এ ধরনের কাজ করা হয়ে যেতে
পারে, কিন্তু টুকু শাহীন মোমতাজের কবিতা এই প্রথম পড়ছেন বা ওঁর কবিতার
প্রতি তাঁর মুগ্ধতাটা সদ্য জন্মালো তা না-ও হতে পারে। তবে টুকু যখন
পোস্টটি করেই বসেছেন, এবং ইতোমধ্যে কথাবার্তাও যেহেতু শুরু হয়ে গেছে,
সেহেতু এটিকে পরীক্ষামূলকভাবে নেয়া যেতে পারে বলেই মনে করছি এখন। সঙ্গে
সঙ্গে পোস্টটি চোখে পড়লে হয়ত টুকুকে অনুরোধ করতাম যে, যে-সমস্ত গুঞ্জন
তিনি শাহীন মোমতাজের কবিতা সম্পর্কে ইতোমধ্যেই শুনেছেন সেগুলোসহ যেন
পোস্টটা পুনরায় হাজির করেন। কিন্তু এখন তো আর তা হবার সুযোগ নেই।

২.
এটুকু লিখেই আমার মনে একটা উটকো অনুমান হাজির হলো। তা হলো এই যে, সম্ভবত
তরুণ লেখকদের গ্রন্থ বিষয়ে দিনকয়ের ব্যবধানে প্রথম আলো যে সাময়িকীটি
হাজির করতে যাচ্ছে, ওতে এই গ্রন্থটিও আলোচিত হচ্ছে এবং সেই আলোচনাটি
ফাঁদবার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারিক টুকু স্বয়ং। টুকু ইতোমধ্যে হয়ত তাঁর
লেখাটি তৈরিও করে এনেছেন। এর মধ্যেই হয়ত তাঁর মধ্যে এই কৌতূহলটি জন্ম
নিয়েছে যে, 'দেখি তো অন্য কবিতাকর্মীরা শাহীন মোমতাজের কবিতাকে কীভাবে
দেখেন?' (এটা একশত ভাগ অনুমান, সত্য না-ও হতে পারে।)

৩.
তো, কেমন করে দেখছেন সবাই শাহীন মোমতাজের কবিতাকে? ফেসবুকে দেখলাম একের
পর এক 'ভালো লাগল', 'আরও কয়েকবার, মন দিয়ে পড়লে, মনে হয় আরও ভালো
লাগবে', 'অসাধারণ', 'ভালো লেখা পড়লে মন ভালো করা অনুভূতি হয়', 'শাহীন
মোমতাজের কবিতা আমাকে টানে', 'Very nice' জাতীয় অনুভূতিরই প্রকাশ ঘটে
চলেছে।

দুয়েকটা ক্ষেত্রে কেউ কেউ তাঁর কবিতার বৈশিষ্ট্যও চিহ্নিত করতে চেয়েছেন।
যেমন 'শাহীন মোমতাজের কবিতায় প্রাণবন্ত স্বকীয়তার উপস্থিতি টের পাওয়া
যায়, যার আবেদন/ব্যঞ্জনায় তৃঞ্চার্ত পাঠক বোধ বিমূঢ় হতে বাধ্য।' 'শাহীন
মোমতাজের কবিতা, কেবল কবিতাই-- ফুরফুরে সফেদ পংক্তিমালা! অন্যকিছু নহে।'
'তাঁর মধ্যে কবি-কল্পনা এবং শব্দ-পরম্পরার মিত্রতা আছে।' 'শাহীন রূপকল্পে
দক্ষ' ইত্যাদি। কিন্তু কোথাও একটিও নেতিবাচক মন্তব্য নেই। কেবল একজন
সম্ভবত জানিয়েছেন, 'ট্রেন' কবিতাটিতে তিনি জীবনানন্দের ফিউশন খুঁজে
পেয়েছেন।

তো, এত কী ভালো শাহীনের কবিতা? ভালো বুঝলাম, কিন্তু কী কারণে ভালো? পড়তে
পড়তে আমিও মুগ্ধ হয়ে যাই। তাঁর কবিতায় শব্দের বিন্যাস সুসামঞ্জস্যপূর্ণ,
নিয়মকানুনের একটা শৃঙ্খলা আছে। কবিতাসমূহ বিষয়প্রধান নয়, রূপপ্রধান।
সামাজিক দায়দায়িত্বের ভার চাপানো হয় নি কবিতায়। কিন্তু তাঁর স্বরে বিশেষ
কী নতুনত্ব আছে? আমরা যে ধরনের কবিতা পড়ে এতদিন মুগ্ধ হয়ে এসেছি, ঠিক সেই
একই কারণেই কি এগুলো পড়েও মুগ্ধ হই? একইরকম মালমশলার উপস্থিতিই কি
এগুলোকে মহিমান্বিত করেছে, যে কারণে প্রথম পাঠেই সম্মোহিত হয়ে পড়ি বিস্তর
কবিতাপাঠের পূর্বঅভিজ্ঞতাবশে? মুগ্ধতার নতুন কোনো কারণসূত্র কি এখানে
উন্মোচিত হয়? হলে সেটা কী?

পাঠক হিসেবে আমি এখানে নতুন কোনো কিছুর সংস্পর্শে ধন্য হই না। এ ধরনের
মুগ্ধতা কতটা স্বাস্থ্যকর? বিনয় মজুমদারের কবিতা পড়ে যে ধ্বনির সাক্ষাৎ
পাই, সেই একই ধ্বনির সাক্ষাৎ পেতে আমি শাহীন মোমতাজের কবিতার কাছে কেন
যাব? ধরা যাক "এই বৃক্ষে চিররাত্রিদিন, যেন বা সকল বাক্য নিদ্রাকুসুমের
মতো/ফুটে আছে।/এইরূপ ফুল ও সংবাদ নিয়ে পেঁপেগাছ।" এই বাক্য বিনয়াবতারের
বাক্য থেকে কতটা দূরের? এসব নিয়ে কথা হোক, আমি প্রাণভরে শুনতে চাই।

৪.
একটা ধাওয়া-পালটাধাওয়ার অবস্থা যেন আবারও শুরু হয়ে যায় যায় মনে হচ্ছে।
সেটা না হোক। আর কেউ একজন বিরুদ্ধে বললেই তাঁর প্রতি ঢাল-তলোয়ার নিয়ে
ঝাঁপিয়ে পড়তে হবে এ অবস্থাও না দেখতে হোক। আমাদের কথাবার্তা পোস্টের মূল
বিন্দুতেই থাকুক। সেটা সব দিক থেকে ভালো। এ পোস্টে আমন্ত্রণ সবাইকে।

shimul salahuddin

unread,
Jun 10, 2009, 3:31:25 PM6/10/09
to kobit...@googlegroups.com
মুজিব ভাইয়ের পোস্ট কে অভিনন্দন। সময়োপযোগী সিদ্ধান্তের জন্য স্যালুট।

2009/6/10 মুজিব মেহদী <m.m...@gmail.com>:

Tarique Tuku

unread,
Jun 10, 2009, 5:09:20 PM6/10/09
to kobit...@googlegroups.com
মুজিব ভাই,

   ১. কবিতাকথায় কবিতার আলোচনা'র সাথে প্রথম আলোর বুক রিভিউ-র সম্পর্ক কি? প্রাসঙ্গিকতাই বা কি?
   ২. স্রেফ অনুমান নির্ভর কথা বা দায়িত্ব নিয়ে উটকো মন্তব্য করা  মডারেটরের পক্ষে কতটুকু শোভন?
   ৩. মডারেটর হিশেবে তো বটেই একজন সভ্য হিশেবে আপনার এই অনুমান কি এই আলোচনাকে বিপথে   চালিত করার জন্য যথেষ্ট নয়?
    ৪.আপনি একজন পাঠকের ভালো-লাগা মন্দ-লাগার উপরে একটি প্রতিষ্ঠানের ইচ্ছা-অনিচ্ছাকে চাপিয়ে দিয়ে ঐ পাঠককেই চুড়ান্ত অপমান করলেন না কি?
    ৫.অনুমানটি না ফললে আপনার দায়িত্ববোধের কি দশা হবে ?

আপনার মঙ্গল হোক।

মুজিব মেহদী

unread,
Jun 11, 2009, 12:05:54 AM6/11/09
to কবিতাকথা
প্রিয় টুকু,

১. বুক-এর সাথে বুক রিভিউর সম্পর্ক, তা সে প্রথম আলোর হোক বা শেষ আলোর
হোক, ব্যাখ্যা করবার অপেক্ষা রাখে কি আদৌ?
২. মন্তব্যকে যখন বলেই দেয়া হয় যে, এটা উটকো এবং একশত ভাগ অনুমাননির্ভর
তখন তাকে অতি সিরিয়াস ভাবাটা কি দিনকে রাত ভাবা নয়? দেখুন ৪ খণ্ডে বিভক্ত
মন্তব্যটির ২ ও ৩-এ কবিতাকথার একজন সভ্য উপস্থিত, মডারেটর নয়।
৩. হা কপাল! আমি তো আলোচনাকে পথে রাখবার জন্যই অত কথা বললাম, বিপথে চালিত
করবার প্রয়াসটি তো বরং আপনার মন্তব্যেই ধরা পড়ছে।
৪. দয়া করে আবার দেখুন যে, এখানে প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত ব্যক্তির
ইচ্ছা-অনিচ্ছার কথাই বলা হয়েছে মাত্র। কাজেই পাঠককে অপমানের প্রশ্ন এখানে
অবান্তর।
৫. ফলবেই এরকম জানলে তাকে অনুমান বলব কেন খামাখা? মানুষের দায়িত্ববোধ কি
আজকাল অনুমান করা না-করা দিয়ে মাপা হচ্ছে নাকি?

আসুন আমরা বিষয়েই থাকি। শাহীন মোমতাজের কবিতা নিয়ে কিছু কথা বলুন প্লিজ।

Tapan Bagchi

unread,
Jun 11, 2009, 9:23:46 AM6/11/09
to kobit...@googlegroups.com
যেহেতু টুকু ভালো জানেন শাহীন মোমতাজের কবিতা সম্পর্কে এবং তাঁর কবিতাকে আলোচনার বিন্দুতে রাখতে চান, তাই তাঁর আলোচনা দিয়েই শুরু হোক। তারপর আমরাও কিছু জানব, শিখব, এবং প্রাণিত হলে কিছু মন্তব্যও করতে পারি। টুকুকে ধন্যবাদ, যে অনেকের মুখের খুলুপ তিনি খুলে দিয়েছেন। আপনার পড়া আছে, আপনি গুণমুগ্ধ, তাই আপনিই শুরু করুন, ভাই।
আর মুজিবের অনুমান যদি সত্য হয়, তবে কিন্তু আর টুকুর আলোচনাটি ভিন্ন অর্থ বয়ে আনতে পারে। তাই প্রথম আলোর আলোচনার (যদি হয়!) আগেই টুকু লিখলে ভালো হয়, বলে মনে হচ্ছে।
তপন বাগচী

Tarique Tuku

unread,
Jun 12, 2009, 9:40:18 AM6/12/09
to kobit...@googlegroups.com
এখানে আমার কথা বলাটা খাটে না তপন দা, অন্তত বিচিত্র সব অনুমানের পর। আপনারা বলুন। আমি যেহেতু  শাহীন মোমতাজের কবিতাকে  'আলোচনার বিন্দুতে রাখতে চাই' , সেহেতু আমার কথা বলাটা আরও অসমীচিন হয়ে পড়ে। 


এই ফোরামে স্বস্তি পাচ্ছি না তপন দা। ভালো থাকবেন।

Tapan Bagchi

unread,
Jun 12, 2009, 10:16:51 AM6/12/09
to kobit...@googlegroups.com
ভাই টুকু,
যার কবিতা পোস্টানের জন্য আপনার এত লোভ জাগল, তার কবিতা সম্পর্কে কিছু জানার আগ্রহ তো আমাদের জেগেছে। এই  আগ্রহ  মেটানোর দায়িত্ব কি আপনাকে দিতে পারি না? অন্তত কেন আপনার এত লোভ জাগল, সেই কারণটা ব্যাখ্যা করলেই তো ল্যাঠা চুকে যায়! তাছাড়া গ্র“পের প্রতি বিরাগ জাগল কেন? গ্র“পের তো কোন দোষ নেই। দোষ কেউ করলে তো সভ্যরা করেছেন। সেটি আমার দ্বারা হয়ে থাকলে দুঃখিত।
আমি কবিতাগুলো পড়লাম। আপনার পড়ানোর আগ্রহের জন্যই পড়লাম। আপনার আগ্রহের তীব্রতা অনুভব করার জন্যই পড়লাম।
েট্রন তার সব চাকা আর পাটাতন

কাঁপাতে কাঁপাতে এই পার হলো মদনমোহন।
‘মদনমোহন’ শব্দটি ব্যবহারে কবিতার ট্রেন আর ট্রেন থাকে না। ভিন্ন ব্যঞ্জনায় উপস্থাপিত হয়েছে। কবিতাটি এই শব্দের কারণেই উৎরে যায়।
....একা একটি ডাকবাক্স
অধীর তৃষ্ণায় মুখ খুলে বসে থাক।'
সমাসক্তির এই প্রয়োগ সুন্দর। পোস্টেড কবিতাগুলো ভালো। আমার অন্তত ভালো লেগেছে।
আপনাকে ধন্যবাদ শাহীন মোমতাজকে পরিচয় করিয়ে দেয়ার জন্য। কিন্তু প্রক্রিয়াটির কারণে এত কথা ওঠার সুযোগ আপনি ক ের দিয়েছেন। এতেও কিন্তু লোকসান নেই। একটু ভেবে দেখুন। আপনার উদ্দেশ্য সফল!
তপন বাগচী
Message has been deleted

Mohammad Nurul Huda

unread,
Jun 13, 2009, 9:01:37 AM6/13/09
to kobit...@googlegroups.com
Muzib, Tapan, Tuku
I had a quick look at some of the shorter poems hy Shaheen Momtaz, working on the symbols like train, post box etc. She impressed me a lot for her skilled wordplay and brevity of expressive idioms. A much younger poet Mustafiz Karigar has also attracted my attention for his evocative images in a small poem published in Jugantaar literary page last Friday June 12. They make me optimistic of the poetry being shaped by the youngest generation of our poets. Best wishes
Huda MN


--- On Fri, 6/12/09, Tarique Tuku <tariq...@gmail.com> wrote:

Tapan Bagchi

unread,
Jun 13, 2009, 11:24:52 AM6/13/09
to kobit...@googlegroups.com
কবি মুহম্মদ নূরুল হুদাকে কবিতাকথায় পেয়ে ভালো লাগছে। ষাটের দশকের শীর্শস্থানীয় এই কবিকে এই গ্রুপে পেয়ে আনন্দ হচ্ছে এই কারণে যে, তিন শুরুতেই তরুণদের কবিতা নিয়ে কথা বলেছেন। তাঁর অংশগ্রহণে আমরা ঋদ্ধ হবো। তাঁকে স্বাগত জানাই।
তপন বাগচী

মুজিব মেহদী

unread,
Jun 13, 2009, 1:01:45 PM6/13/09
to কবিতাকথা
স্বাগতম হুদা ভাই। ধারণা করি, কবিতাকথায় আপনাকে পাওয়া সবার কাছেই খুব
আনন্দজনক একটি ঘটনা হিসেবে পরিগণিত হবে। আপনি কবিতাকথার সর্বাপেক্ষা
বর্ষীয়ান তরুণ। সুদীর্ঘ কাব্যযাত্রায় অর্জিত আপনার অভিজ্ঞতাগুলো আমাদের
সবারই অনেক কাজে দেবে বলে আশা করি। আপনি মাঝেমধ্যে সেসব শেয়ার করলে খুশি
হবো।

একটা জরুরি কথা এই যে, আমরা কবিতাকথায় ইউনিকোডে বাংলা লেখবার ব্যাপারেই
একমত হয়েছি। ক্রমশ যদি আপনি অভ্রতে আপনার হাতটা পাকিয়ে নেন তো সুবিধে হয়।
নইলে একসময় হয়ত অন্য সবার বাংলা লেখার পাশাপাশি আপনার ইংরেজি লেখা নিয়ে
আপনারই খারাপ লাগতে শুরু করবে। (তবে যতদিন বাংলায় অভ্যস্ত না-হতে পারছেন,
ততদিনও চুপ না-থেকে ইংরেজিতে লিখলে সম্ভবত সভ্যরা কিছু মনে না-ও করতে
পারেন।)

আপনার অবগতির জন্য বলি, শাহীন মোমতাজ 'she' নয় 'he'। অবশ্য কাব্যালোচনার
জন্য এটা জানা খুব জরুরি বিষয় নয় হয়ত।

সদা তরুণ থাকুন, তরুণদের সঙ্গে থাকুন।

Mohammad Nurul Huda

unread,
Jun 15, 2009, 3:21:11 PM6/15/09
to kobit...@googlegroups.com
Muzib
Your association will bring, I'm sure, new dawn for me. Sorry for the mistake regarding the gender identity of S Momtaj.
Huda

--- On Sat, 6/13/09, মুজিব মেহদী <m.m...@gmail.com> wrote:

muzib mehdy

unread,
Jun 15, 2009, 3:48:43 PM6/15/09
to kobit...@googlegroups.com
প্রিয় হুদা ভাই,
আপনার ব্যবহৃত পসেসিভ প্রোনাউন 'Your'-এর যদি প্লুরাল মিনিং দিতে চেয়ে থাকেন তাহলে ঠিক আছে, কিন্তু সিঙ্গলার মিনিং দিতে চেয়ে থাকলে বিনয়ের সাথে একটি কথা বলাই দরকার, তা হলো, আমি কখনো এরকম মনে করি না যে, কবিতাকথা আমার একার সমাবেশ। এটা আমাদের, আপনারও। একার কোনো গ্রুপ হতে পারে না, তাই না?

আর হুদা ভাই, আপনি তো জানেনই যে, যেকোনো ইন্টারেকটিভ ফোরাম সকল সভ্যের জন্যই শিক্ষণীয় হয়। ঘটনাটা ঘটে পারস্পরিকতার ভিত্তিতে। আমরা যদি এ ফোরামের সম্ভাবনাকে ঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে তা কেবল আপনার কেন, আমাদের সবার জন্যই নবপ্রভাতের বার্তা বয়ে আনতে পারে।

কিন্তু মাঝে মাঝে দীর্ঘ নীরবতা তৈরি হলে আমি ক্রমশই আশাহত হতে শুরু করি। কেন যে আমরা কথা বলতেই থাকি না, বলতেই থাকি না!

আহা কথা, কাব্যকথা, প্রত্যাশার অধিক বেগে বর্ষাক!

Tapan Bagchi

unread,
Jun 21, 2009, 3:07:29 AM6/21/09
to kobit...@googlegroups.com
কবি মুজিব মেহদীর অনুমান তাহলে সত্য হলো। কবি শুধু স্রষ্টা নন, দ্রষ্টা-ও বটে! টুকুর পরিকল্পনায় কেবল কেউ সাড়া দিল না, এই আক্ষেপ! কবি মুহম্মদ নূরুল হুদা এবং এই লেখক তবু টুকুর প্রিয় কবির কবিতা নিয়ে কিছু মন্তব্য করেছিলাম। আর কেউ এগোননি। অনেকেই কি মুজিব মেহদীর অনুমানে সহমত পোষণ করেছেন? কে জানে!

Goutam Roy

unread,
Jun 21, 2009, 3:14:19 AM6/21/09
to kobit...@googlegroups.com
শুক্রবারে প্রথম আলো দেখার পর একচোট হেঁসেছি।  :-) মুজিব মেহদীর অনুমানের ওপর আস্থা বেড়ে গেলো।


Tapan Bagchi wrote:
কবি মুজিব মেহদীর অনুমান তাহলে সত্য হলো। কবি শুধু স্রষ্টা নন, দ্রষ্টা-ও বটে! টুকুর পরিকল্পনায় কেবল কেউ সাড়া দিল না, এই আক্ষেপ! কবি মুহম্মদ নূরুল হুদা এবং এই লেখক তবু টুকুর প্রিয় কবির কবিতা নিয়ে কিছু মন্তব্য করেছিলাম। আর কেউ এগোননি। অনেকেই কি মুজিব মেহদীর অনুমানে সহমত পোষণ করেছেন? কে জানে!


--
This message has been scanned for viruses and
dangerous content by OpenProtect, and is
believed to be clean.


-- 
Goutam Roy
Staff Researcher
Educational Research Unit
Research and Evaluation Division
BRAC
75 Mohakhali, Dhaka 1212.

Phone: +88-02-9881265 Ext. 2707
+88-01712-018951

Web site: www.brac.net/research, www.bdeduarticle.com

--
This message has been scanned for viruses and
dangerous content by OpenProtect, and is
believed to be clean.

মুজিব মেহদী

unread,
Jun 21, 2009, 5:23:41 AM6/21/09
to কবিতাকথা
প্রিয় তপন বাগচী ও গৌতম রায়,
এটা অনুমান করায় কোনো কৃতিত্ব নেই। চাইলে যে কেউই এটা অনুমান করতে
পারতেন।

এ সূত্রে আমার একটা অবজারভেশন শেয়ার করি। সেটা হলো, যাঁরাই মাস্টার
পয়েটদের কাছে স্বর, শব্দাদি, বাক্যের গঠন ইত্যাদি ক্ষেত্রে ঋণের ভারে
খেলাপি হয়ে থাকেন, তাঁদের কবিতা দ্রুত অনেক পাঠককে মুগ্ধ করে। এই
মুগ্ধতাকে আমি সন্দেহ করছি না, সন্দেহ করছি সেই বিচারকে, যে বিচার নিজস্ব
স্বর তৈরি হলো না এমন একজনের বইকেও সেরা বাছাই হিসেবে হাজির করে।

সৃজনশীল কাজ করতে এসে প্রভাবিত হওয়া খুব একটা দোষের নয়। এজরা পাউন্ড
পরামর্শ দিতেন মহানদের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হতে। কিন্তু এ
প্রভাবটিকে যত্নের সাথে লুকাতেও বলেছেন তিনি। কিন্তু আমরা বেদনার সাথে
লক্ষ করি অনেকে প্রভাবিত ঠিকই হন, প্রভাবকে লুকাতে পারেন না।

শাহীন মোমতাজের কবিতাগুলো বিষয়ে কথা বলতে গিয়ে তাঁর কবিতার একটি বাক্য
সামনে এনে আমি বিনয় মজুমদারের স্বরের সাথে তাঁর স্বরের সাদৃশ্যের কথা
বলেছিলাম। সাজ্জাদ শরিফ তাঁর আলোচনায় বলেছেন, উৎপল কুমার বসুর পুরী
সিরিজের ভাষার সাথে এর সাদৃশ্যের কথা। এমনকি তিনি এ-ও বলেছেন যে, শাহীনের
সময় হয়েছে উৎপল কুমার বসুর জগৎ থেকে বেরিয়ে নিজের জগৎ তৈরি করবার।
(আক্ষরিকভাবে বলতে পারলাম না, এখন হাতের কাছে পাতাটা নেই বলে। এদিকে
ওয়েবে শুক্রবারের প্রথম আলো সাময়িকীর দশটি গ্রন্থালোচনার মধ্যে মাত্র
দুটো-- মাজুল হাসানের 'টিয়ামন্ত্র' আর মশিউর রহমান খানের 'পাখিদের
রূপকথা' অন্তর্ভুক্ত আছে দেখতে পেলাম, যে কারণে লিংকও হাজির করা গেল না।
কেউ লিংকটা খুঁজে পেলে যুক্ত করে দিতে পারেন।)

আমার প্রশ্ন হলো, যাঁর নিজের কোনো ভাষাই তৈরি হয় নি, দশটি গ্রন্থের
মধ্যে তাঁর গ্রন্থটি কীভাবে বাছাইয়ে সেরা বিবেচিত হয়, হতে পারে? ও-পাড়ার
সেরা বিবেচনাটা আসলে কীসের ভিত্তিতে হয়?

Goutam Roy

unread,
Jun 21, 2009, 5:43:08 AM6/21/09
to kobit...@googlegroups.com
মুজিব ভাই, 'যে কেউই এটা অনুমান করতে পারতেন' বলে আপনি বিনয় দেখাতে চাইলেও
প্রকৃতপক্ষে যে কারো পক্ষে এটা অনুমান করা সম্ভব না। দুটো গোষ্ঠীর লোক এটা অনুমান
করতে পারেন- এক. যারা ও-পাড়ার সাথে সরাসরি বা কিছুটা আড়ালো-আবডালে সম্পৃক্ত;
দুই. যারা একেবারেই সম্পৃক্ত নন- বরং ও-পাড়ার মতাদর্শের বিপরীত- যারা লেখার
ভাবাদর্শ বা ক্ষেত্রবিশেষে মতাদর্শ দেখেই বুঝে যান কে এবার জলপাইমুকুট পেতে
যাচ্ছেন। অপরপক্ষে আমার মতো আমজনতাদের পক্ষে কবিদের (সবাই না কিন্তু) কাঙালপনা,
আদিখ্যেতা, বাগাড়ম্বরতা (শব্দটা ঠিক হলো কিনা জানি না) কল্পনা করাও মুশকিল হয়ে
পড়ে সময় সময়। টেক্সট দেখে অনেকেরটা বুঝা গেলেও বর্ণচোরা তো সব জায়গাতেই থাকে!
আর কবিদের একটা অংশ যে অপরপক্ষের ...মেহনে ব্যস্ত, তা তো অধুনা ফেসবুকে তাদের
কর্মকাণ্ড থেকেই স্পষ্ট। এর মধ্যে কে কোথায় কী করে বেড়াচ্ছেন, ও-পাড়ায় কারা যান,
প্রতিদিন যান কিনা, গেলে যেদিন খালি পেঁয়াজ-রসুন খান সেদিনই যান কিনা, তা বুঝতে
গেলে প্রফেট হওয়া ছাড়া উপায় নেই।

আর আপনার প্রশ্ন 'যাঁর নিজের কোনো ভাষাই তৈরি হয় নি, দশটি গ্রন্থের মধ্যে তাঁর

গ্রন্থটি কীভাবে বাছাইয়ে সেরা বিবেচিত হয়, হতে পারে? ও-পাড়ার সেরা বিবেচনাটা

আসলে কীসের ভিত্তিতে হয়?' আমারও প্রশ্ন।

--
Goutam Roy
Staff Researcher
Educational Research Unit
Research and Evaluation Division
BRAC
75 Mohakhali, Dhaka 1212.

Web site: www.brac.net/research, www.bdeduarticle.com


--
This message has been scanned for viruses and

dangerous content by OpenProtect(http://www.openprotect.com), and is
believed to be clean.

Reply all
Reply to author
Forward
0 new messages