ইসলামী শরীয়তের দৃষ্টিতে টেলিভিশনে হজ্জ দেখানো ও দেখা উভয়টাই হারাম।

0 views
Skip to first unread message

Monsur Haider

unread,
Oct 8, 2012, 10:21:26 AM10/8/12
to
ইসলামী শরীয়তের দৃষ্টিতে টেলিভিশনে হজ্জ দেখানো ও দেখা উভয়টাই হারাম।


হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ হয়েছে,
كل مصور فى النار .
অর্থাৎ- “ছবি তুলনেওয়ালা ও তোলানেওয়ালা সকলেই জাহান্নামী।”
ইসলামী শরীয়তের ছহীহ ও গ্রহণযোগ্য ফতওয়া মতে, টেলিভিশনে পবিত্র হজ্জ দেখানো ও দেখা উভয়টাই হারাম ও কবীরাহ গুনাহ।
কারণ টেলিভিশনের মূলই হচ্ছে ‘ছবি’। আর শরীয়তের দৃষ্টিতে প্রাণীর ছবি তোলা, তোলানো আঁকা, আঁকানো, রাখা, রাখানো, দেখা ও দেখানো সম্পূর্ণরূপেই হারাম ও কবীরা গুনাহ। এ প্রসঙ্গে হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, “প্রত্যেক ছবি তোলনেওয়ালা ও তোলানেওয়ালাই জাহান্নামী।”
অন্য হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ হয়েছে, “ক্বিয়ামতের দিন ঐ ব্যক্তি সবচেয়ে কঠিন শাস্তি পাবে যে ব্যক্তি প্রাণীর ছবি তোলে বা তোলায়।”
আরো ইরশাদ হয়েছে, “যে ঘরে ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।”
তাই সউদী আরবসহ সকল মুসলিম-অমুসলিম সরকারের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে, পবিত্র হজ্জ টেলিভিশনে সম্প্রচার করা থেকে বিরত থাকা। আর মুসলমানগণের উচিত টেলিভিশনে হজ্জ দেখা থেকেও বিরত থাকা।
Reply all
Reply to author
Forward
0 new messages