nivritchari
unread,May 29, 2008, 4:43:23 PM5/29/08Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to joomla_bengali
সবাইকে শুভেচ্ছা। এখানে এসে জানতে পারলাম আপনারা দ'বছর ধরে কাজ করছেন
জুমলা ১.৫ এর অনুবাদের জন্য। আমার অবশ্য জানা নেই যে ১.৫ এর দু'বছর হয়েছে
কিনা। জুমলা! সম্পর্কে আমার তেমন কোন ধারণা ছিলনা। একটা কোর্স ওয়ার্ক
করতে গিয়ে সেখানে এর নাম দেখতে পাই। ভাবলাম দেখি জিনিষটা কি। তো সেভাবেই
গত এপ্রিলে জুমলা ১.৫ ডাউনলোড করে দেখতে পাই সেখানে ভারতীয় বাংলা ভাষায়
জুমলার সংস্থাপন ভাষা অন্তর্ভূক্ত আছে। খুবই মন খারাপ হলো। কোর্স ওয়ার্ক
বাদ দিয়েই বসে গেলাম অনুবাদের কাজে। নিজের ঘরে রাত দিন কম্পিউটারের সামনে
বসে অনুবাদ করলাম। আপনাদের মতো প্রচণ্ড কাজে ব্যস্ত থাকতে হয়না বলেই আমার
সময়ের অভাব ছিলনা। আর কেনো পারবোনা-এরকম মনোভাবের বয়সটা এখনো পার করিনি
বলেও হয়তো একটা বাড়তি সুবিধা ছিলো। ভাষা ঠিক হলো কিনা সেটা মাঝে মাঝে
মাকে জিজ্ঞেস করে জেনে নিতাম। অবশ্য ধন্যবাদ দিতে হয় অভ্র বাংলা
সফটওয়ারটা যারা লিখেছেন তাদেরকে। ইংরেজীতে লিখলেই কেমন বাংলা হয়ে যায়!
এসব লোকেরা অনেক খাটাখাটনি করছেন বোঝাই যায়।
যাই হোক ১৫ দিনের খাটুনিতে অনুবাদটা দাঁড়িয়ে গেলো।
আগের সংস্করনের বাংলা অনুবাদের কথা জানতে পারার পর আমি জুমলা বিডি-তে যাই
এবং সেখানে দেয়া ইমেইলে ইমেইল করি। আলমগীর ভাই সম্ভবতঃ আমাকে আগে থেকেই
থাকা গ্রুপের ঠিকানা দিয়ে থাকবেন। আমি আসলে ভালো করে ইমেইলটি পড়িনি। পরে
তার আরেকটি অনুযোগের ইমেইল পেয়ে আগের ইমেইলটা বের করে পড়ি এবং দেখতে পাই
তিনি আসলেই তা দিয়েছিলেন। যাই হোক জুমলার নতুন নীতির কারণেই হয়তোবা তারা
আমাকে নতুন একটি প্রজেক্ট খুলতে দিয়েছে। পরে দেখলাম কেউ একজন আমার
অনুবাদটিকে জুমলার এক্রিডেটেড ট্রানশ্লেষন অংশে প্রকাশ করে দিয়েছে এবং
ডেভলপারদের তালিকায় আমাকে যোগ করে নিয়েছে।
আমি পুরো অনুবাদ শেষ করার পর আলমগীর ভাইকে জানিয়েছি। আর জুমলার অনুবাদ
মানে কোন কোড লেখা নয়। যদিও বাংলাকে ডিফল্ট ভাষা হিসেবে রাখার জন্য
জুমলার অফিসিয়িাল প্যাকেজের কিছু পিএচপি ফাইল আমি পরিবর্তন করেছি। কাজেই
কেউ যদি আমার করা পুরো প্যাকেজ ডাউনলোড করে তবে বাংলাটাই আগে আসবে, যদিও
বিকল্প হিসেবে আমি বিট্রিশ ইংরেজীকেও রেখেছি।
এই ফোরামে যোগ দিলাম, আলমগীর ভাই বললেন তাই। কে অনুবাদ করলো তাতে কি আসে
যায়। উদ্দেশ্য হাসিল হলেই তো হয়।
আমি দেখছি অনেকের এতে মন খারাপ হয়েছে। আমারও হতো, যদি আমি এই ফোরামে
থাকতাম আর অন্য অজানা কেউ আমাদের আগেই অনুবাদ করে ফেলতো। আমি আসলেই
দুঃখিত এজন্য।
আমি বুঝতে পারছি প্রচণ্ড ব্যস্ততার কারণে আলমগীর ভাই আগেই অনুবাদ কাজটি
করতে পারেননি।
আমি অনুবাদ করেছি প্রচণ্ড খেদ নিয়ে যে, আর সব ভাষা থাকলে বাংলা কেনো
থাকবেনা। বিশেষকরে বাংলা কেনো একটা ভারতীয় ভাষা হিসেবে প্রতিনিধিত্ব
করবে। বাংলা ভাষার মূল অধিবাসীরাতো বাংলাদেশে থাকে। যদিও দেশটির সাথে
আমার অতো ঘনিষ্ঠতা নেই। কিন্তু আমার পূর্ব পুরুষের দেশতো! বাংলার
চর্চ্চা আমার মায়ের কারণে করতে বাধ্য হয়েছি, আর সেজন্য স্কুল আর কলেজেও
বাংলা নিয়েছিলাম। যুক্তরাজ্যে এই সুবিধাটা অবশ্য আছে।
ভালো কথা জুমলাতে কাজ করতে যেয়ে অন্য সিএমএস ড্রুপল সম্পর্কেও জানতে
পারলাম।
যদিও এটা মনে হয় খুব বেশী লোক ব্যবহার করেনা। কিন্তু এটারও অনুবাদ শেষ
করে ফেলেছি। জুমলা নোটপ্যাডেই অনুবাদ করা যায়। কিন্তু ড্রুপল অনুবাদ করতে
হলে poEdit ব্যবহার করতে হয়। এটাতে অনুবাদ করা অবশ্য অনেক সহজ। আমি অবশ্য
এখনো কোন ফাইল ড্রুপলে পাঠাইনি। সেখানে নতুন প্রজেক্ট খোলা একটু ঝক্কির
ব্যাপার। আমাকে পরামর্শ দেয়া হয়েছে অনুবাদগুলো একটা ইস্যু হিসেবে পোস্ট
করার জন্য তার পর তারা সেটা প্রজেক্ট হিসেবে গ্রহণ করবেন। তাই করবো
ভাবছি।
স্বীকৃতি পেতেই হবে এমন কোন প্রতিজ্ঞা আমার নেই।
আমি করেছি বাংলার জন্য আমার ভালোবাসার কারণে।
সবাইকে ধন্যবাদ