আলিমগণ নবী-রাসুলদের উত্তরাধিকারী!

0 views
Skip to first unread message

Al-Hadith Protidin

unread,
May 11, 2016, 2:43:35 PM5/11/16
to Al-Hadith Group google

আসসালামু আলাইকুম।

আমৃত্যু ইলমের পথে নিয়োজিত শাইখ ড: আব্দুল্লাহ জাহাংগীরকে আল্লাহ সুবহানাহু তা'আলা যেন জান্নাতুল ফিরদাউসে স্থান করে দেন; যেমনি করে রাসুলুল্লাহ (সা) আলিমদের ব্যাপারে কথা দিয়ে গিয়েছিলেন:

আবূ দরদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, “যে ব্যক্তি এমন পথে গমন করে, যাতে সে জ্ঞানার্জন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন।

আর, ফেরেশতাবর্গ তালেবে ইলমের জন্য তার কাজে প্রসন্ন হয়ে নিজেদের ডানাগুলি বিছিয়ে দেন। নিশ্চিতই আলিম ব্যক্তির জন্য আকাশ-পৃথিবীর সকল বাসিন্দা এমনকি পানির মাছ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে থাকে।

আবিদের উপর আলিমের শ্রেষ্ঠত্ব ঠিক তেমনি, যেমন সমগ্র নক্ষত্রপুঞ্জের উপর পূর্ণিমার চাঁদের বৈশিষ্ট্য।

উলামা সম্প্রদায় পরগম্বরদের উত্তরাধিকারী। আর এ কথা সুনিশ্চিত যে, পয়গম্বরগণ কাউকে কোন রৌপ্য বা স্বর্ণ মুদ্রার উত্তরাধিকারী বানিয়ে যাননি; বরং তাঁরা ইলমের (দ্বীনী জ্ঞানভাণ্ডারের) উত্তরাধিকারী বানিয়ে গেছেন।
সুতরাং যে ব্যক্তি তা অর্জন করল, সে পূর্ণ অংশ লাভ করল।” (আবূ দাউদ, তিরমিযী) [1]

[1] আবূ দাউদ ৩৬৪১, দারেমী ৩৪২ হাদিসের মানঃ সহিহ

সূত্র:  রিয়াযুস সালিহীন, অধ্যায়ঃ ১৩/ ইলম (জ্ঞান ও শিক্ষা) বিষয়ক অধ্যায়, হাদিস নম্বরঃ ১৩৯৬

--------

بلغوا عني ولو اية
"আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও"-সহীহ বুখারী,হাদীসঃ৩৪৬১
হাদীসটি আপনি পড়ার পর অন্যকে জানিয়ে দিন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন।
----------------
পূর্বের হাদীসগুলো পড়তে হলে :
http://groups.google.com/group/al-hadith_bangla
-----------------
ফেইসবুকে প্রতিদিন বাংলায় কূর'আন ও হাদীসের বাণী পেতেঃ
facebook.com/Daily.Al.Quran.Bangla
facebook.com/Daily.Al.Hadith
   

Reply all
Reply to author
Forward
0 new messages