আসসালামু আলাইকুম।
আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম [মসজিদে] লোকদের নিয়ে আলোচনা করছিলেন। ইতোমধ্যে এক বেদুঈন এসে প্রশ্ন করল, ‘কিয়ামত কখন হবে?’
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্ণপাত না করে আলোচনায় রত থাকলেন। এতে কেউ কেউ বলল যে, ‘তার কথা তিনি শুনেছেন এবং তার কথা তিনি অপছন্দ করেছেন।’ কেউ কেউ বলল, ‘বরং তিনি শুনতে পাননি।’
অতঃপর, তিনি যখন কথা শেষ করলেন, তখন বললেন, ‘‘কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়?’’ সে বলল, ‘ইয়া রাসূলুল্লাহ! এই যে, আমি।’
তিনি বললেন, ‘‘যখন আমানত নষ্ট করা হবে, তখন তুমি কিয়ামতের প্রতীক্ষা করো।’’
সে বলল, ‘কিভাবে আমানত বিনষ্ট হবে?’ তিনি বললেন, ‘‘অনুপযুক্ত লোকের প্রতি যখন নেতৃত্ব সমর্পণ করা হবে, তখন তুমি কিয়ামতের প্রতীক্ষা করো।’’ (বুখারী) [1]
[1] সহীহুল বুখারী ৫৯, ৬৪৯৬, আহমাদ ৮৫১২ হাদিসের মানঃ সহিহ
সূত্র: রিয়াযুস স্বা-লিহীন, অধ্যায়ঃ ১৯/ বিবিধ চিত্তকর্ষী হাদিসসমূহ, হাদিস নম্বরঃ ১৮৪৬
--------------
بلغوا عني ولو اية
"আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও"-সহীহ বুখারী,হাদীসঃ৩৪৬১
হাদীসটি আপনি পড়ার পর অন্যকে জানিয়ে দিন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন।
----------------
পূর্বের হাদীসগুলো পড়তে হলে :
http://groups.google.com/group/al-hadith_bangla
-----------------
ফেইসবুকে প্রতিদিন বাংলায় কূর'আন ও হাদীসের বাণী পেতেঃ
facebook.com/Daily.Al.Quran.Bangla
facebook.com/Daily.Al.Hadith