WISH YOU ALL A BETTER TOMORROW,
SAFER AND NICER YEAR 2013........
নতুন বছরের
অনুরোধ
************************
তোমরা আমার জন্যে কাঁদছো,
মোমবাতি হাতে নিয়ে চলেছো,
পায়ে পা মিলিয়ে হাঁটছ রাস্তায়।
ব্যানার -এ
লিখছো,
ওদের চরম
শাস্তি চাই,
দিল্লী,
মুম্বাই, কলকাতায়।।
আমি আর আজ
নেই,
বছরের আগেই
আমি শেষ,
সাধের ভারত থেকে দূর
সিঙ্গাপুরে।
আমাকে প্রায় শেষ
করে,
শরীরটাকে দলা পাকিয়ে,
ছুড়ে দিয়েছে রাস্তার ধারে।।
জীবনের অনেক সাধ ছিল,
স্বপ্ন ছিল আরো অনেক,
একটা সন্ধ্যেয় সব ধুলায়।
নতুন বছরে একটাই আশা,
একটাই অনুরোধ আমার,
আর যেন কেউ দামিনী না
হয়।।