মুম্বই, ১৪ সেপ্টেম্বর : প্রেমিকার সামনে হাঁটু গেড়ে বসে প্রোপোজ়? হ্যাঁ। সে করেছেন বৈকি রাহুল শর্মা। আসিনকে পারফেক্ট প্রেমিকার মতোই প্রোপোজ় করেছেন তিনি। আংটিও দিয়েছেন। সেই আংটির দাম ৬ কোটি টাকা।
২০ ক্যারেটের এই হীরের আংটিটি আনা হয়েছে বেলজিয়াম থেকে। তাতে লেখা আছে “AR”। অর্থাৎ, আসিন-রাহুল। এটি ডিজ়াইন করেছেন রাহুলের এক ঘনিষ্ঠ বন্ধু।
তবে, আসিন ও রাহুল এনগেজমেন্ট সেরে ফেলেছেন কিনা তা এখনও সামনে আসেনি। হয়তো খুব শিগগিরই শোনা যাবে বাগদানের খবর।