তারিখ: ০৬ মে, ২০২৬
সম্মানিত সদস্য
আইএসপিএবি
বিষয়: ধানমন্ডি ২, ৩ ও ৫ নং সড়কে কর্তনকৃত প্রয়োজনীয় ক্যাবলগুলি নিজস্ব উদ্যোগে জরুরি সরিয়ে নেয়া প্রসঙ্গে।
সম্মানিত সদস্যবৃন্দ,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ধানমন্ডি ২, ৩ ও ৫ নং সড়কে ডেসকো কর্তৃক ইলেকট্রিক পোল তুলে নেয়ার ফলে বিভিন্ন পোলে স্থাপিত ঝুলন্ত কেবল কর্তন করা হয়েছে।এর ফলে উক্ত এলাকায় জনগণের চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং কেবলসমূহ দ্রুত সরিয়ে নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
এমতাবস্থায়, উক্ত এলাকায় সেবা প্রদানকারী আইএসপিএবির সকল সম্মানিত সদস্য প্রতিষ্ঠান নিজ নিজ দায়িত্বে ধানমন্ডি ২, ৩, ও ৫ নং সড়কে কর্তনকৃত প্রয়োজনীয় কেবলসমূহ আগামীকাল ০৭ মে ২০২৬ তারিখ দুপুর ১২;০০ ঘটিকার মধ্যে অতি দ্রুত সরিয়ে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে, আএসপি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ক্যাবল সরানোর পর সিএসটিএফ দ্বারা ক্যাবলগুলি গুছিয়ে রাখবে।
প্রয়োজনে: মোশারফ হোসেন: ০১৯১৩৮২৩৬৪৩।
ধন্যবাদান্তে,
বিনীত,
নাজমুল করিম ভূঞাঁ
সেক্রেটারী জেনারেল, আইএসপিএবি