Fwd: ইন্টারনেট ক্যাবল স্থাপন ও অপসারণের নোটিশ (মোহাম্মদপুর)

1 view
Skip to first unread message

bi...@ispab.org

unread,
Sep 15, 2025, 3:05:12 AM9/15/25
to Cstf

তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

বিষয়: প্রত্যেক আইএসপিকে নির্দিষ্ট ক্লামের ভিতর দিয়ে ইন্টারনেট ক্যাবল স্থাপন ও অপসারণের নোটিশ।

সম্মানিত সদস্যবৃন্দ,

আইএসপিএবি পক্ষ থেকে শুভেচ্ছা। আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিটি কর্পোরেশনের নির্দেশনা মোতাবেক মোহাম্মদপুর এলাকায়, পুরাতন থানা মেটারনিটি সামনে থেকে রেসিডেন্সিয়াল হয়ে তাজমহল রোড সিয়া মসজিদ মোড় হয়ে চাঁন মিয়া হাউজিং চার রাস্তা মোড় পর্যন্ত বৈদ্যুতিক খুটিতে ক্লাম জিআই তার লাগানোর কাজ সম্পন্ন হয়েছে।

বৈদ্যুতিক খুটিতে ক্লাম ও জিআই তার সহ অন্যান্য ব্যয় সংকুলানের জন্য প্রত্যেক আইএসপি কোম্পানীকে ৩০০০ (তিন) হাজার টাকা ফি অর্থপ্রাপ্তি রশিদের মাধ্যমে পরিশোধ করে আগামী ১৬,১৭,১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে নির্ধারিত রোড সমূহে নির্দিষ্ট ক্লামের ভিতর দিয়ে জিআই তারের সাথে ইন্টারনেট ক্যাবল স্থাপন করার জন্য অনুরোধ করা হলো।

পরবর্তীতে আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, উল্লেখিত সড়ক সমূহে কর্তৃপক্ষের মাধ্যমে ক্লামের ভিতর দিয়ে জিআই তারের সাথে বাঁধা ক্যাবল ছাড়া, অন্যান্য সমস্ত ঝুলন্ত ক্যাবল কেটে দেওয়া হবে। ক্যাবল কাটার পর কোন ক্ষয় ক্ষতি হলে আইএসপিএবি/ সিএসটিএফ দায়ী থাকবেনা।  

বিষয়টি অতীব জরুরী বিধায় প্রত্যেক কোম্পানীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য এই ই-মেইলের মাধ্যমে প্রত্যেক আইএসপি কোম্পানীকে অবহিত করা হলো।

(উল্লেখ্য যে, ক্লাম জিআই তার লাগানো আয় ও ব্যয়ের হিসাব আইএসপিএবি কর্তৃক জানিয়ে দেয়া হবে)

ফি জমা : আইএসপিএবি অফিস অথবা মো: খবিরুল ইসলাম কবির

যোগাযোগে : মো: খবিরুল ইসলাম কবির- মোবাইল: ০১৬১১১১৩৮৯৮

ধন্যবাদান্তে

 

বিজয় কুমার পাল

অফিস সেক্রেটারী, আইএসপিএবি

 

 
 
ইন্টারনেট_ক্যাবল_স্থাপন_ও_অপসারণের_নোটিশ।।[1].pdf
Reply all
Reply to author
Forward
0 new messages