তারিখ: ২০ এপ্রিল, ২০২৬
বিষয়: ধানমন্ডি প্রজেক্টে পুন:রায় প্রতিস্থাপনকৃত সকল ওভারহেড ক্যাবল কাটার নোটিশ।
সম্মানিত সদস্য,
আপনারা অবগত আছেন যে, ঢাকা শহরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমতি সাপেক্ষে ধানমন্ডি পাইলট প্রজেক্ট হিসাবে আইএসপিএবির তত্ত্বাবধানে ধানমন্ডি জিগাতলা হইতে আই হসপিটাল (২৭ নং) পর্যন্ত, মেইন রাস্তার পূর্ব পাশে আন্ডারগ্রাউন্ড কমন এক্সেস নেটওয়ার্ক প্রক্রিয়ার কাজ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে তিন বছর যাবৎ ১০০ টি আইএসপি কোম্পানী প্রজেক্টের সাথে সংযুক্ত হয়ে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদান করছে।
কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু আইএসপি রোড নং: ২এ থেকে ২৭ নং সড়ক পর্যন্ত ও শাখা সড়ক সমূহের আন্ডারগ্রাউন্ড কমন এক্সেস এর সুযোগ থাকা সত্ত্বেও পুন:রায় কিছু ওভারহেড ক্যাবল প্রতিস্থাপন করছে। যা অত্যন্ত দু:খজনক ।
আমরা আনন্দের সাথে আপনাদের অবহিত করছি যে, আগামী ২৮ এপ্রিল ২০২৬ তারিখ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় জনাব মো: আব্দুস সালাম সাহেব ধানমন্ডি আন্ডারগ্রাউন্ড কমন এক্সেস নেটওয়ার্ক প্রজেক্ট সরজমিনে পরিদর্শন শেষে উদ্ভোধন করবেন।
প্রশাসক মহোদয়ের ধানমন্ডি প্রজেক্ট পরিদর্শন ও উদ্ভোধন উপলক্ষে আগামী ২১ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে রোড নং ২এ থেকে ২৭ নং সড়ক পর্যন্ত রোড ক্রসিং সহ সকল শাখা রোড সমূহের পুন:রায় প্রতিস্থাপনকৃত ওভারহেড ক্যাবল, বিল্ডিং টু বিল্ডিং এবং গাছের মধ্যে টানানো সকল ক্যাবলগুলি নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার জন্য সেক্রেটারী জেনারেল মহোদয়ের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
অন্যথায়, আগামী ২২ এপ্রিল ২০২৬ তারিখ রোজ বুধবার উক্ত রোড সমূহ, বিল্ডিং টু বিল্ডিং এবং গাছের মধ্যে টানানো সহ সকল ওভারহেড ক্যাবলগুলি কাটা হবে। ক্যাবল কাটার পর কোন ক্ষয় ক্ষতি হলে আইএসপিএবি, ধানমন্ডি প্রজেক্ট ও সিএসটিএফ দায়ী থাকবেনা।
যোগাযোগে : সোহরাব হোসেন : ০১৭১৫০১৬৯৪২
ধন্যবাদান্তে
বিজয় কুমার পাল
অফিস সক্রেটারী, আইএসপিএবি