জনাব,
আপনার সদয় অবগতির জন্য জনানো যাচ্ছে যে,উত্তর সিটি কর্পোরেশনের নির্দেশক্রমে আগামীকাল ২৬ মে ২০২৪ তারিখ সকাল ৯:০০ ঘটিকা থেকে জাহাঙ্গীর গেইট হতে রাওয়া ক্লাব পর্যন্ত রাস্তার উভয় পাশের সমস্ত ঝুলন্ত ক্যাবল অপসারণ করা হবে। ঝুলন্ত ক্যাবল অপসারণে প্রত্যেক কোম্পানীর ক্যাবল টিম পাঠানোর জন্য অনুরোধ করা হলো। অন্যথায় কোন কোম্পানীর ক্যাবল কাটা গেলে আইএসপিএবি/সিএসটিএফ দায়ী থাকবেনা।
উপরোক্ত বিষয়টি অতিব জরুরী বিধায় প্রত্যেক কোম্পানীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য এই ই-মেইলের মাধ্যমে অবহিত করা হলো।
যোগাযোগে মোশারফ হোসেন :০১৯১৩৮২৩৬৪৩
ধন্যবাদান্তে
বিজয় কুমার পাল
অফিস সেক্রেটারী
আইএসপিএবি