আগামী ২রা জুন Friday লস এঞ্জেলস্থ শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখার বার্ষিক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই ইফতার মাহফিলে স্বপরিবারে/স্ববান্ধব উপস্থিত থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখার আহবায়ক শামসুজ্জোহা বাবলু ও সদস্য সচিব এম ওয়াহিদ রহমান। এই উপলক্ষে জুনেল আহমেদকে আহবায়ক ও ফারুক হাওলাদারকে সদস্য সচিব করে এক ইফতার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ইফতার প্রস্তুতি কমিটির এক সভায় উভয়ে এবারের ইফতার মাহফিল এ সকলকে তাদের পরিবার-পরিজন নিয়ে উপস্থিত হয়ে ইফতারকে সফল করে তোলার আহবান জানান। সভায়
বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়কবৃন্দ নিয়াজ মুহাইমেন, সাইফুল আনসারী
চপল, আহসান হাফিজ রুমী, জুনেল আহমেদ, ফারুক হাওলাদার, শাহাদাত হোসেন শাহীন
এবং সদস্যবৃন্দ লোকমান হোসেন, কোহিনুর রহমান, এ কে এম আসিফ, মোঃ শফিকুল
ইসলাম পলাশ, মোঃ আব্দুল মান্নান, আফজাল হোসেন, মোশাররফ হোসেন ইমন, ইফতেখার
হোসেন ফাহিম, তানভীর আহমেদ, শাহাদাত কবির ভূইয়াঁ, মোহাম্মদ আবুল কায়ছার,
ইয়াসির আরাফাত, মারুফ হোসেন, মনোয়ার হোসেন, এ টি এম মাহবুব, আক্তার মাতুবর
প্রমুখ।