বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলেস (বাফলা)’র বাৎসরিক ইফতার মাহফিল ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। এদিন বাফলা'র পক্ষ থেকে বাংলাদেশের কৃতি সন্তান, ক্যালিফোর্ণিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ড. কালী প্রদীপ চৌধুরীকে বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয়। গত ১২ জুন, সোমবার, লস এঞ্জেলেসের অভিজাত হোটেল গার্ডেন স্যুইট এন্ড রিসোর্টের বলরুমে এ উপলক্ষে ছিল বাফলা'র জমকালো আয়োজন। অনুষ্ঠানে বাফলার বর্তমান ও সাবেক প্রেসিডেন্টগণ, সেক্রেটারীগণ ও অন্যান্য ক্যাবিনেট সদস্যরা, বাফলা'র সকল এক্সিকিউটিভ কমিটি মেম্বারগণ, এডভাইজারি কাউন্সিল মেম্বারগণ, বাংলাদেশী সকল সংগঠনসমুহের প্রেসিডেন্ট ও সেক্রেটারীগণ, কম্যুনিটির বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সিনিয়র নাগরিকগণ, সাংস্কৃতিক ও মিডিয়ার অতিথিবৃন্দ এবং বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশী নাগরিকগণ উপস্হিত ছিলেন।
YouTube ভিডিও দেখুনঃ https://youtu.be/_wKKfpiq2j0
https://www.youtube.com/watch?v=_wKKfpiq2j0
অনুষ্ঠানে ড. কালী প্রদীপ চৌধুরী বলেন, বাফলা'র আতিথেয়তায় তিনি মুগ্ধ ও সম্মানিত। তিনি বলেন, বাংলাদেশ আমার শেঁকড়, সবসময় বাফলা'র সাথে কাজ করবেন বলে দৃঢ় মনোভাব ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন বাফলা'র স্বপ্নদ্রষ্টা ড. মাহবুব খান, বাফলা'র সভাপতি জনাব ডা. আবুল হাশেম, সভাপতি (ইলেক্ট) নজরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা হোমসের স্বত্ত্বাধিকারী বেলায়েত হোসেন, বাফলা'র সাবেক সভাপতি শিপার চৌধুরী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন বাফলা'র সেক্রেটারী ইলিয়াস শিকদার। ইফতারপূর্বে বিশেষ মুনাজাত পরিচালনা করেন জনাব আনিসুর রহমান। অনুষ্ঠানস্হল ছিল কানায়-কানায় পরিপূর্ণ।
অনুষ্ঠানের সকল ছবি দেখতে ক্লিক করুনঃ https://www.facebook.com/pg/BUFLAUSA/photos/?tab=album&album_id=1875632442674822
জমিদার কালীপদ দত্ত চৌধুরী সন্তান কালী প্রদীপ চৌধুরীর ছেলেবেলা কেটেছে বাংলাদেশে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের দত্তরাইলে জন্ম তাঁর। পড়ালেখা করেছেন সিলেটের এমসি কলেজে। তারপর কলকাতা থেকে এমবিবিএস পাস করে মালোয়েশিয়া, ইংল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্রে একাধিক ডিগ্রি অর্জন করে শুরু করেন ব্যবসা। যুক্তরাষ্ট্রে নিজ নামে তৈরি করেন নির্মাতা প্রতিষ্ঠান কালী প্রদীপ (কেপিসি) গ্রুপ। তার এই গ্রুপ বর্তমানে শীর্ষ নির্মাতা প্রতিষ্ঠানের একটি। কালীপ্রদীপের নতুন করে আলোচনায় আসার কারণ বাংলাদেশে ১৪২ তলা বিশিষ্ট প্রস্তাবিত আইকন টাওয়ার নির্মাণ। মাতৃভূমি বাংলাদেশকে উচ্চ বিলাসী স্বপ্ন দেখাতেই তিনি সরকারকে আকাশচুম্বি এই ভবন নির্মাণের প্রস্তাব করেন বলে জানা যায়। এছাড়া নিজ জন্মস্থান ঢাকা দক্ষিণে একটি বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় করার ইচ্ছা তার। গত বছরের সেপ্টেম্বরে কেপিসি গ্রুপের চেয়ারম্যান কালীপ্রদীপ চৌধুরী ভবনটি নির্মাণের ইচ্ছা প্রকাশ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেন। পরে কেপিসি গ্রুপের পক্ষে অর্থমন্ত্রী ১০০ একর জায়গার ওপর মূল ভবনসহ আনুষঙ্গিক স্থাপনাগুলো নির্মাণের জন্য গণপূর্ত মন্ত্রণালয়কে প্রস্তাব দেন। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় নভেম্বর মাসে ঢাকার অদূরে পূর্বাচল নিউ টাউন প্রকল্পে সিবিডি অংশে ওই জায়গা দিতে রাজি হয়।
https://www.facebook.com/BUFLAUSA/posts/1875645362673530
লস এঞ্জেলেস প্রবাসী ড. কালী প্রদীপ চৌধুরী পরিশ্রম ও নিজ যোগ্যতায় এখন বিশ্বের সেরা ধনাঢ্য ব্যক্তিদের একজন। বিশ্বসেরা ব্যক্তিদের একজন তিনি। কিন্তু ভুলেননি স্বদেশকে। তার নিজ গ্রামেই তৈরী করেছেন ৩টি কলেজ, এর মধ্যে একটিতে ৫টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। বিশ্বের প্রায় ৮টি দেশ রয়েছে তার ২৫ ধরণের ব্যবসা। ক্যালিফোর্নিয়ায় আছে সাড়ে ৩ কিমি আয়তনের বিশাল প্রাসাদপ্রতিম অট্টালিকা। ভারতে আছে ১৬টি চা-বাগান, যার মধ্যে আছে ৫০০০০ একরের আয়তন বিশিষ্ট চা বাগান। ইউক্রেনে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট। যুক্তরাষ্ট্র ও ভারতে রয়েছে ১০০০ শয্যা বিশিষ্ট ২৬টি বিশ্বমানের মেডিকেল কলেজ। তার সম্মানে যুক্তরাষ্ট্রে ৫৫কিমি দীর্ঘ সড়কের নামকরণ করা হয়েছে।
Bangladesh Unity Federation of Los Angeles (BUFLA)