ডিজাইনার ট্রেনিং সাইটের সর্বশেষ অবস্থা

0 views
Skip to first unread message

Zakaria Chowdhury

unread,
Oct 24, 2009, 6:05:03 AM10/24/09
to BdOSN Outsourcing
গত ১৫ তারিখে বেটা (Beta) ভার্সন প্রকাশিত হবার পর "ডিজাইনার ট্রেনিং" সাইটে বেশ কিছু কাজ হয়েছে। সাইটকে পূর্ণাঙ্গরূপ দিতে আমরা প্রতিদিন কাজ করছি। এই মূহুর্তে সাইটি বেটা ভার্সনে রয়েছে। ফলে স্বাভাবিকভাবে অনেক ছোটখাট ত্রুটি থাকতে পারে। পাশাপাশি আরো কিছু ফিচার যোগ করার পরিকল্পনা রয়েছে। আপনাদের কোন পরামর্শ বা সাইট ব্যবহারে কোন সমস্যা থাকলে তা আমাদেরকে "ব্যবহারকারীদের মতামত" অংশের মাধ্যমে জানিয়ে দিন। আপনাদের মতামতগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

এই মূহুর্তে সাইটে বেশ কয়েকজন ব্যবহারকারী রেজিষ্ট্রেশন করেছেন। এরই মধ্যে কয়েকজন ফটোশপের বাংলা টিউটোরিয়াল লিখে জমা দিয়েছেন। আরো কয়েকজন টিউটোরিয়াল লিখছেন বলে জানিয়েছেন।  যারা ফটোশপে একদম নতুন তাদের জন্য আমি "ফটোশপ স্কুল" শিরোনামে একটি ধারাবাহিক টিউটোরিয়াল লিখছি।

যারা টিউটোরিয়াল, ব্লগ বা সাইটটি টেস্ট করে মন্তব্য প্রদানে আগ্রহী তারা ad...@webcraftbd.com ঠিকানায় ইমেইল করে আপনার আগ্রহের কথা জানিয়ে দিন। ফিরতি ইমেইলে রেজিস্ট্রেশন করার জন্য একটি লিংক দেয়া হবে। আশা করছি সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে খুব শিঘ্রীই সাইটটি পূর্ণতা পাবে।



Reply all
Reply to author
Forward
0 new messages