প্রিয় নিউক্যাসেলবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা,
আসসালামু আলাইকুম।
আগামীকাল রবিবার, ১৫ ফেব্রুয়ারি সকাল ৮:৩০ মিনিটে Speers Point Park-এ নিউক্যাসেল বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে International Mother Language Day 2026 পালিত হতে যাচ্ছে।
এই দিনটা শুধু একটি অনুষ্ঠান নয়, এটা আমাদের ভাষা, পরিচয়, ইতিহাস এবং আত্মমর্যাদার দিন। তাই আপনাদের সবাইকে সপরিবারে উপস্থিত থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আন্তরিক আমন্ত্রণ ও বিশেষ অনুরোধ জানাচ্ছি।
ইতিমধ্যে নিউক্যাসেলের আমাদের ছোট্ট সোনামণিরা দারুণ সুন্দর কবিতা ও ছড়া আবৃত্তির ভিডিও পাঠিয়েছে। এই সোনামণিদের মা-বাবাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
অনুগ্রহ করে আমাদের ফেসবুক পেইজে গিয়ে ভিডিওগুলো দেখে আসুন এবং তাদের উৎসাহ দিন:
https://www.facebook.com/nbcface
এই অনুষ্ঠানের জন্য নিউক্যাসেল বাংলাদেশী কমিউনিটি অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম একটি সর্ববৃহৎ শহীদ মিনার নির্মাণ করেছে।
এটা আমাদের কমিউনিটির গর্ব, এবং আপনাদের উপস্থিতিই এই উদ্যোগকে অর্থবহ করবে।
শহীদ মিনার তৈরির পুরো প্রক্রিয়াটি দেখতে পারেন আমাদের ইউটিউব শর্টসে:
https://www.youtube.com/shorts/cfZrbgwDnpI
একসাথে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি ও প্রতীকী স্থাপন
BBQ breakfast / sausage sizzle
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা
শিশু ও বড়দের কবিতা/ছড়া আবৃত্তি
দিন: রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
সময়: সকাল ৮:৩০ মিনিট
স্থান: Speers Point Park
আপনার উপস্থিতি আমাদের শিশুদের জন্য অনুপ্রেরণা, আর কমিউনিটির জন্য শক্তি। চলুন একসাথে দাঁড়াই, একসাথে স্মরণ করি, একসাথে ভাষাকে বাঁচিয়ে রাখি।
ইনশাআল্লাহ, কাল দেখা হবে স্পিয়ার্স পয়েন্ট পার্কে।