বিজয় দিবসের শুভেচ্ছা | নিউক্যাসল বাংলাদেশি কমিউনিটি

0 views
Skip to first unread message

NBC Team

unread,
Dec 15, 2025, 8:53:09 PM12/15/25
to bdnew...@googlegroups.com, newca...@googlegroups.com, bsanu_...@googlegroups.com

প্রিয় ভাই ও বোনেরা,

 

আজ ১৬ই ডিসেম্বর - বাংলাদেশের মহান বিজয় দিবস। নিউক্যাসল বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশের সকল ভাই ও বোনদের জানাই বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা।

 

এই বিজয়ের দিনে আমরা যেন কখনো ভুলে না যাই আমাদের এই বিজয়ের আনন্দ এসেছে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে। তাঁদের রক্তে রঞ্জিত পথ ধরেই আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড, পেয়েছি লাল-সবুজের পতাকা। সেই রক্তের ঋণ তখনই শোধ হবে, যখন আমরা গড়ে তুলতে পারবো একটি সাম্যের বাংলাদেশ, যেখানে থাকবে ন্যায়, মানবিকতা, অংশগ্রহণ আর পারস্পরিক সম্মান।

 

এই বিজয়ের দিনে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল মা ও বোনদের, যাদের সম্মান ও সম্ভ্রমের বিনিময়ে আমরা এই বিজয় অর্জন করেছি। আমরা শ্রদ্ধা জানাই সেই সকল বীরাঙ্গনাদের, যারা স্বাধীন বাংলাদেশের জন্য নিজের সম্ভ্রম অকাতরে বিলিয়ে দিয়েছেন। তাঁদের ত্যাগ আমাদের ইতিহাসের এক বেদনাবিধুর অথচ গৌরবোজ্জ্বল অধ্যায়।

 

আমরা স্মরণ করছি সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের, যারা নিজের প্রাণ দিয়ে আমাদের উপহার দিয়েছেন স্বাধীনতার স্বাদ ও লাল-সবুজের পতাকা। আমরা বিনম্র শ্রদ্ধা জানাই সেই সব পরিবারদের, যারা তাঁদের একমাত্র অবলম্বনকে হারিয়েছেন, যেন আমরা একটি স্বাধীন দেশে মাথা উঁচু করে বাঁচতে পারি।

 

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ইতি ঘটে এই দিনে। এই ভূখণ্ডের বিজয় মানে কেবল একটি দেশের জন্ম নয়, এই বিজয় মানে সকল অনাচার, অত্যাচার, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে মানুষের বিজয়।

 

বিজয়ের আনন্দ হোক সকলের দেশপ্রেমের মধ্য দিয়ে, সকলের অংশগ্রহণের মাধ্যমে। দেশপ্রেম ছড়িয়ে পড়ুক আমাদের সবার আত্মায়, মগজে এবং মননে! আমরা যারা বাংলাদেশের ভূখণ্ড থেকে প্রায় নয় হাজার মাইল দূরে নিউক্যাসেলে বসবাস করছি, তারাও যেন হয়ে উঠি বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশের এম্বাসেডর। আমাদের আচরণ, চিন্তা ও কর্মে প্রতিফলিত হোক বাংলাদেশের চেতনা। 


বাংলাদেশের বাইরে থেকেও আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই - বাংলাদেশের সকল ভাইবোন, বন্ধু ও পরিজনদের সঙ্গে আমরা আছি, আমরা তোমাদেরই অংশ। প্রবাসে থেকেও আমরা বাংলাদেশি হয়েই উদযাপন করছি বিজয়ের আনন্দ, আর একই সঙ্গে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সকল শহীদকে।

 

এই বিজয়ের দিনে আমাদের প্রত্যয় হোক

সকল সত্যের পক্ষে দাঁড়ানো,

সকল ন্যায়ের পক্ষে অবিচল থাকা,

সকল সাম্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া।

 

আসুন, আমরা হয়ে উঠি সত্য ও সুন্দরের বাহক। আসুন, আমরা প্রত্যেকে একেকটি বাংলাদেশ হয়ে উঠি।

 

সবার জন্য বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা।

 

শ্রদ্ধা ও ভালোবাসা নিরন্তর! 

WhatsApp Image 2025-12-16 at 09.35.17.jpeg

--

Best Regards

NBC Executive team


============================================

Facebook Page: Facebook
Instagram: Instagram



Reply all
Reply to author
Forward
0 new messages