An'am: 95-98

6 views
Skip to first unread message

Al-Quran Protidin

unread,
Oct 11, 2011, 1:52:40 PM10/11/11
to bangla...@googlegroups.com

সূরা আ-আনআম

আয়াত: ৯৫-৯৮

Can’t read due to font problem? Please click here or visit www.aqpbd.com!

আল্লাহর কাছে আশ্রয় চাই অভিশপ্ত শয়তান থেকে; পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি।

إِنَّ اللَّـهَ فَالِقُ الْحَبِّ وَالنَّوَىٰ ۖ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَمُخْرِجُ الْمَيِّتِ مِنَ الْحَيِّ ۚ ذَٰلِكُمُ اللَّـهُ ۖ فَأَنَّىٰ تُؤْفَكُونَ

৯৫. আল্লাহই শস্য-বীজ ও আঁটি অঙ্কুরিত করেন,৯৫ তিনিই প্রাণহীন থেকে জীবন্তকে বের করেন এবং জীবন্ত থেকে বের করেন প্রাণহীনকে।৯৬ তিনিই তো আল্লাহ! তাহলে তোমরা বিভ্রান্ত হয়ে কোন দিকে ছুটে চলছো?

95. Verily! It is Allah Who causes the seed-grain and the fruit-stone (like date-stone, etc.) to split and sprout. He brings forth the living from the dead, and it is He Who brings forth the dead from the living. Such is Allah, then how are you deluded away from the truth?

৯৫. অর্থাৎ জমির অভ্যন্তরে শস্যবীজ ফাটিয়ে তার মধ্য থেকে অংকুর গজান।

# প্রাসঙ্গিক আয়াত

তাদের জন্য একটি নিদর্শন হলো মৃত জমিন, যাকে আমি সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য - যা তারা আহার করে।

And a sign for them is the dead land. We gave it life, and We brought forth from it grains, so that they eat thereof.

সূরা ইয়াসীন: ৩৩

৯৬. জীবিতকে মৃত থেকে বের করার অর্থ প্রাণহীন বস্তু থেকে জীবন্ত সৃষ্টির উদ্ভব ঘটানো। আর মৃতকে জীবিত থেকে বের করার অর্থ জীবন্ত দেহ থেকে প্রাণহীন বস্তু বের করা।

# প্রাসঙ্গিক আয়াত

পবিত্র ও মহান তিনি, যিনি গাছপালা, মানুষ এবং তারা যাদেরকে জানে না - তাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন জোড়া জোড়া করে।

Glory be to Him, Who has created all the pairs of that which the earth produces, as well as of their own (human) kind (male and female), and of that which they know not.

সূরা ইয়াসীন: ৩৬

فَالِقُ الْإِصْبَاحِ وَجَعَلَ اللَّيْلَ سَكَنًا وَالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ

৯৬. তিনিই ভোরের উন্মেষ ঘটান, তিনি বিশ্রামের জন্য রাত৯৭ এবং গণনার জন্য সূর্য ও চাঁদ সৃষ্টি করেছেন৯৮ এ সবকিছুই সেই মহাপরাক্রমশালী ও সর্বজ্ঞের নির্ধারিত পরিমাপ।

96. (He is the) Cleaver of the daybreak. He has appointed the night for resting, and the sun and the moon for reckoning. Such is the measuring of the All-Mighty, the All-Knowing.

৯৭. প্রাসঙ্গিক আয়াত

তিনিই দিনকে রাত দিয়ে ঢেকে দেন যাতে তারা একে অন্যকে দ্রুতগতিতে অনুসরণ করে।

He brings the night as a cover over the day, seeking it rapidly.

সূরা আরাফ: ৫৪

তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম, আর রাতকে করেছি আবরণ এবং দিনকে করেছি জীবিকা উপার্জনের সময়।

And have made your sleep as a thing for rest. And have made the night as a covering (through its darkness). And have made the day for livelihood.

সূরা নাবা: ৯-১১

৯৮. প্রাসঙ্গিক আয়াত

তিনিই সূর্যকে দীপ্তিমান ও চাঁদকে করেছেন জ্যোতির্ময় এবং তার মনজিল (পর্যায়ক্রম) নির্দিষ্ট করে দিয়েছেন যাতে তোমরা বছর গণনা ও সময়ের হিসেব জানতে পারো।

It is He Who made the sun a shining thing and the moon as a light and measured out its (their) stages, that you might know the number of years and the reckoning.

সূরা ইউনুস:

সূর্যের পক্ষে সম্ভব না চাঁদের নাগাল পাওয়া ও রাতের পক্ষেও দিনকে অতিক্রম করা সম্ভব না এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করছে।

It is not for the sun to overtake the moon, nor does the night outstrip the day. They all float, each in an orbit.

সূরা ইয়াসীন: ৪০

তিনিই তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত, দিন, সূর্য এবং চাঁদকে; আর তারকারাজিও তাঁরই নির্দেশের অধীন।

And He has subjected to you the night and the day, the sun and the moon; and the stars are subjected by His Command.

সূরা নাহল: ১২

وَهُوَ الَّذِي جَعَلَ لَكُمُ النُّجُومَ لِتَهْتَدُوا بِهَا فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ ۗ قَدْ فَصَّلْنَا الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ

৯৭. তিনিই তোমাদের জন্য তারকারাজি সৃষ্টি করেছেন যেন সেগুলোর সাহায্যে স্থলের ও সমুদ্রের অন্ধকারে তোমরা পথ খুঁজে পাও (navigation)জ্ঞানী লোকদের জন্য আমি তো নিদর্শনগুলোকে বিশদভাবে বর্ণনা করে দিয়েছি।

97. It is He Who has set the stars for you, so that you may guide your course with their help through the darkness of the land and the sea. We have (indeed) explained in detail Our Ayat (proofs, evidences, verses, lessons, signs, Revelations, etc.) for people who know.

وَهُوَ الَّذِي أَنشَأَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ فَمُسْتَقَرٌّ وَمُسْتَوْدَعٌ ۗ قَدْ فَصَّلْنَا الْآيَاتِ لِقَوْمٍ يَفْقَهُونَ

৯৮. তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র প্রাণ-সত্তা থেকে৯৯ এবং তোমাদের জন্য রয়েছে অল্পদিনের বাসস্থান এবং সুদীর্ঘ সময়ের বাসস্থান।১০০ অনুধাবনকারী লোকদের জন্য আমি তো নিদর্শনগুলোকে বিশদভাবে বর্ণনা করে দিয়েছি

98. It is He Who has created you from a single person (Adam), and has given you a place of residing (on the earth or in your mother's wombs) and a place of storage [in the earth (in your graves, then in hereafter)]. Indeed, We have explained in detail Our revelations (this Quran) for people who understand.

৯৯. অর্থাৎ এক ব্যক্তি তথা প্রথম মানব হযরত আদম আ: থেকেই মানব বংশ ধারার উৎপত্তি হয়।

১০০. مُسْتَقَرّ মুস্‌তাকার অর্থ অবস্থান করার জায়গা আর مُسْتَوْدَعٌ মুস্‌তাওদা অর্থ যেখানে আমানত রাখা সে জায়গা। এখানে অল্প ও দীর্ঘ দিনের অবস্থান বলতে মানব জীবনের বিভিন্ন পর্যায়কে বুঝানো হয়েছে। যেমন: পিতা-মাতার প্রজনন কোষে, মাতৃগর্ভে তারপর পৃথিবীতে স্বল্পকালীন অবস্থান। এরপর মৃত্যু, কবরের জীবন - যেখানে আখিরাতে তার ফলাফলের প্রভাব প্রতিফলিত হতে থাকে এবং সবশেষে কর্মফল অনুযায়ী জান্নাত অথবা জাহান্নাম - যা সুদীর্ঘকালীন ও চিরস্থায়ী।

মহান আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন

--- দয়াময় আল্লাহ আমাদেরকে তাঁর পবিত্র বাণীর মর্মার্থ অনুধাবন ও তা মেনে চলার তৌফীক দিন। আমীন!

আগের আয়াতগুলো পড়তে ক্লিক করুন: আ ল - কু র আ ন   প্র তি দি ন

Please visit the own site of Al-Quran Protidin @ www.aqpbd.com

Reply all
Reply to author
Forward
0 new messages