An'am: 88-90

8 views
Skip to first unread message

Al-Quran Protidin

unread,
Oct 5, 2011, 11:55:49 AM10/5/11
to bangla...@googlegroups.com

সূরা আ-আনআম

আয়াত: ৮৮-৯০

Can’t read due to font problem? Please click here or visit www.aqpbd.com!

আল্লাহর কাছে আশ্রয় চাই অভিশপ্ত শয়তান থেকে; পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি।

ذَٰلِكَ هُدَى اللَّـهِ يَهْدِي بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ ۚ وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُم مَّا كَانُوا يَعْمَلُونَ

৮৮. এটি হচ্ছে আল্লাহর পথ-নির্দেশ, নিজের বান্দাদের মধ্যে যাকে চান তাকে তিনি এর মাধ্যমে সৎপথে পরিচালিত করেন। কিন্তু যদি তারা কোনো শির্‌ক করতো তাহলে তাদের সমস্ত কৃতকর্ম ধ্বংস হয়ে যেতো।৮৬

88. This is the Guidance of Allah with which He guides whomsoever He will of His slaves. But if they had joined in worship others with Allah, all that they used to do would have been of no benefit to them.

৮৬. আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় পূর্ববর্তী নবী-রাসূল আলাইহিমুস সালামদের প্রসঙ্গে এ বর্ণনা।

أُولَـٰئِكَ الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ۚ فَإِن يَكْفُرْ بِهَا هَـٰؤُلَاءِ فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًا لَّيْسُوا بِهَا بِكَافِرِينَ

৮৯. তাদেরকে আমি কিতাব, কর্তৃত্ব ও নবুওয়াত দান করেছিলাম।৮৭ এখন যদি এরা তা মানতে অস্বীকার করে তবে আমি তো অন্য এমন কিছু লোকের হাতে এগুলোর দায়িত্ব সোপর্দ করে দিয়েছি যারা এগুলো অস্বীকার করে না।৮৮

89. They are those whom We gave the Book, Al-Hukm (understanding of the religious laws), and Prophethood. But if these disbelieve therein (the Book, Al-Hukm and Prophethood), then, indeed We have entrusted it to a people (such as the Companions of Prophet Muhammad SAW) who are not disbelievers therein.

৮৭. এখানে নবীদেরকে তিনটি জিনিস দেয়ার কথা উল্লেখ করা হয়েছে:

. কিতাব অর্থাৎ আল্লাহ তালার হিদায়াত তথা পথ-নির্দেশিকা।

. হুকুম বা কর্তৃত্ব। অর্থাৎ এ পথ-নির্দেশিকার সঠিক জ্ঞান, তার মূলনীতিগুলোকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক ও উপযুক্ত মাত্রায় প্রয়োগ করার কর্তৃত্ব এবং জীবন সমস্যার বিভিন্ন ক্ষেত্রে কার্যকর সিদ্ধান্ত ও মত প্রতিষ্ঠিত করার আল্লাহ প্রদত্ত ক্ষমতা।

. নবুওয়াত অর্থাৎ তাঁরা যেন মহান আল্লাহ প্রদত্ত সে নির্দেশিকা অনুযায়ী তাঁর সৃষ্টিকে পথ দেখাতে পারেন এমন একটি দায়িত্বশীল পদ, যোগ্যতা ও মর্যাদা।

৮৮. এর অর্থ হচ্ছে, এই কাফির এ মুশরিকরা যদি আল্লাহর হিদায়াত ও পথ-নির্দেশনা গ্রহণ করতে অস্বীকার করে তাহলে করুক। ঈমানদারদের এমন একটি দল আল্লাহ রাব্বুল আলামীন সৃষ্টি করেছেন যারা এ নিয়ামতের যথার্থ কদর করে ও মর্যাদা দেয়।

أُولَـٰئِكَ الَّذِينَ هَدَى اللَّـهُ ۖ فَبِهُدَاهُمُ اقْتَدِهْ ۗ قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا ۖ إِنْ هُوَ إِلَّا ذِكْرَىٰ لِلْعَالَمِينَ

৯০. তাদেরকেই আল্লাহ সৎপথে পরিচালিত করেছিলেন। কাজেই (হে মুহাম্মাদ সা:!) তুমি তাদের পথের অনুসরণ করো। বলো: এ (সত্যের পথে আহবান ও পথ-নির্দেশের) কাজে আমি তো তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। এটি তো শুধু সমগ্র বিশ্ববাসীর জন্য একটি উপদেশ।

90. They are those whom Allah had guided. So follow their guidance. Say: No reward I ask of you for this (the Quran). It is only a reminder for the 'Alamin (mankind and jinns).”

মহান আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন

--- দয়াময় আল্লাহ আমাদেরকে তাঁর পবিত্র বাণীর মর্মার্থ অনুধাবন ও তা মেনে চলার তৌফীক দিন। আমীন!

আগের আয়াতগুলো পড়তে ক্লিক করুন: আ ল - কু র আ ন   প্র তি দি ন

Please visit the own site of Al-Quran Protidin @ www.aqpbd.com

Reply all
Reply to author
Forward
0 new messages