An'am: 83-87

7 views
Skip to first unread message

Al-Quran Protidin

unread,
Oct 3, 2011, 2:43:44 AM10/3/11
to bangla...@googlegroups.com

সূরা আ-আনআম

আয়াত: ৮৩-৮৭

Can’t read due to font problem? Please click here or visit www.aqpbd.com!

আল্লাহর কাছে আশ্রয় চাই অভিশপ্ত শয়তান থেকে; পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি।

وَتِلْكَ حُجَّتُنَا آتَيْنَاهَا إِبْرَاهِيمَ عَلَىٰ قَوْمِهِ ۚ نَرْفَعُ دَرَجَاتٍ مَّن نَّشَاءُ ۗ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌ

৮৩. আর এসব যুক্তি-প্রমাণ৮৩ ছিল আমারই যা ইবরাহীমকে তার জাতির মোকাবিলায় আমি প্রদান করেছিলাম। আমি যাকে চাই উন্নত মর্যাদা দান করি। নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ।

83. And that was Our Proof which We gave Ibrahim (Abraham) against his people. We raise whom We will in degrees. Certainly your Lord is All-Wise, All-Knowing.

৮৩. অর্থাৎ শিরকের মোকাবিলায় একত্ববাদের পক্ষে যত নির্ভুল আত্তীকরণ (assimilation), অকাট্য যুক্তি-প্রমাণ ও সুনির্দিষ্ট তথ্যাদি হযরত ইবরাহীম আ: তাঁর জাতির সামনে উপস্থাপন করেছিলেন - যার বর্ণনা পূর্ববর্তী আয়াতগুলোতে এসেছে।

وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ ۚ كُلًّا هَدَيْنَا ۚ وَنُوحًا هَدَيْنَا مِن قَبْلُ ۖ وَمِن ذُرِّيَّتِهِ دَاوُودَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَىٰ وَهَارُونَ ۚ وَكَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ

৮৪. তারপর আমি তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকূবকে৮৪ এবং এদের প্রত্যেককে সত্য পথ দেখিয়েছি, (সেই সত্য পথ যা) এর আগে নূহকে দেখিয়েছিলাম। আর তারই বংশধরদের থেকে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারূনকেও (সৎপথ দেখিয়েছি)এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করি।

84. And We bestowed upon him Ishaque (Isaac) and Ya'qub (Jacob), each of them We guided, and before him, We guided Nuh (Noah), and among his progeny Dawud (David), Sulaiman (Solomon), Ayub (Job), Yusuf (Joseph), Musa (Moses), and Harun (Aaron). Thus do We reward the good-doers.

৮৪. হযরত ইসহাক আ:-এর ছেলে হযরত ইয়াকূব আ:, তাঁর আরেক নাম ইসরাঈল, তাঁরই বংশধর বনী ইসরাঈল নামে পরিচিত।

وَزَكَرِيَّا وَيَحْيَىٰ وَعِيسَىٰ وَإِلْيَاسَ ۖ كُلٌّ مِّنَ الصَّالِحِينَ

৮৫. এবং (তারই সন্তানদের থেকে) যাকারিয়া, ইয়াহ্‌ইয়া, ঈসা ও ইলিয়াসকেও (সত্য পথ দেখিয়েছি)তাদের প্রত্যেকে ছিল সৎলোকদের অন্তর্ভুক্ত।

85. And Zakariya (Zachariya), and Yahya (John) and 'Iesa (Jesus) and Iliyas (Elias), each one of them was of the righteous.

وَإِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَيُونُسَ وَلُوطًا ۚ وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعَالَمِينَ

৮৬. (তারই বংশ থেকে) ইসমাঈল, আল-ইয়াসা, ইউনুস ও লূতকেও (পথ দেখিয়েছি) এবং তাদের প্রত্যেককে আমি (তাদের সমকালীন) দুনিয়াবাসীর সবার ওপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম।

86. And Isma'il (Ishmael) and Al-Yas'a (Elisha), and Yunus (Jonah) and Lout (Lot), and each one of them We preferred above the 'Alamin (mankind and jinns) (of their times).

নবী-রাসূলদের আগমনের একটি ধারা-চিত্র

وَمِنْ آبَائِهِمْ وَذُرِّيَّاتِهِمْ وَإِخْوَانِهِمْ ۖ وَاجْتَبَيْنَاهُمْ وَهَدَيْنَاهُمْ إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ

৮৭. তাছাড়া তাদের বাপ-দাদা, সন্তান-সন্ততি ও ভ্রাতৃ সমাজ থেকে অনেককেও (আমি সম্মানিত করেছি)আমি তাদেরকে মনোনীত করেছিলাম এবং সরল পথে পরিচালিত করেছিলাম।৮৫

87. And also some of their fathers and their progeny and their brethren, We chose them, and We guided them to a Straight Path.

৮৫. প্রাসঙ্গিক আয়াত

এরাই হচ্ছে এমন সব নবী - যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছিলেন - আদম সন্তানদের মধ্য থেকে এবং যাদেরকে আমি নূহের সাথে নৌকায় উঠিয়ে নিয়েছিলাম - তাদের বংশধরদের থেকে, আর ইবরাহীমের বংশধরদের থেকে ও ইসরাঈলের বংশধরদের থেকে আর এরা ছিল তাদের মধ্য থেকে যাদেরকে আমি সঠিক পথের সন্ধান দিয়েছিলাম এবং বাছাই করে নিয়েছিলাম। যখন করুণাময়ের আয়াত এদেরকে শুনানো হতো - তখন তারা সিজদায় লুটিয়ে পড়তো এবং কাঁদতে থাকতো।#

Those were they unto whom Allah bestowed His Grace from among the Prophets, of the offspring of Adam, and of those whom We carried (in the ship) with Nuh (Noah), and of the offspring of Ibrahim (Abraham) and Israel and from among those whom We guided and chose. When the Verses of the Most Beneficent (Allah) were recited unto them, they fell down prostrating and weeping.

সুরা মারইয়াম: ৫৮

# তিলাওয়াতে সিজদার আয়াত

মহান আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন

--- দয়াময় আল্লাহ আমাদেরকে তাঁর পবিত্র বাণীর মর্মার্থ অনুধাবন ও তা মেনে চলার তৌফীক দিন। আমীন!

আগের আয়াতগুলো পড়তে ক্লিক করুন: আ ল - কু র আ ন   প্র তি দি ন

Please visit the own site of Al-Quran Protidin @ www.aqpbd.com

Prophets.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages