An'am: 109-111

8 views
Skip to first unread message

Al-Quran Protidin

unread,
Oct 18, 2011, 11:34:03 AM10/18/11
to bangla...@googlegroups.com

সূরা আ-আনআম

আয়াত: ১০৯-১১১

Can’t read due to font problem? Please click here or visit www.aqpbd.com!

আল্লাহর কাছে আশ্রয় চাই অভিশপ্ত শয়তান থেকে; পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি।

وَأَقْسَمُوا بِاللَّـهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِن جَاءَتْهُمْ آيَةٌ لَّيُؤْمِنُنَّ بِهَا ۚ قُلْ إِنَّمَا الْآيَاتُ عِندَ اللَّـهِ ۖ وَمَا يُشْعِرُكُمْ أَنَّهَا إِذَا جَاءَتْ لَا يُؤْمِنُونَ

১০৯. তারা (অবিশ্বাসীরা) আল্লাহর নামে কঠিন শপথ করে বলে, তাদের কাছে যদি কোনো নিদর্শন১০৯ আসতো তবে অবশ্যই তারা এতে ঈমান আনতো। বলো: নিদর্শন তো রয়েছে আল্লাহরই কাছে।১১০ আর তাদের কাছে নিদর্শন আসলেও তারা যে ঈমান আনবে না তা কিভাবে তোমাদেরকে বুঝানো যাবে?১১১

109. And they swear their strongest oaths by Allah, that if there came to them a sign, they would surely believe therein. Say: "Signs are but with Allah and what will make you (Muslims) perceive that (even) if it (the sign) came, they will not believe?"

১০৯. এখানে নিদর্শন অর্থ এমন কোনো সুস্পষ্ট অলৌকিক ব্যাপার (মুজিযা), যা দেখে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সত্যতা এবং তাঁর আল্লাহর পক্ষ থেকে নিযুক্তিকে মেনে না নেয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।

১১০. অর্থাৎ অলৌকিক নিদর্শন উপস্থাপন করার ও নিদর্শন তৈরি করে আনার ক্ষমতা নবীর কর্তৃত্বে না বরং একমাত্র আল্লাহ তালাই সে ক্ষমতার অধিকারী। তিনি চাইলে তা দেখাতে পারেন, না চাইলে নাও দেখাতে পারেন।

১১১. এখানে মুসলমানদেরকে সম্বোধন করার হয়েছে। তারা কখনো কখনো অস্থির হয়ে এ আকাঙ্ক্ষা পোষণ করে এবং এমনকি মুখেও ইচ্ছা প্রকাশ করে যে, এমন কোনো নিদর্শন প্রকাশিত হয়ে যাক যা দেখে তাদের বিরোধী, বিভ্রান্ত ও পথভ্রষ্ট ভাইয়েরা সব সত্য-সঠিক পথ অবলম্বন করে ফেলতে পারে। এর জবাবে বলা হচ্ছে: তোমাদের কেমন করে বুঝানো যাবে যে, এদের ঈমান আনা কোনো অলৌকিক ঘটনা ঘটার ওপর নির্ভরশীল নয়।

وَنُقَلِّبُ أَفْئِدَتَهُمْ وَأَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا بِهِ أَوَّلَ مَرَّةٍ وَنَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ

১১০. তারা যেমন প্রথমবারে বিশ্বাস করাকে প্রত্যাখ্যান করেছে তেমনি আমিও তাদের অন্তর ও দৃষ্টিকে ঘুরিয়ে দিবো এবং তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতে দিবো।১১২

110. And We shall turn their hearts and their eyes away (from guidance), as they refused to believe therein for the first time, and We shall leave them in their trespass to wander blindly.

১১২. প্রাসঙ্গিক আয়াত ও ব্যাখ্যার জন্য অনুগ্রহ করে দেখুন: সূরা আনআম: ২৭-২৮

وَلَوْ أَنَّنَا نَزَّلْنَا إِلَيْهِمُ الْمَلَائِكَةَ وَكَلَّمَهُمُ الْمَوْتَىٰ وَحَشَرْنَا عَلَيْهِمْ كُلَّ شَيْءٍ قُبُلًا مَّا كَانُوا لِيُؤْمِنُوا إِلَّا أَن يَشَاءَ اللَّـهُ وَلَـٰكِنَّ أَكْثَرَهُمْ يَجْهَلُونَ

১১১. আমি তাদের কাছে ফেরেশতা পাঠালেও এবং মৃতেরা তাদের সাথে কথা বললেও এবং এমনকি সব জিনিসকে তাদের চোখের সামনে এনে হাজির করলেও যদি না আল্লাহ ইচ্ছা করেন তবে তারা ঈমান আনবে না; কিন্তু তাদের অধিকাংশই অজ্ঞের মতো আচরণ করে।১১৩

111. And even if We had sent down unto them angels, and the dead had spoken unto them, and We had gathered together all things before their very eyes, they would not have believed, unless Allah willed, but most of them behave ignorantly.

১১৩. অর্থাৎ তারা নিজেদের স্বাধীন নির্বাচন ক্ষমতা ব্যবহার করে মিথ্যার মোকাবিলায় সত্যকে অগ্রাধিকার দিয়ে গ্রহণ করার ইচ্ছা পোষণ করে না। এ অবস্থায় তাদের সত্যপন্থী হবার কেবলমাত্র একটি পথ বাকি থাকে, আর সেটি হচ্ছে, সৃষ্টিগত ও প্রকৃতিগতভাবে (metamorphologically) যেমন প্রতিটি স্বাধীন-ক্ষমতাহীন সৃষ্টিকে সত্যপন্থী হিসেবে সৃষ্টি করা হয়েছে ঠিক তেমনি তাদের থেকেও স্বাধীনতা ছিনিয়ে নিয়ে প্রকৃতিগত ও জন্মগতভাবে তাদেরকে সত্যপন্থী বানিয়ে দেয়া। কিন্তু আল্লাহ যে কর্মকৌশলের ভিত্তিতে মানুষকে সৃষ্টি করেছেন এটি তার পরিপন্থী।

মহান আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন

--- দয়াময় আল্লাহ আমাদেরকে তাঁর পবিত্র বাণীর মর্মার্থ অনুধাবন ও তা মেনে চলার তৌফীক দিন। আমীন!

আগের আয়াতগুলো পড়তে ক্লিক করুন: আ ল - কু র আ ন   প্র তি দি ন

Please visit the own site of Al-Quran Protidin @ www.aqpbd.com

Reply all
Reply to author
Forward
0 new messages