An'am: 125-127

16 views
Skip to first unread message

Al-Quran Protidin

unread,
Dec 3, 2011, 12:39:11 PM12/3/11
to bangla...@googlegroups.com

সূরা আ-আনআম

আয়াত: ১২৫-১২৭

Can’t read due to font problem? Please click here or visit www.aqpbd.com!

আল্লাহর কাছে আশ্রয় চাই অভিশপ্ত শয়তান থেকে; পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি।

فَمَن يُرِدِ اللَّـهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ ۖ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ ۚ كَذَٰلِكَ يَجْعَلُ اللَّـهُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لَا يُؤْمِنُونَ

১২৫. আল্লাহ কাউকে সৎপথে পরিচালিত করতে চাইলে তিনি তার বক্ষকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন১৩০ এবং কাউকে বিপথগামী করতে চাইলে তিনি তার বক্ষকে অতিশয় সংকীর্ণ করে দেন; তার কাছে তখন ইসলামের অনুসরণ আকাশে আরোহণের মতোই দুঃসাধ্য হয়ে পড়ে।১৩১ যারা বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে এভাবেই লাঞ্ছিত করেন।

125. And whomsoever Allah wills to guide, He opens his breast to Islam, and whomsoever He wills to send astray, He makes his breast closed and constricted, as if he is climbing up to the sky. Thus Allah puts the wrath on those who believe not.

১৩০. বক্ষ প্রশস্ত বা উন্মুক্ত করে দেয়ার মর্মার্থ হলো, ইসলামের সত্যতা সম্পর্কে হৃদয়ে দৃঢ় প্রত্যয়, অনাবিল প্রশান্তি ও স্থিতি সৃষ্টি এবং দুর্বার আকর্ষণ নিশ্চিত করা। আর যাবতীয় সন্দেহ, সংশয় ও দোদুল্যমান অবস্থা এবং হীনমন্যতা ও পিছুটান দূর করে দেয়া।

১৩১. صَّعَّدُ فِي السَّمَاءِ একটি আরবী বাগধারা, যার অর্থ কোনো কাজ আকাশে সিঁড়ি বেয়ে উঠার মতো দুঃসাধ্য হয়ে পড়া।

# প্রাসঙ্গিক আয়াত

আল্লাহ ইসলামের জন্য যার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন এবং যে তার প্রতিপালকের দেয়া আলোতে রয়েছে, সে কি তার সমান যে এমন (অনুগ্রহপ্রাপ্ত) না? দুর্ভোগ সেই কঠোর হৃদয় লোকদের জন্য, যারা আল্লাহর স্মরণে বিমুখ! তারা তো রয়েছে সুস্পষ্ট বিভ্রান্তিতে!

Is he whose breast Allah has opened to Islam, so that he is in light from His Lord (as he who is non-Muslim)? So, woe to those whose hearts are hardened against remembrance of Allah! They are in plain error!

সূরা যুমার: ২২

কিন্তু (এটা তাঁর বড় অনুগ্রহ যে,) আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং ওটাকে তোমাদের হৃদয়গ্রাহী করে দিয়েছেন, আর কুফরী, পাপাচার ও অবাধ্যতাকে করেছেন তোমাদের কাছে অপ্রিয়। তারাই সৎপথ অবলম্বনকারী, আল্লাহর দান ও অনুগ্রহস্বরূপ। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

But Allah has endeared the Faith to you and has beautified it in your hearts, and has made disbelief, wickedness and disobedience (to Allah and His Messenger SAW) hateful to you. These! They are the rightly guided ones, (This is) a Grace from Allah and His Favour. And Allah is All-Knowing, All-Wise.

সূরা হুজুরাত: ৭-৮

وَهَـٰذَا صِرَاطُ رَبِّكَ مُسْتَقِيمًا ۗ قَدْ فَصَّلْنَا الْآيَاتِ لِقَوْمٍ يَذَّكَّرُونَ

১২৬. এটাই তোমার প্রতিপালকের নির্দেশিত সরল পথ।১৩২ যারা মনোযোগ দিয়ে উপদেশ গ্রহণ করে আমি তাদের জন্য নিদর্শনগুলোকে বিশদভাবে বর্ণনা করেছি।

126. And this is the Path of your Lord (the Quran and Islam) leading Straight. We have detailed Our Revelations for a people who take heed.

১৩২. অর্থাৎ আল-কুরআন ও ইসলাম।

لَهُمْ دَارُ السَّلَامِ عِندَ رَبِّهِمْ ۖ وَهُوَ وَلِيُّهُم بِمَا كَانُوا يَعْمَلُونَ

১২৭. তাদের প্রতিপালকের কাছে তাদের জন্য রয়েছে শান্তির আবাস১৩৩ এবং তারা যা করতো তার জন্য (সে কারণে) তিনিই তাদের অভিভাবক।

127. For them will be the home of peace (Paradise) with their Lord. And He will be their Wali (Helper and Protector) because of what they used to do.

১৩৩. শান্তির ঘর মানে জান্নাত, যেখানে মানুষ সব রকমের বিপদ-আপদ থেকে সংরক্ষিত এবং সব রকমের ক্ষতির হাত থেকে নিরাপদ থাকবে।

মহান আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন

--- দয়াময় আল্লাহ আমাদেরকে তাঁর পবিত্র বাণীর মর্মার্থ অনুধাবন ও তা মেনে চলার তৌফীক দিন। আমীন!

আগের আয়াতগুলো পড়তে ক্লিক করুন: আ ল - কু র আ ন   প্র তি দি ন

Please visit the own site of Al-Quran Protidin @ www.aqpbd.com

Reply all
Reply to author
Forward
0 new messages