An'am: 132-135

82 views
Skip to first unread message

Al-Quran Protidin

unread,
Jan 1, 2012, 9:49:26 AM1/1/12
to bangla...@googlegroups.com

সূরা আ-আনআম

আয়াত: ১৩২-১৩৫

Can’t read due to font problem? Please click here or visit www.aqpbd.com!

আল্লাহর কাছে আশ্রয় চাই অভিশপ্ত শয়তান থেকে; পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি।

وَلِكُلٍّ دَرَجَاتٌ مِّمَّا عَمِلُوا ۚ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ

১৩২. প্রত্যেকে যা করে সে অনুযায়ী তার স্থান রয়েছে এবং তারা যা করে সে ব্যাপারে তোমার প্রতিপালক অনবহিত নন।১৪১

132. For all there will be degrees (or ranks) according to what they did. And your Lord is not unaware of what they do.

১৪১. প্রাসঙ্গিক আয়াত

আল্লাহর কাছে রয়েছে (মানুষের) বিভিন্ন স্তরের মর্যাদা, আর তারা যা কিছু করে আল্লাহ তা দেখেন।

They are in varying grades with Allah, and Allah is All-Seer of what they do.

সূরা আলে ইমরান: ১৬৩

আমি যাকে ইচ্ছা মর্যাদায় সমুন্নত করি।

We raise whom We will in degrees.

সূরা আনআম: ৮৩

وَرَبُّكَ الْغَنِيُّ ذُو الرَّحْمَةِ ۚ إِن يَشَأْ يُذْهِبْكُمْ وَيَسْتَخْلِفْ مِن بَعْدِكُم مَّا يَشَاءُ كَمَا أَنشَأَكُم مِّن ذُرِّيَّةِ قَوْمٍ آخَرِينَ

১৩৩. তোমার প্রতিপালক অভাবমুক্ত, করুণাময়।১৪২ তিনি ইচ্ছা করলে তোমাদেরকে অপসারিত করতে এবং তোমাদের পরে যাকে ইচ্ছা তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন, যেমন তোমাদেরকে তিনি অন্য এক সম্প্রদায়ের বংশ হতে সৃষ্টি করেছেন।

133. And your Lord is Rich (Free of all wants), full of Mercy, if He will, He can destroy you, and in your place make whom He will as your successors, as He raised you from the seed of other people.

১৪২. অভাবমুক্ত: অর্থাৎ আল্লাহ তালার কোন কাজ মানুষের জন্য আটকে নেই। মানুষের সাথে তাঁর কোন স্বার্থ জড়িত নেই। কাজেই তাদের প্রত্যাখ্যানের ফলে তাঁর কোন ক্ষতি হয় না, বা তাদের আনুগত্যের কারণে তিনি লাভবানও হন না। মানুষেরা সবাই মিলে বিদ্রোহ করলে যেমন তাঁর একচ্ছত্র রাজত্ব ও সার্বভৌম কর্তৃত্বে এক বিন্দু পরিমাণ কমতি দেখা দেবে না, আবার সবাই মিলে তাঁর নির্দেশনা মেনে চললে এবং তাঁর ইবাদাত করতে থাকলেও তাঁর সাম্রাজ্যে এতটুকু বৃদ্ধি ঘটবে না। নিজেদের প্রয়োজনেই মানুষের তাঁকে ডাকতে এবং মানতে হবে।

করুণাময়: পরিবেশ ও পরিস্থিতির প্রেক্ষিতে এখানে এর দুটি অর্থ হয়:

. মহান আল্লাহ মানুষকে সত্য-সরল পথে চলার নির্দেশ দেন এবং প্রকৃত ও বাস্তব সত্যের বিপরীত পথে চলতে নিষেধ করেন। তাঁর এ আদেশ-নিষেধের অর্থ এ নয় যে, মানুষ সঠিক পথে চললে তাঁর লাভ এবং তারা ভুল পথে চললে তাঁর ক্ষতি। বরং এর আসল অর্থ হচ্ছে এই যে, সঠিক পথে চললে তাদের লাভ এবং ভুল পথে চললে তাদেরই ক্ষতি। কাজেই তিনি মানুষকে সঠিক কর্মপদ্ধতি শিক্ষা দেন। তার সাহায্যে মানুষ উচ্চতম পর্যায়ে উন্নীত হবার যোগ্যতা লাভ করতে পারে। তিনি তাদের ভুল কর্মপদ্ধতি গ্রহণ করা থেকে বিরত রাখেন। এর ফলে তারা সার্বিক অমঙ্গল ও অবনতি থেকে রক্ষা পায়। এগুলো তাঁর অপার করুণা ও মেহেরবানী ছাড়া আর কিছুই নয়।

. মানুষের সামান্য ভুল হলেই অমনি তিনি তাদের ওপর চড়াও হন, তা নয়। আসলে নিজের সকল সৃষ্টির প্রতি তিনি বড়ই মেহেরবান। নিজের সার্বভৌম কর্তৃত্ব পরিচালনার ব্যাপারে তিনি চরম দয়া, করুণা, অনুগ্রহ ও অনুকম্পার পরিচয় দিয়ে চলেছেন। মানুষের ব্যাপারেও তিনি এ নীতিই অবলম্বন করছেন। তাই তিনি একের পর এক মানুষের ভুল-ত্রুটি ক্ষমা করে যেতে থাকেন। মানুষ অমান্য করতে থাকে, অপরাধ করতে থাকে, তাঁর দেয়া জীবিকায় প্রতিপালিত হয়ে তাঁরই বিধান অমান্য করতে থাকে। কিন্তু তিনি ধৈর্য, সহিষ্ণুতা ও ক্ষমার নীতিতে চলেন এবং মানুষকে উপলব্ধি করার ও সংশোধিত হবার জন্য ছাড় ও অবকাশ দিয়ে যেতে থাকেন। অন্যথায় তিনি যদি কঠোরভাবে পাকড়াও করতেন, তাহলে তাদের এ দুনিয়া থেকে বিদায় দিয়ে তাদের জায়গায় অন্য একটি জাতির উত্থান ঘটানো অথবা সমগ্র মানব জাতিকে ধ্বংস করে দিয়ে আর একটি নতুন প্রজাতির জন্ম দেয়া তাঁর পক্ষে মোটেও কঠিন নয়।

إِنَّ مَا تُوعَدُونَ لَآتٍ ۖ وَمَا أَنتُم بِمُعْجِزِينَ

১৩৪. তোমাদের সাথে যা ওয়াদা করা হচ্ছে তা বাস্তবায়িত হবেই, তোমরা তা ব্যর্থ করতে পারবে না।১৪৩

134. Surely, that which you are promised will verily come to pass, and you cannot escape (from the Punishment of Allah).

১৪৩. অর্থাৎ কিয়ামত। তখন পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত মানুষকে আবার নতুন করে জীবিত করা হবে। শেষ বিচারের জন্য তাদেরকে তাদের প্রতিপালকের সামনে উপস্থাপন করা হবে।

قُلْ يَا قَوْمِ اعْمَلُوا عَلَىٰ مَكَانَتِكُمْ إِنِّي عَامِلٌ ۖ فَسَوْفَ تَعْلَمُونَ مَن تَكُونُ لَهُ عَاقِبَةُ الدَّارِ ۗ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ

১৩৫. বলো: হে আমার সম্প্রদায়! তোমরা যেখানে যা করছো, তা করতে থাকো; আমিও আমার কাজ করে চলেছি। তোমরা শিগগিরই জানতে পারবে, কার পরিণাম মঙ্গলময়! জালিমরা কখনো সফলকাম হবে না।

135. Say (O Muhammad SAW): "O my people! Work according to your way, surely, I too am working (in my way), and you will come to know for which of us will be the (happy) end in the Hereafter." Certainly the Zalimun (polytheists and wrong-doers, etc.) will not be successful.

মহান আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন

--- দয়াময় আল্লাহ আমাদেরকে তাঁর পবিত্র বাণীর মর্মার্থ অনুধাবন ও তা মেনে চলার তৌফীক দিন। আমীন!

আগের আয়াতগুলো পড়তে ক্লিক করুন: আ ল - কু র আ ন   প্র তি দি ন

Please visit the own site of Al-Quran Protidin @ www.aqpbd.com

Reply all
Reply to author
Forward
0 new messages