বিতর্কিত হয়ে পড়েছে সেভ দ্যা চিলড্রেন, দেশীয় এনজিও ধ্বংসে বিদেশী নেটওয়ার্ক সক্রিয়

6 views
Skip to first unread message

Rayhan

unread,
Aug 16, 2012, 7:57:11 AM8/16/12
to amarhea...@googlegroups.com
বিশেষ প্রতিনিধি, সুমন চৌধুরী:
দেশের ভালো ও স্বনামধন্য এনজিও গুলোকে কুপোকাত করে দুর্বল ও নিয়ন্ত্রন সম্ভব এনজিও দিয়ে কাজ করানোর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেবার একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক বাংলাদেশে সক্রিয় রয়েছে বলে জানা গেছে। ‘সেভ দ্য চিলড্রেন’ নামে একটি এনজিওর মাধ্যমে ইতিমধ্যেই এ চক্রটি এনজিওমহলে স্পষ্ট হয়ে উঠেছে। এ চক্রটি কেবল এ দেশের এনজিওগুলো থেকে অবৈধ অর্থ হাতানোই নয়, জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ততার অভিযোগেও অভিযুক্ত। গত বছর আক্কারিন বরিহানকিজপিবন নামে একজন থাই নাগরিককে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তোলপাড় চলে। এক পর্যায়ে বিষয়টি নিয়ে সরকার তৎপর হয়ে উঠলে আক্কারিন এ দেশ থেকে দ্রুত পাততাড়ি গুটিয়ে চলে গেলেও প্রায় বছরকাল শেষে আবার ফিরে আসে এবং সেভ দ্য চিলড্রেন – এর পক্ষ থেকে কাজের অনুমতির আবেদন জানিয়ে বাংলাদেশে ফের কাজ শুরু করে। এতে অনেক এনজিও-ই নতুন করে আতঙ্কিত হয়ে পড়ে। 

পুরো খবর দেখতে ক্লিক করুন
Reply all
Reply to author
Forward
0 new messages