শিশু খাদ্য তৈরি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, মাতৃদুগ্ধ সম্মেলন

5 views
Skip to first unread message

Rayhan

unread,
Dec 9, 2012, 2:15:43 PM12/9/12
to amarhea...@googlegroups.com
স্বাস্থ্য ডেস্ক (১০ ডিসেম্বর ১২) : দিল্লি ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম বিশ্ব মাতৃদুগ্ধ সম্মেলন। শিশুর জন্য মাতৃদুগ্ধের আবশ্যকতার প্রচার, বিকল্প শিশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর আগ্রাসী বাণিজ্য প্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রত্যয় নেওয়া হয়েছে এ সম্মেলনে।
গতকাল রোববার ভারতের রাজধানী নয়াদিল্লির হেবিটেট সেন্টারে ৪ দিনব্যাপী সম্মেলনের সমাপ্তি অধিবেশনে দিল্লি ঘোষণা দেয়া হয়। মাতৃদুগ্ধকে মানবাধিকার হিসেবে বিবেচনা করে আন্তর্জাতিক, জাতীয় এবং কমিউনিটি পর্যায়ে মাতৃদুগ্ধের প্রচার, প্রসার ও সহযোগিতার আহবান জানানো হয় দিল্লি ঘোষণায়। ঘোষণাপত্র পাঠ করেন আইবিএফএএনের আফ্রিকা অঞ্চলের প্রধান জয়সী চেস্তা।
দিল্লী ঘোষণার মধ্যে আরো রয়েছে, ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভ (ডাব্লিউবিটি) এর মাধ্যমে প্রতিটি দেশে নবজাতক ও ২ বছরের কম বয়সী শিশুর খাদ্য প্রক্রিয়া পর্যবেক্ষণ করা, বাজেট প্রণয়নের সময় শিশুর মাতৃদুগ্ধের ব্যাপারটি নীতি ও পরিকল্পনা নির্ধারণে থাকতে হবে। দিল্লি ঘোষণাতেও উঠে এসেছে শিশুর বিকল্প খাদ্য বাজারজাতকরণে বহুজাতিক কোম্পানিগুলোর আগ্রাসী বাণিজ্য প্রচার বন্ধের কথা। এ লক্ষ্যে শিশু খাদ্যের প্রচারে আর্ন্তজাতিক বাজার কোড অনুসরণের জন্য 
http://amarhealth.com/bg/?p=3843#.UMTjJOSOT7Y
Reply all
Reply to author
Forward
0 new messages