বন্ধুগণ (চতুর্থ ব্যাচ, ফিনান্স বিভাগ, ঢা.বি.), গত ৯ মে ২০১৪ তারিখে আমাদের সাফল্যময় পুনর্মিলনের দিনটা নিশ্চয়ই মনে আছে। যেদিন সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, রমজান মাসে আবারও সবাই একত্র হবো এবং ইফতার করবো। এবার সবাই একত্রে ইফতার হবে ১৮ জুলাই ২০১৪, শুক্রবার, সময়ঃ ৬.৫২ টা, স্থানঃ CIMAB, বাড়ি নং ৩৭/১, সড়ক নং ১, ধানমণ্ডি, ঢাকা।
আমরা জানি, সবার পক্ষে একত্রে ইফতারে অংশগ্রহণ করা হয়তো সম্ভব হবে না। আমাদের মধ্যে যারা দেশের বাহিরে আছো, কিংবা ঢাকার বাইরে থাকতে হয় জীবিকার প্রয়োজনে, তাদের এই ইফতারে ঢাকায় আসা নিশ্চয়ই সম্ভব না। আমাদের সবারই পারিবারিক-সামাজিক-শারীরিক সমস্যা থাকতেই পারে।
তবুও আমাদের মনে রাখা উচিৎ, “ইচ্ছে থাকলে উপায় হয়”। সেদিনের মতো ৩২ জন থেকে এবার ৬২ জন একত্র হওয়া নিশ্চয়ই সম্ভব। যাই হোক, সবাই facebook ব্যবহার করে না, তাই এই লেখা সবাই পড়ছে না। আমাদের সবার কাছে সবার Mobile, Email, Facebook যোগাযোগ ব্যাবস্থা নাই। তাই যার কাছে যার যার Mobile, Email, Facebook যোগাযোগের ব্যবস্থা আছে তারা একে অন্যকে জানাতে চেষ্টা করলে, আমাদের এই আয়োজন বড় হতে পারে। সবশেষে সবার সাথে, একটা সত্যিকার আন্তরিকতাপূর্ণ ইফতার ও পুনর্মিলনের আশা করছি। যে কোন প্রয়োজনে...
১। শাহিন ফোনঃ ০১৭ ৩০০৩ ২০৮০
২। শ্যামল ফোনঃ ০১৭ ১৬৪৪ ১৭১১
৩। পলাশ ফোনঃ ০১৭ ১৩১৮ ৮৯৮৭
৪। খোকন ফোনঃ ০১৮ ২৭২২ ৬৩৬২