Gmail Calendar Documents Reader Web more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
Group info
Recent pages and files
কবিতাকথার খসড়া নীতিমালা    

কবিতাকথা ওয়েবগ্রুপের

লক্ষ্য

মসাময়িক লেখক ও পাঠকদের মধ্যে বাংলা কবিতা বিষয়ক আলোচনা-পর্যালোচনার নির্বিঘ্ন একটি ক্ষেত্র সৃজনের মাধ্যমে পারস্পরিক স্বচ্ছতা আনয়ন, কবিতাভাবনার বিকাশ সাধন ও অংশগ্রহণকারীদের কবিতাযাত্রায় ইতিবাচক প্রভাব রাখা।


উদ্দেশ্যসমূহ


১. ওয়েবে ইউনিকোড বাংলার ব্যবহার ও ব্যবহারকারী বাড়ানো

২. নতুন কাব্যসমালোচক/কাব্যচিন্তক সৃষ্টি এবং কাব্যচিন্তা বিনিময়ের ক্ষেত্র সৃজন

৩. কাব্যচিন্তার পারস্পরিক আদানপ্রদানের সংস্কৃতি প্রতিষ্ঠা

৪. সদস্যদের কবিতা বিষয়ক জানাবোঝায় নতুন কিছু পালক যুক্ত করা

৫. বহুস্বরের ঐকতানে বহুত্ববাদী কাব্যসংস্কৃতি সম্পর্কে ধারণায়ণ ও বিকাশ

৬. সমালোচনা গ্রহণের মানসিকতা সৃষ্টি


নীতিমালা


এক.

ভাষা

কবিতাকথা গ্রুপের অফিসিয়াল ভাষা ইউনিকোড বাংলা। উদ্ধৃতির প্রয়োজন ব্যতিরেকে এখানে লিখবার কাজে রোমান হরফে লিখিত বাংলা বা ইংরেজি বা অন্য কোনো ভাষা ব্যবহার করা যাবে না।


দুই.

বিষয়

বিতাকথায় আপাতত কেবল কবিতা বিষয়ক ভাবনাচিন্তাই প্রকাশ করা যাবে। একজন সদস্য দিনে মাত্র একটি আলোচনা পোস্ট করতে পারবেন, কিন্তু মন্তব্য করতে পারবেন যতখুশি তত।


তিন.

মডারেশন

কবিতাকথায় সীমিত মাত্রার মডারেশন কার্যকর। এখানে যে কেউ সরাসরি যেকোনো পোস্ট দিতে পারেন ও মন্তব্য করতে পারেন। তবে কৃত পোস্ট ও মন্তব্য নীতিমালা বিরোধী হলে নির্দিষ্ট পোস্ট ও মন্তব্য মুছে ফেলা হতে পারে। মডারেটর এ ধরনের সিদ্ধান্ত নেবার একচ্ছত্র অধিকারী এবং এজন্য মডারেটর কাউকে কোনো জবাবদিহি করতে বাধ্য থাকবেন না।


চার.

আচরণ

কোনো সদস্য পোস্টের প্রসঙ্গ ছাড়িয়ে কাউকে ব্যক্তিগত আক্রমণ করলে বা গালাগালি করলে তা গ্রুপের রীতিলঙ্ঘন বলে গণ্য হবে এবং এর দায়দায়িত্ব পুরোটাই মন্তব্যকারী সদস্যের ওপর বর্তাবে। আক্রমণমূলক মন্তব্যের জন্য কোনোভাবেই কবিতাকথা বা এর মডারেটর বা অন্য কোনো সদস্য দায়ী থাকবেন না। এরকম ক্ষেত্রে মডারেটর তাঁর অভিযুক্ত মন্তব্য বা পোস্ট মুছে ফেলতে পারবেন এবং চাইলে তাঁকে সাময়িক সময়ের জন্য প্রতীকীভাবে ব্যানও করতে পারবেন।


পাঁচ.

বিজ্ঞাপন

কবিতাকথায় নতুন-পুরাতন যেকোনো কাব্যগ্রন্থের আলোচনা প্রকাশ করা যাবে, কিন্তু কোনো গ্রন্থ বা অনুষ্ঠান বা কোনো পণ্যের এমন কোনো সংবাদ প্রকাশ করা যাবে না, যা বিজ্ঞাপনের অধিক আর কোনো বার্তা/গুরুত্ব বহন করে না।

ছয়.
সদস্যপদ
কবিতাকথার সদস্য হতে হলে সংক্ষিপ্ত পরিচয় প্রদানপূর্বক গ্রুপ থেকে আবেদন করতে হয়। প্রদেয় তথ্য যদি যথেষ্ট মনে না হয়, মডারেটর ব্যক্তিগত মেইলে সদস্যপ্রার্থী সম্পর্কে আরো তথ্য জানতে চাইতে পারেন। কবিতাকথায় ছদ্মনামেও সদস্য হওয়া যায়, তবে গ্রুপ মডারেটরকে অবশ্যই প্রকৃত নাম জানিয়ে রাখতে হয়।

সাত
স্বত্ব
কবিতাকথায় প্রকাশিত যেকোনো লেখা (থ্রেড ও মন্তব্য)-এর স্বত্ব সংশ্লিষ্ট লেখকের। কাজেই অন্য কোনো মাধ্যমে কবিতাকথার কোনো লেখা সম্পূর্ণত বা অংশত পত্রস্থ করতে হলে তা অবশ্যই লেখকের অনুমোদনসাপেক্ষে হতে হবে। এক্ষেত্রে কবিতাকথার রেফারেন্স ব্যবহার করা আবশ্যিক। প্রয়োজনে লেখকের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে গ্রুপ মডারেটর সহযোগিতা করতে পারেন।
কবিতাকথা গ্রুপের নির্বাচিত লেখাপত্র নিয়ে ভবিষ্যতে গ্রন্থ সম্পাদিত হতে পারে। লেখকগণের জ্ঞাতসারে গ্রুপ মডারেটর এই কাজ করবার পূর্ণ অধিকার সংরক্ষণ করেন।

আট
কিছু সরল সংজ্ঞা
ব্যক্তিগত আক্রমণ : কোনো একটি থ্রেড যে বিষয়ে সে বিষয়ের বাইরে গিয়ে থ্রেডের লেখকের কোনো ব্যক্তিগত প্রসঙ্গ সামনে এনে যদি তাঁকে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করা হয় তবে তা ব্যক্তিগত আক্রমণ বলে গণ্য হবে।
গালি : কোনো ব্যক্তিকে যে সম্বোধন করলে নির্দিষ্ট ব্যক্তি অপমানিত বোধ করেন ও নাখোশ হন তাই গালি।

(চলমান)
Version: 
Latest 3 messages about this page (4 total) - view full discussion
Nov 23 2009 by মুজিব মেহদী
নীরবতার একশ বছরে হুটহাট কিছু অ্যাপ্লিকেশন ঢুকে যাচ্ছিল কবিতাকথায়ও। এসব
যে সভ্যগণ ইচ্ছে করে পাঠাচ্ছিলেন তা হয়ত নয়। কিন্তু সেগুলো এমন কিছু
Apr 22 2009 by মুজিব মেহদী
অনুগ্রহ করে পড়ুন ও মতামত দিন।
Mar 26 2009 by রাইসুল মোসাফির
বিখ্যাত কবিগ' প্রবন্ধের কোনো অংশ কি পোস্ট করন যাইবো?
1 more message »
Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2009 Google