You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to BdOSN Members, Bangladesh Open Source Network
সবাইকে শুভেচ্ছা..অতিসম্প্রতি বিডিওসএসএনের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওপেন সোর্স নেটওয়ার্ক দুটি আয়োজন করেছে..
দিনাজপুরে মুক্ত সফটওয়্যার নিয়ে আয়োজন
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওপেন সোর্স নেটওয়ার্কের (এইচএসটিইউ ওএসএন) উদ্যেগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ডাক দিয়ে যাই’ শীর্ষক মুক্ত আড্ডা। মুক্ত সফটওয়্যারের পাশাপাশি আড্ডায় উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিার্থীরা অংশ নেয়। আড্ডা অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। বাংলাদেশের বিদ্যমান বিভিন্ন সমস্যাগুলোকে সমাধানে শিার্থীদের ভুমিকা কি হতে পারে সে বিষয়গুলো আলোচনায় উঠে আসে। বিদ্যমান সমস্যাগুলোকে সমাধানে প্রযুক্তি ভিত্তিক এবং প্রযুক্তির বাইরে সহযে সমাধানের বিভিন্ন মডেল উপস্থাপন করা হয়। আড্ডায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইনফরমেশন টেকনোলজী বিভাগের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, এইচএসটিইউ ওএসএনের মডারেটর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যানও সহকারী অধ্যাপক আশীষ কুমার মন্ডল, প্রাণনের প্রধান নির্বাহী নাহিদুল ইসলাম রুমেলসহ অনেকে। এর আগে এইচএসটিইউ ওএসএনের সাধারন সভা অনুষ্ঠিত হয়। সাধারন সভায় বিগত দিন গুলোর সফলতা ব্যর্থতা এবং আগামী দিনের কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়।
সিলেটে মুক্ত সফটওয়্যার নিয়ে আলোচনা
সম্প্রতি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ওপেন সোর্স নেটওয়ার্কের (সিইকওএসএন) আয়োজনে মুক্ত সফটওয়্যার-বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে তথ্যপ্রযুক্তি বিকাশে মুক্ত সোর্সের অবদান এবং বিভিন্ন মুক্ত সফটওয়্যারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে অংশগ্রহণ-কারীদের মধ্যে মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টুর সর্বশেষ সংস্করণ বিতরণ করা হয়। আলোচনায় কলেজের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অর্ধশতাধিক শিার্থী অংশগ্রহণ করে। এতে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান আলমগীর হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিইক ওএসএনের সভাপতি পার্থ সারথি কর।
-- Best Regards, NurunnabyChowdhuryHasive Treasurer & Coordinator (PR) Bangladesh Open Source Network (BdOSN) Rose View Plaza (7th Floor) | Room No. 807
185 Elephant Road | Hatirpul| Dhaka-1205